ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে বিএনপির অবস্থান কী? রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ২ জন
প্রিন্ট

আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে বিএনপির অবস্থান কী? রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলামসহ বিভিন্ন দল আন্দোলনে থাকলেও বিএনপি শুরু থেকেই দল নিষিদ্ধের বদলে বিচারিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছে।

তবে অন্তর্বর্তী সরকারের পরবর্তী সময়ে আইনি কাঠামো বহাল রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে সরকার ও সংশ্লিষ্ট মহল। এতে প্রশ্ন উঠেছে—আওয়ামী লীগ নিষিদ্ধে আসলে বিএনপির প্রকৃত অবস্থান কী?

আইনি কাঠামোর মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম

২০২৫ সালের ১১ মে ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ সংশোধন করে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে। এর পরদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তবে দলটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়নি।

পরবর্তীতে ২০২৬ সালের ৮ এপ্রিল ওই অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাস হয়, যেখানে আগের বিধান বহাল রাখা হয়।

নির্বাচনের আগে বিএনপির অবস্থান

নির্বাচনের আগে বিএনপি বারবার বলেছে, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। বরং অপরাধের বিচার হওয়া উচিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত ঐকমত্যের ভিত্তিতে।

সরকার গঠনের পর কঠোর অবস্থান

সরকার গঠনের পর বিএনপির কয়েকজন শীর্ষ নেতা আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান নেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না এবং আইনি কাঠামোর মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক ও বিশ্লেষকদের মত

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ ভবিষ্যতে পুনর্গঠিত হলে তা বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই দীর্ঘমেয়াদে দলটির রাজনৈতিক অবস্থান দুর্বল রাখার কৌশল নেওয়া হতে পারে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি মনে করে আওয়ামী লীগ ভবিষ্যতে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে, তাই রাজনৈতিক সমীকরণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আইনি প্রক্রিয়ার ওপর জোর বিএনপির

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। এতে ভবিষ্যতে কোনো আইনি বিতর্ক থাকবে না।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান, চালক নিহত।

নারায়ণগঞ্জে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে হত্যা

বহিষ্কৃত নেতাদের ফেরানোর সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি, তালিকায় মুন্সীগঞ্জের মহিউদ্দিন

মুন্সীগঞ্জে এআই দিয়ে কামরুজ্জামান রতনের ছবি-ভিডিও বিকৃত, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে ১৭০ টাকা কেজি টমেটো, কোথাও ২০০

পোশাকশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী

কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর সংলাপে যাচ্ছে এনসিপি, জাতীয় ঐক্যের শর্ত জানালেন নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ আওয়ামী লীগে পুরোনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে, নেতৃত্ব নিয়ে দুই বলয়ে বিরোধ

নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানা, তরুণ গ্রেপ্তার

Dainik Tarmigan

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে বিএনপির অবস্থান কী? রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে বিএনপির অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা

জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলামসহ বিভিন্ন দল আন্দোলনে থাকলেও বিএনপি শুরু থেকেই দল নিষিদ্ধের বদলে বিচারিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিয়ে আসছে।

তবে অন্তর্বর্তী সরকারের পরবর্তী সময়ে আইনি কাঠামো বহাল রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে সরকার ও সংশ্লিষ্ট মহল। এতে প্রশ্ন উঠেছে—আওয়ামী লীগ নিষিদ্ধে আসলে বিএনপির প্রকৃত অবস্থান কী?

আইনি কাঠামোর মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম

২০২৫ সালের ১১ মে ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’ সংশোধন করে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করে। এর পরদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তবে দলটি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হয়নি।

পরবর্তীতে ২০২৬ সালের ৮ এপ্রিল ওই অধ্যাদেশ জাতীয় সংসদে বিল আকারে পাস হয়, যেখানে আগের বিধান বহাল রাখা হয়।

নির্বাচনের আগে বিএনপির অবস্থান

নির্বাচনের আগে বিএনপি বারবার বলেছে, তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। বরং অপরাধের বিচার হওয়া উচিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত হওয়া উচিত ঐকমত্যের ভিত্তিতে।

সরকার গঠনের পর কঠোর অবস্থান

সরকার গঠনের পর বিএনপির কয়েকজন শীর্ষ নেতা আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান নেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না এবং আইনি কাঠামোর মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক ও বিশ্লেষকদের মত

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ ভবিষ্যতে পুনর্গঠিত হলে তা বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই দীর্ঘমেয়াদে দলটির রাজনৈতিক অবস্থান দুর্বল রাখার কৌশল নেওয়া হতে পারে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি মনে করে আওয়ামী লীগ ভবিষ্যতে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে, তাই রাজনৈতিক সমীকরণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আইনি প্রক্রিয়ার ওপর জোর বিএনপির

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। এতে ভবিষ্যতে কোনো আইনি বিতর্ক থাকবে না।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x