ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

স্ত্রীর ফোনে প্রেমের ফাঁদ, সন্দেহের বশে যুবককে বাঁশঝাড়ে ডেকে আটক

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পিএম
পাঠক: ৭৮ জন
প্রিন্ট

স্ত্রীর ফোনে প্রেমের ফাঁদ, সন্দেহের বশে যুবককে বাঁশঝাড়ে ডেকে আটক
ছবি: সংগৃহীত

স্ত্রীর সঙ্গে এক যুবকের সম্পর্ক রয়েছে—এমন সন্দেহের জেরে স্ত্রীর মুঠোফোন ব্যবহার করে ওই যুবককে মেসেজ পাঠিয়ে নির্জন বাঁশঝাড়ে ডেকে নেন এক স্বামী। পরে সেখানে স্থানীয়দের সহায়তায় যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. মাসুদ রানা। তিনি ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সঙ্গে ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার বাসিন্দা মো. খোকার ছেলে ট্রাক্টরচালক মাসুদ রানার প্রায় ছয় মাস ধরে যোগাযোগ ছিল। বিষয়টি নিয়ে ওই নারীর স্বামীর মনে সন্দেহ তৈরি হয়।

এরপর তিনি স্ত্রীর ব্যবহৃত মুঠোফোন নিজের নিয়ন্ত্রণে নিয়ে মাসুদের সঙ্গে মেসেজ আদান-প্রদান করেন। একপর্যায়ে রাতে বাড়ির পাশের নির্জন বাঁশঝাড়ে দেখা করার কথা বলে মাসুদকে সেখানে আসতে বলেন।

মেসেজটি ওই নারীর কাছ থেকে এসেছে মনে করে মাসুদ বাজার থেকে মিষ্টি কিনে নির্ধারিত স্থানে যান। সেখানে পৌঁছালে আগে থেকে প্রস্তুত থাকা ওই নারীর স্বামী ও স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তাঁকে থানায় নেওয়া হয়।

তবে ওই গৃহবধূ দাবি করেছেন, মাসুদের সঙ্গে তাঁর ছয় মাস ধরে যোগাযোগ থাকলেও তাঁদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না। তাঁর ভাষ্য, স্বামী নিজেই কৌশলে স্ত্রীর ফোন ব্যবহার করে মাসুদকে মেসেজ পাঠিয়ে সেখানে ডেকে এনেছেন।

স্থানীয় কয়েকজনের দাবি, মাসুদকে ওই এলাকায় প্রায়ই যাতায়াত করতে দেখা যেত। তবে তাঁর যাতায়াতের কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত ছিলেন না।

এ বিষয়ে ডোমার থানার উপপরিদর্শক (এসআই) গোপাল জানান, মাসুদ রানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

স্ত্রীর ফোনে প্রেমের ফাঁদ, সন্দেহের বশে যুবককে বাঁশঝাড়ে ডেকে আটক

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

স্ত্রীর সঙ্গে এক যুবকের সম্পর্ক রয়েছে—এমন সন্দেহের জেরে স্ত্রীর মুঠোফোন ব্যবহার করে ওই যুবককে মেসেজ পাঠিয়ে নির্জন বাঁশঝাড়ে ডেকে নেন এক স্বামী। পরে সেখানে স্থানীয়দের সহায়তায় যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ঘাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মো. মাসুদ রানা। তিনি ডোমার সদর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটপাড়া এলাকার এক গৃহবধূর সঙ্গে ডোমার সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া এলাকার বাসিন্দা মো. খোকার ছেলে ট্রাক্টরচালক মাসুদ রানার প্রায় ছয় মাস ধরে যোগাযোগ ছিল। বিষয়টি নিয়ে ওই নারীর স্বামীর মনে সন্দেহ তৈরি হয়।

এরপর তিনি স্ত্রীর ব্যবহৃত মুঠোফোন নিজের নিয়ন্ত্রণে নিয়ে মাসুদের সঙ্গে মেসেজ আদান-প্রদান করেন। একপর্যায়ে রাতে বাড়ির পাশের নির্জন বাঁশঝাড়ে দেখা করার কথা বলে মাসুদকে সেখানে আসতে বলেন।

মেসেজটি ওই নারীর কাছ থেকে এসেছে মনে করে মাসুদ বাজার থেকে মিষ্টি কিনে নির্ধারিত স্থানে যান। সেখানে পৌঁছালে আগে থেকে প্রস্তুত থাকা ওই নারীর স্বামী ও স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তাঁকে থানায় নেওয়া হয়।

তবে ওই গৃহবধূ দাবি করেছেন, মাসুদের সঙ্গে তাঁর ছয় মাস ধরে যোগাযোগ থাকলেও তাঁদের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল না। তাঁর ভাষ্য, স্বামী নিজেই কৌশলে স্ত্রীর ফোন ব্যবহার করে মাসুদকে মেসেজ পাঠিয়ে সেখানে ডেকে এনেছেন।

স্থানীয় কয়েকজনের দাবি, মাসুদকে ওই এলাকায় প্রায়ই যাতায়াত করতে দেখা যেত। তবে তাঁর যাতায়াতের কারণ সম্পর্কে তাঁরা নিশ্চিত ছিলেন না।

এ বিষয়ে ডোমার থানার উপপরিদর্শক (এসআই) গোপাল জানান, মাসুদ রানাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x