ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী তিন বছরের মধ্যে দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যের প্রযুক্তির ওপর নির্ভরশীল না থেকে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় ‘অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।তরুণদের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বানপ্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে। বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া গেলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম হবে। যথাযথ সুযোগ ও সহযোগিতা পেলে দেশের তরুণরা আকাশও জয় করতে পারে।তিনি বলেন, আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।নতুন নতুন চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রাখার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তরুণদের সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।প্রধানমন্ত্রীর এ ঘোষণার মধ্য দিয়ে দেশের মহাকাশ গবেষণা, স্যাটেলাইট প্রযুক্তি এবং এভিয়েশন খাতে তরুণদের সম্পৃক্ত করার বিষয়ে সরকারের পরিকল্পনার কথা উঠে এসেছে।

তিন বছরের মধ্যে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
Country Ads 3
Country Ads 8