ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সম্পাদক পরিষদের ১২ দফা সুপারিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৫ এএম
পাঠক: ৩৫ জন
প্রিন্ট

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সম্পাদক পরিষদের ১২ দফা সুপারিশ
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে স্বাধীন সাংবাদিকতা, জনস্বার্থে তথ্য প্রকাশ ও বৈধ মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে ১২ দফা সুপারিশ করেছে সম্পাদক পরিষদ। সংগঠনটির মতে, সাইবার অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমের পেশাগত স্বাধীনতা ও সাংবাদিকদের আইনি সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

রোববার (১৮ অক্টোবর) সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব সুপারিশের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সুপারিশগুলো প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের দপ্তরে জমা দেওয়া হয়েছে।

সম্পাদক পরিষদের ১২ দফা সুপারিশ

সম্পাদক পরিষদের সুপারিশগুলো হলো—

১. সাংবাদিকতা ও বৈধ মতপ্রকাশের সুরক্ষা: আইনে সাংবাদিকতা ও বৈধ মতপ্রকাশের জন্য সুস্পষ্ট সুরক্ষা যুক্ত করতে হবে।

২. বিচারিক অনুমোদন: সাংবাদিকদের পেশাগত কাজের কারণে তাঁদের বিরুদ্ধে আইন প্রয়োগের আগে বিচারিক অনুমোদন নিশ্চিত করতে হবে।

৩. ভুল তথ্যের সংজ্ঞা: ভুল তথ্য, অপতথ্য ও গুজবকে পৃথকভাবে সংজ্ঞায়িত করতে হবে।

৪. জনস্বার্থের সাংবাদিকতা: জনস্বার্থে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সুস্পষ্ট আইনি সুরক্ষা রাখতে হবে।

৫. সমালোচনা ও অপরাধের সীমারেখা: সরকারের সমালোচনা, রাজনৈতিক বক্তব্য ও সাইবার অপরাধের মধ্যে পার্থক্য স্পষ্ট করতে হবে।

৬. কনটেন্ট অপসারণে স্বচ্ছতা: অনলাইন কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষেত্রে স্বচ্ছতা ও বিচারিক তদারকি নিশ্চিত করতে হবে।

৭. মানহানি ও অপমানের সীমা নির্ধারণ: মানহানি ও অপমানের সংজ্ঞা এবং প্রয়োগের সীমারেখা স্পষ্ট করতে হবে।

৮. নির্বাহী ক্ষমতার ব্যবহার সীমিত করা: সাংবাদিকতা-সংক্রান্ত অভিযোগে মোবাইল কোর্ট ও নির্বাহী ক্ষমতা ব্যবহার করা যাবে না।

৯. প্রতিষ্ঠানের দায় নির্ধারণ: কোনো প্রতিবেদনের জন্য সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া যাবে না।

১০. তথ্যসূত্রের গোপনীয়তা: সাংবাদিকদের তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষা করতে হবে।

১১. প্রেস কাউন্সিলের ভূমিকা: সাংবাদিকতা ও সংবাদমাধ্যম-সংক্রান্ত পেশাগত বিরোধ নিষ্পত্তিতে প্রেস কাউন্সিলের প্রক্রিয়াকে কার্যকর করতে হবে।

১২. সাইবার সুরক্ষা কাউন্সিলের স্বাধীনতা ও জবাবদিহি: জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলকে বহুপক্ষীয় ও স্বাধীন তদারকির উপযোগী করতে হবে এবং এর জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সাইবার নিরাপত্তা ও সাংবাদিকতার মধ্যে স্পষ্ট সীমারেখার দাবি

সম্পাদক পরিষদ মনে করে, সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধ এবং ডিজিটাল পরিসরে সাংবাদিকতা—তিনটি পৃথক বিষয়। প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনে এসব বিষয়ের মধ্যে প্রয়োজনীয় সীমারেখা অনেক ক্ষেত্রে স্পষ্ট নয়। এতে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে সরকারকে বিষয়গুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য ও পরিসর স্পষ্টভাবে নির্ধারণ করে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে সম্পাদক পরিষদ বলেছে, স্বচ্ছতা, বিচারিক তদারকি, জবাবদিহি ও কার্যকর প্রতিকারের নিশ্চয়তার মাধ্যমেই ভারসাম্যপূর্ণ ও জনবান্ধব সাইবার আইন প্রতিষ্ঠা সম্ভব। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনায় নিয়ে আইনটিতে এমন ভারসাম্য নিশ্চিত করার প্রত্যাশাও জানিয়েছে সংগঠনটি।

সম্পাদক পরিষদের মতে, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার অপরাধ মোকাবিলার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা, জনস্বার্থে তথ্য প্রকাশ ও বৈধ মতপ্রকাশের অধিকারও সুরক্ষিত রাখতে হবে। নিরাপদ ডিজিটাল বাংলাদেশ ও স্বাধীন গণমাধ্যম পরস্পরের প্রতিপক্ষ নয়; যথাযথ আইন ও সুরক্ষার মাধ্যমে দুটিকেই শক্তিশালী করা সম্ভব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে সম্পাদক পরিষদের ১২ দফা সুপারিশ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে স্বাধীন সাংবাদিকতা, জনস্বার্থে তথ্য প্রকাশ ও বৈধ মতপ্রকাশের অধিকার নিশ্চিত করতে ১২ দফা সুপারিশ করেছে সম্পাদক পরিষদ। সংগঠনটির মতে, সাইবার অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমের পেশাগত স্বাধীনতা ও সাংবাদিকদের আইনি সুরক্ষাও নিশ্চিত করতে হবে।

