ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সোমবার রাতে শহরের প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি এম সাইফুর রহমান সড়কের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কার্যালয়ের সামনে হামিদিয়া পয়েন্টে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়জুল করিম ময়ূন বলেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি করা হলে রাজপথে থেকে তা মোকাবিলা করা হবে। ফ্যাসিস্টরা চলে গেছে এবং তারা আর কখনো ফেরত আসবে না বলে তিনি উল্লেখ করেন। ভয় দেখিয়ে বা ধাক্কা দিয়ে সরকারের পতন ঘটানোর স্বপ্ন দেখলে তা প্রতিহত করা হবে বলে জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রহিম রিপন বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড হিসেবে যথেষ্ট। বিগত সতেরো বছর ধরে তারা এককভাবে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে বলে জানান তিনি। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
Country Ads 3
Country Ads 8