ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

হিলি বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ছে, দুই দিনে কমেছে দাম অর্ধেক

দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। নতুন সবজির সরবরাহ বাড়তে থাকায় কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। মাত্র দুই দিনের ব্যবধানে কোনো কোনো সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।সোমবার (১৯ অক্টোবর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির পাশাপাশি বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মৌসুমি সবজি। সরবরাহ বাড়ায় পটোল, করলা, মূলা, বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি ও কাঁচামরিচসহ বিভিন্ন সবজির দাম কমেছে।বাজারে বর্তমানে প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ২০ টাকায়, যা দুই দিন আগেও ছিল ৪০ টাকা। করলা ৮০ টাকা থেকে কমে ৪০ টাকা, মূলা ৫০ টাকা থেকে কমে ৩০ টাকা এবং বেগুন ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা হয়েছে।এ ছাড়া প্রতি কেজি শিম ১৫০ টাকা থেকে কমে ১০০ টাকা, ফুলকপি ৮০ টাকা থেকে কমে ৫০ টাকা এবং বাঁধাকপি ৭০ টাকা থেকে কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।অন্যদিকে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায় এবং পেঁয়াজ ৪০ টাকায়। কাঁচামরিচের দামও ১০০ টাকা থেকে কমে ৫০ টাকায় নেমেছে।সবজি কিনতে আসা ক্রেতা আজিজুল হক বলেন, ‘কিছুদিন আগেও সবজির দাম অনেক বেশি ছিল। প্রায় প্রতিটি সবজি চড়া দামে কিনতে হয়েছে। এতে আমাদের মতো সাধারণ মানুষের সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছিল। তবে আজ বাজারে এসে দাম অনেক কম দেখছি। এখন তুলনামূলক কম টাকায় প্রয়োজনীয় সবজি কিনতে পারছি। এভাবে দাম কম থাকলে আমাদের জন্য অনেক সুবিধা হবে।’আরেক ক্রেতা নাজমুল ইসলাম বলেন, ‘আমরা সাধারণ মানুষ। প্রতিদিনের বাজার খরচ মেটাতে হিমশিম খেতে হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমলে আমাদের অনেক উপকার হয়। সবজির দাম কমায় এখন কিছুটা স্বস্তি পাচ্ছি।’হিলি বাজারের সবজি ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, গত দুই দিন ধরে বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কমেছে। শীতকালীন সবজি উঠতে শুরু করেছে এবং বাজারে সরবরাহও বাড়ছে। এ কারণে দাম কমেছে। বাজারে সবজির সরবরাহ আরও বাড়লে দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করছেন তিনি।বাজারসংশ্লিষ্টদের মতে, শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকলে আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে। তবে সরবরাহ ও চাহিদার ওপরই সবজির বাজারদর নির্ভর করবে। আপাতত দাম কমায় স্বস্তি ফিরেছে 

হিলি বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ছে, দুই দিনে কমেছে দাম অর্ধেক
Country Ads 3
Country Ads 8