ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

তারেক রহমান নির্দেশ দিলে পদত্যাগ করব: এমপি বাবুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০১:৪২ এএম
পাঠক: ৫৮ জন
প্রিন্ট

তারেক রহমান নির্দেশ দিলে পদত্যাগ করব: এমপি বাবুল

নিজের বিরুদ্ধে ওঠা সমালোচনা ও তৃণমূলের একটি অংশের বিরোধিতার মুখে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। একই সঙ্গে তিনি দলের অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্তে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ‘কর্মী মূল্যায়ন সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বাবুল বলেন, যারা নিজেদের তৃণমূল দাবি করে আমাকে অযোগ্য আখ্যা দিচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই—আমাদের দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী যদি মনে করেন আমি অযোগ্য এবং আমাকে পদত্যাগ করতে নির্দেশ দেন, তবে এক মুহূর্তও বিলম্ব না করে আমি পদত্যাগ করব। নিজের বিরুদ্ধে চলা অপপ্রচারের বিচার দাবি করে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, তিনি যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমার ওপর চলা দীর্ঘদিনের নোংরা চক্রান্তের ন্যায়বিচার করেন।

তিনি অভিযোগ করেন, মনোনয়ন পাওয়ার আগে থেকেই একটি মহল তার বিরুদ্ধে বিষোদগার করছে, যা শুধু তার ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং শহীদ জিয়ার পরিবারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে। অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য হিসেবে তার প্রথম ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় তৃণমূল নেতারা অভিযোগ করেন, নির্বাচনের আগে স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পাওয়ার পর থেকেই একটি মহল পরিকল্পিতভাবে দলের ভেতর বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।

সভায় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দলের অস্তিত্ব রক্ষায় এবং ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

তারেক রহমান নির্দেশ দিলে পদত্যাগ করব: এমপি বাবুল

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

নিজের বিরুদ্ধে ওঠা সমালোচনা ও তৃণমূলের একটি অংশের বিরোধিতার মুখে পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। একই সঙ্গে তিনি দলের অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক ষড়যন্ত্রের সুষ্ঠু তদন্তে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ‘কর্মী মূল্যায়ন সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বাবুল বলেন, যারা নিজেদের তৃণমূল দাবি করে আমাকে অযোগ্য আখ্যা দিচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই—আমাদের দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী যদি মনে করেন আমি অযোগ্য এবং আমাকে পদত্যাগ করতে নির্দেশ দেন, তবে এক মুহূর্তও বিলম্ব না করে আমি পদত্যাগ করব। নিজের বিরুদ্ধে চলা অপপ্রচারের বিচার দাবি করে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, তিনি যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমার ওপর চলা দীর্ঘদিনের নোংরা চক্রান্তের ন্যায়বিচার করেন।

তিনি অভিযোগ করেন, মনোনয়ন পাওয়ার আগে থেকেই একটি মহল তার বিরুদ্ধে বিষোদগার করছে, যা শুধু তার ব্যক্তিগত ক্ষতিই নয়, বরং শহীদ জিয়ার পরিবারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে। অনুষ্ঠানের শুরুতে সংসদ সদস্য হিসেবে তার প্রথম ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সভায় তৃণমূল নেতারা অভিযোগ করেন, নির্বাচনের আগে স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পাওয়ার পর থেকেই একটি মহল পরিকল্পিতভাবে দলের ভেতর বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।

সভায় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দলের অস্তিত্ব রক্ষায় এবং ষড়যন্ত্র মোকাবিলায় সকলকে ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x