ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

হিলি বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ছে, দুই দিনে কমেছে দাম অর্ধেক

দিনাজপুর প্রতিনিধি
১৩ ফলোয়ার
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১০:৪৮ এএম
পাঠক: ৪৩ জন
প্রিন্ট

হিলি বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ছে, দুই দিনে কমেছে দাম অর্ধেক
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। নতুন সবজির সরবরাহ বাড়তে থাকায় কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। মাত্র দুই দিনের ব্যবধানে কোনো কোনো সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির পাশাপাশি বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মৌসুমি সবজি। সরবরাহ বাড়ায় পটোল, করলা, মূলা, বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি ও কাঁচামরিচসহ বিভিন্ন সবজির দাম কমেছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ২০ টাকায়, যা দুই দিন আগেও ছিল ৪০ টাকা। করলা ৮০ টাকা থেকে কমে ৪০ টাকা, মূলা ৫০ টাকা থেকে কমে ৩০ টাকা এবং বেগুন ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা হয়েছে।

এ ছাড়া প্রতি কেজি শিম ১৫০ টাকা থেকে কমে ১০০ টাকা, ফুলকপি ৮০ টাকা থেকে কমে ৫০ টাকা এবং বাঁধাকপি ৭০ টাকা থেকে কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায় এবং পেঁয়াজ ৪০ টাকায়। কাঁচামরিচের দামও ১০০ টাকা থেকে কমে ৫০ টাকায় নেমেছে।

সবজি কিনতে আসা ক্রেতা আজিজুল হক বলেন, ‘কিছুদিন আগেও সবজির দাম অনেক বেশি ছিল। প্রায় প্রতিটি সবজি চড়া দামে কিনতে হয়েছে। এতে আমাদের মতো সাধারণ মানুষের সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছিল। তবে আজ বাজারে এসে দাম অনেক কম দেখছি। এখন তুলনামূলক কম টাকায় প্রয়োজনীয় সবজি কিনতে পারছি। এভাবে দাম কম থাকলে আমাদের জন্য অনেক সুবিধা হবে।’

আরেক ক্রেতা নাজমুল ইসলাম বলেন, ‘আমরা সাধারণ মানুষ। প্রতিদিনের বাজার খরচ মেটাতে হিমশিম খেতে হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমলে আমাদের অনেক উপকার হয়। সবজির দাম কমায় এখন কিছুটা স্বস্তি পাচ্ছি।’

হিলি বাজারের সবজি ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, গত দুই দিন ধরে বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কমেছে। শীতকালীন সবজি উঠতে শুরু করেছে এবং বাজারে সরবরাহও বাড়ছে। এ কারণে দাম কমেছে। বাজারে সবজির সরবরাহ আরও বাড়লে দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করছেন তিনি।

বাজারসংশ্লিষ্টদের মতে, শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকলে আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে। তবে সরবরাহ ও চাহিদার ওপরই সবজির বাজারদর নির্ভর করবে। আপাতত দাম কমায় স্বস্তি ফিরেছে 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

হিলি বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ছে, দুই দিনে কমেছে দাম অর্ধেক

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

দিনাজপুরের হিলি বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। নতুন সবজির সরবরাহ বাড়তে থাকায় কমতে শুরু করেছে প্রায় সব ধরনের সবজির দাম। মাত্র দুই দিনের ব্যবধানে কোনো কোনো সবজির দাম অর্ধেকে নেমে এসেছে। এতে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির পাশাপাশি বাজারে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মৌসুমি সবজি। সরবরাহ বাড়ায় পটোল, করলা, মূলা, বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি ও কাঁচামরিচসহ বিভিন্ন সবজির দাম কমেছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি পটোল বিক্রি হচ্ছে ২০ টাকায়, যা দুই দিন আগেও ছিল ৪০ টাকা। করলা ৮০ টাকা থেকে কমে ৪০ টাকা, মূলা ৫০ টাকা থেকে কমে ৩০ টাকা এবং বেগুন ৬০ টাকা থেকে কমে ৪০ টাকা হয়েছে।

এ ছাড়া প্রতি কেজি শিম ১৫০ টাকা থেকে কমে ১০০ টাকা, ফুলকপি ৮০ টাকা থেকে কমে ৫০ টাকা এবং বাঁধাকপি ৭০ টাকা থেকে কমে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায় এবং পেঁয়াজ ৪০ টাকায়। কাঁচামরিচের দামও ১০০ টাকা থেকে কমে ৫০ টাকায় নেমেছে।

সবজি কিনতে আসা ক্রেতা আজিজুল হক বলেন, ‘কিছুদিন আগেও সবজির দাম অনেক বেশি ছিল। প্রায় প্রতিটি সবজি চড়া দামে কিনতে হয়েছে। এতে আমাদের মতো সাধারণ মানুষের সংসার চালাতে বেশ কষ্ট হচ্ছিল। তবে আজ বাজারে এসে দাম অনেক কম দেখছি। এখন তুলনামূলক কম টাকায় প্রয়োজনীয় সবজি কিনতে পারছি। এভাবে দাম কম থাকলে আমাদের জন্য অনেক সুবিধা হবে।’

আরেক ক্রেতা নাজমুল ইসলাম বলেন, ‘আমরা সাধারণ মানুষ। প্রতিদিনের বাজার খরচ মেটাতে হিমশিম খেতে হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমলে আমাদের অনেক উপকার হয়। সবজির দাম কমায় এখন কিছুটা স্বস্তি পাচ্ছি।’

হিলি বাজারের সবজি ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, গত দুই দিন ধরে বাজারে বিভিন্ন ধরনের সবজির দাম কমেছে। শীতকালীন সবজি উঠতে শুরু করেছে এবং বাজারে সরবরাহও বাড়ছে। এ কারণে দাম কমেছে। বাজারে সবজির সরবরাহ আরও বাড়লে দাম ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করছেন তিনি।

বাজারসংশ্লিষ্টদের মতে, শীতকালীন সবজির সরবরাহ বাড়তে থাকলে আগামী দিনগুলোতে দাম আরও কমতে পারে। তবে সরবরাহ ও চাহিদার ওপরই সবজির বাজারদর নির্ভর করবে। আপাতত দাম কমায় স্বস্তি ফিরেছে 

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x