ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পিএম
পাঠক: ২৯ জন
প্রিন্ট

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সোমবার রাতে শহরের প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি এম সাইফুর রহমান সড়কের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কার্যালয়ের সামনে হামিদিয়া পয়েন্টে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়জুল করিম ময়ূন বলেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি করা হলে রাজপথে থেকে তা মোকাবিলা করা হবে। ফ্যাসিস্টরা চলে গেছে এবং তারা আর কখনো ফেরত আসবে না বলে তিনি উল্লেখ করেন। ভয় দেখিয়ে বা ধাক্কা দিয়ে সরকারের পতন ঘটানোর স্বপ্ন দেখলে তা প্রতিহত করা হবে বলে জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রহিম রিপন বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড হিসেবে যথেষ্ট। বিগত সতেরো বছর ধরে তারা এককভাবে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে বলে জানান তিনি। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে ছাত্রদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সোমবার রাতে শহরের প্রেস ক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি এম সাইফুর রহমান সড়কের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কার্যালয়ের সামনে হামিদিয়া পয়েন্টে গিয়ে শেষ হয়।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. ফয়জুল করিম ময়ূন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়জুল করিম ময়ূন বলেন, নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি করা হলে রাজপথে থেকে তা মোকাবিলা করা হবে। ফ্যাসিস্টরা চলে গেছে এবং তারা আর কখনো ফেরত আসবে না বলে তিনি উল্লেখ করেন। ভয় দেখিয়ে বা ধাক্কা দিয়ে সরকারের পতন ঘটানোর স্বপ্ন দেখলে তা প্রতিহত করা হবে বলে জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রহিম রিপন বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড হিসেবে যথেষ্ট। বিগত সতেরো বছর ধরে তারা এককভাবে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে রাজপথে লড়াই করেছে বলে জানান তিনি। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x