রোববার (১৮ অক্টোবর) সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব সুপারিশের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সুপারিশগুলো প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের দপ্তরে জমা দেওয়া হয়েছে।

সম্পাদক পরিষদের ১২ দফা সুপারিশ

সম্পাদক পরিষদের সুপারিশগুলো হলো—

১. সাংবাদিকতা ও বৈধ মতপ্রকাশের সুরক্ষা: আইনে সাংবাদিকতা ও বৈধ মতপ্রকাশের জন্য সুস্পষ্ট সুরক্ষা যুক্ত করতে হবে।

২. বিচারিক অনুমোদন: সাংবাদিকদের পেশাগত কাজের কারণে তাঁদের বিরুদ্ধে আইন প্রয়োগের আগে বিচারিক অনুমোদন নিশ্চিত করতে হবে।

৩. ভুল তথ্যের সংজ্ঞা: ভুল তথ্য, অপতথ্য ও গুজবকে পৃথকভাবে সংজ্ঞায়িত করতে হবে।

৪. জনস্বার্থের সাংবাদিকতা: জনস্বার্থে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সুস্পষ্ট আইনি সুরক্ষা রাখতে হবে।

৫. সমালোচনা ও অপরাধের সীমারেখা: সরকারের সমালোচনা, রাজনৈতিক বক্তব্য ও সাইবার অপরাধের মধ্যে পার্থক্য স্পষ্ট করতে হবে।

৬. কনটেন্ট অপসারণে স্বচ্ছতা: অনলাইন কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষেত্রে স্বচ্ছতা ও বিচারিক তদারকি নিশ্চিত করতে হবে।

৭. মানহানি ও অপমানের সীমা নির্ধারণ: মানহানি ও অপমানের সংজ্ঞা এবং প্রয়োগের সীমারেখা স্পষ্ট করতে হবে।

৮. নির্বাহী ক্ষমতার ব্যবহার সীমিত করা: সাংবাদিকতা-সংক্রান্ত অভিযোগে মোবাইল কোর্ট ও নির্বাহী ক্ষমতা ব্যবহার করা যাবে না।

৯. প্রতিষ্ঠানের দায় নির্ধারণ: কোনো প্রতিবেদনের জন্য সংবাদমাধ্যম প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া যাবে না।

১০. তথ্যসূত্রের গোপনীয়তা: সাংবাদিকদের তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষা করতে হবে।

১১. প্রেস কাউন্সিলের ভূমিকা: সাংবাদিকতা ও সংবাদমাধ্যম-সংক্রান্ত পেশাগত বিরোধ নিষ্পত্তিতে প্রেস কাউন্সিলের প্রক্রিয়াকে কার্যকর করতে হবে।

১২. সাইবার সুরক্ষা কাউন্সিলের স্বাধীনতা ও জবাবদিহি: জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলকে বহুপক্ষীয় ও স্বাধীন তদারকির উপযোগী করতে হবে এবং এর জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সাইবার নিরাপত্তা ও সাংবাদিকতার মধ্যে স্পষ্ট সীমারেখার দাবি

সম্পাদক পরিষদ মনে করে, সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধ এবং ডিজিটাল পরিসরে সাংবাদিকতা—তিনটি পৃথক বিষয়। প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনে এসব বিষয়ের মধ্যে প্রয়োজনীয় সীমারেখা অনেক ক্ষেত্রে স্পষ্ট নয়। এতে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ কারণে সরকারকে বিষয়গুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য ও পরিসর স্পষ্টভাবে নির্ধারণ করে আইনটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে সম্পাদক পরিষদ বলেছে, স্বচ্ছতা, বিচারিক তদারকি, জবাবদিহি ও কার্যকর প্রতিকারের নিশ্চয়তার মাধ্যমেই ভারসাম্যপূর্ণ ও জনবান্ধব সাইবার আইন প্রতিষ্ঠা সম্ভব। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনায় নিয়ে আইনটিতে এমন ভারসাম্য নিশ্চিত করার প্রত্যাশাও জানিয়েছে সংগঠনটি।

সম্পাদক পরিষদের মতে, সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার অপরাধ মোকাবিলার পাশাপাশি স্বাধীন সাংবাদিকতা, জনস্বার্থে তথ্য প্রকাশ ও বৈধ মতপ্রকাশের অধিকারও সুরক্ষিত রাখতে হবে। নিরাপদ ডিজিটাল বাংলাদেশ ও স্বাধীন গণমাধ্যম পরস্পরের প্রতিপক্ষ নয়; যথাযথ আইন ও সুরক্ষার মাধ্যমে দুটিকেই শক্তিশালী করা সম্ভব।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x