ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

স্ত্রীর ফোনে প্রেমের ফাঁদ, সন্দেহের বশে যুবককে বাঁশঝাড়ে ডেকে আটক

স্ত্রীর সঙ্গে এক যুবকের সম্পর্ক রয়েছে—এমন সন্দেহের জেরে স্ত্রীর মুঠোফোন ব্যবহার করে ওই যুবককে মেসেজ পাঠিয়ে নির্জন বাঁশঝাড়ে ডেকে নেন এক স্বামী। পরে সেখানে স্থানীয়দের সহায়তায় যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. মাসুদ রানা। তিনি ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সঙ্গে ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার বাসিন্দা মো. খোকার ছেলে ট্রাক্টরচালক মাসুদ রানার প্রায় ছয় মাস ধরে যোগাযোগ ছিল। বিষয়টি নিয়ে ওই নারীর স্বামীর মনে সন্দেহ তৈরি হয়।এরপর তিনি স্ত্রীর ব্যবহৃত মুঠোফোন নিজের নিয়ন্ত্রণে নিয়ে মাসুদের সঙ্গে মেসেজ আদান-প্রদান করেন। একপর্যায়ে রাতে বাড়ির পাশের নির্জন বাঁশঝাড়ে দেখা করার কথা বলে মাসুদকে সেখানে আসতে বলেন।মেসেজটি ওই নারীর কাছ থেকে এসেছে মনে করে মাসুদ বাজার থেকে মিষ্টি কিনে নির্ধারিত স্থানে যান। সেখানে পৌঁছালে আগে থেকে প্রস্তুত থাকা ওই নারীর স্বামী ও স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তাঁকে থানায় নেওয়া হয়।তবে ওই গৃহবধূ দাবি করেছেন, মাসুদের সঙ্গে তাঁর ছয় মাস ধরে যোগাযোগ থাকলেও তাঁদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না। তাঁর ভাষ্য, স্বামী নিজেই কৌশলে স্ত্রীর ফোন ব্যবহার করে মাসুদকে মেসেজ পাঠিয়ে সেখানে ডেকে এনেছেন।স্থানীয় কয়েকজনের দাবি, মাসুদকে ওই এলাকায় প্রায়ই যাতায়াত করতে দেখা যেত। তবে তাঁর যাতায়াতের কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত ছিলেন না।এ বিষয়ে ডোমার থানার উপপরিদর্শক (এসআই) গোপাল জানান, মাসুদ রানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্ত্রীর ফোনে প্রেমের ফাঁদ, সন্দেহের বশে যুবককে বাঁশঝাড়ে ডেকে আটক
Country Ads 3
Country Ads 8