ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

প্রধানমন্ত্রীর সংলাপে যাচ্ছে এনসিপি, জাতীয় ঐক্যের শর্ত জানালেন নাহিদ ইসলাম

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
পাঠক: ১৯ জন
প্রিন্ট

প্রধানমন্ত্রীর সংলাপে যাচ্ছে এনসিপি, জাতীয় ঐক্যের শর্ত জানালেন নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তাঁর সঙ্গে সংলাপে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরুর আগে সরকারকে কয়েকটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে দলটি। এর মধ্যে রয়েছে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ ভেঙে দেওয়া এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে বিকেলে দেশে ফেরেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে এনসিপির অংশগ্রহণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দেশে সংকটকাল চলছে। এ অবস্থায় সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে তাঁরা তাতে সাড়া দেবেন।

তিনি বলেন, ‘আমরা মূলত শুনতে চাইছি প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, তিনি কীভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন। আমাদের জায়গা থেকে আমরা তাঁকে পরামর্শ দিয়ে আসব—জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে।’

জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, এর মাধ্যমে সরকার যে সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়, সে বিষয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হবে।

তিনি আরও বলেন, ‘ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাইবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, জানুয়ারি মাসে আবার এই একদলীয় কমিটির রায় ও মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে—এ ধরনের কোনো জাতীয় ঐক্যপ্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।’

নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব মৌলিক বিষয়ে বিএনপি সরকার অঙ্গীকার করলে তবেই জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

‘ঐক্য ভেঙেছে বিএনপি’

জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্যের কথা বলা হলেও বিএনপি সেই পথে এগোয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, সংস্কারপ্রক্রিয়ায় সহযোগিতা না করে বিএনপি প্রথমে জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। এরপর নির্বাচনের পর শপথ গ্রহণের দিন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়েও দ্বিতীয়বারের মতো সেই ঐক্য ভঙ্গ করেছে। গত সাত মাসে বিএনপির বিভিন্ন নেতা গণভোটের গণরায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অস্বীকার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ বলেন, বিএনপি যদি এখন জাতীয় ঐক্যের আহ্বান জানায়, তাহলে আগে নেওয়া পদক্ষেপ ও গণ-অভ্যুত্থানের অঙ্গীকার ভঙ্গের বিষয়গুলো সংশোধন করে সেই আহ্বান জানানো উচিত।

এনসিপি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করছে। সেই শক্তির মোকাবিলা ইনশা আল্লাহ আমরা রাজপথে করব। সেটার জন্য আমাদের আসলে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য বা এক টেবিলে বসার কোনো বিষয় নেই। আওয়ামী লীগের প্রথম টার্গেটই হচ্ছে এনসিপি। ফলে রাজনৈতিক কারণেই আমরা সেই লড়াই অব্যাহত রাখব।’

যুক্তরাজ্য সফরের প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সফরে তিনি বিভিন্ন সেমিনার, আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন। গত ১৬ নভেম্বর লন্ডনে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে পতিত ফ্যাসিস্ট শক্তির নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান, চালক নিহত।

নারায়ণগঞ্জে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে হত্যা

বহিষ্কৃত নেতাদের ফেরানোর সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি, তালিকায় মুন্সীগঞ্জের মহিউদ্দিন

মুন্সীগঞ্জে এআই দিয়ে কামরুজ্জামান রতনের ছবি-ভিডিও বিকৃত, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে ১৭০ টাকা কেজি টমেটো, কোথাও ২০০

পোশাকশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী

কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা

কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর সংলাপে যাচ্ছে এনসিপি, জাতীয় ঐক্যের শর্ত জানালেন নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর সংলাপে যাচ্ছে এনসিপি, জাতীয় ঐক্যের শর্ত জানালেন নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ আওয়ামী লীগে পুরোনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে, নেতৃত্ব নিয়ে দুই বলয়ে বিরোধ

নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানা, তরুণ গ্রেপ্তার

Dainik Tarmigan

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর সংলাপে যাচ্ছে এনসিপি, জাতীয় ঐক্যের শর্ত জানালেন নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তাঁর সঙ্গে সংলাপে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরুর আগে সরকারকে কয়েকটি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাবে দলটি। এর মধ্যে রয়েছে ‘একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ ভেঙে দেওয়া এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। যুক্তরাজ্যে সাত দিনের সফর শেষে বিকেলে দেশে ফেরেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানে এনসিপির অংশগ্রহণ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দেশে সংকটকাল চলছে। এ অবস্থায় সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে তাঁরা তাতে সাড়া দেবেন।

তিনি বলেন, ‘আমরা মূলত শুনতে চাইছি প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, তিনি কীভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন। আমাদের জায়গা থেকে আমরা তাঁকে পরামর্শ দিয়ে আসব—জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে।’

জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, এর মাধ্যমে সরকার যে সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়, সে বিষয়ে জনগণ ও রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হবে।

তিনি আরও বলেন, ‘ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাইবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, জানুয়ারি মাসে আবার এই একদলীয় কমিটির রায় ও মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে—এ ধরনের কোনো জাতীয় ঐক্যপ্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।’

নাহিদ ইসলাম বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব মৌলিক বিষয়ে বিএনপি সরকার অঙ্গীকার করলে তবেই জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

‘ঐক্য ভেঙেছে বিএনপি’

জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্যের কথা বলা হলেও বিএনপি সেই পথে এগোয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, সংস্কারপ্রক্রিয়ায় সহযোগিতা না করে বিএনপি প্রথমে জাতীয় ঐক্য ভঙ্গ করেছে। এরপর নির্বাচনের পর শপথ গ্রহণের দিন সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়েও দ্বিতীয়বারের মতো সেই ঐক্য ভঙ্গ করেছে। গত সাত মাসে বিএনপির বিভিন্ন নেতা গণভোটের গণরায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অস্বীকার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ বলেন, বিএনপি যদি এখন জাতীয় ঐক্যের আহ্বান জানায়, তাহলে আগে নেওয়া পদক্ষেপ ও গণ-অভ্যুত্থানের অঙ্গীকার ভঙ্গের বিষয়গুলো সংশোধন করে সেই আহ্বান জানানো উচিত।

এনসিপি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করছে। সেই শক্তির মোকাবিলা ইনশা আল্লাহ আমরা রাজপথে করব। সেটার জন্য আমাদের আসলে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য বা এক টেবিলে বসার কোনো বিষয় নেই। আওয়ামী লীগের প্রথম টার্গেটই হচ্ছে এনসিপি। ফলে রাজনৈতিক কারণেই আমরা সেই লড়াই অব্যাহত রাখব।’

যুক্তরাজ্য সফরের প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সফরে তিনি বিভিন্ন সেমিনার, আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন। গত ১৬ নভেম্বর লন্ডনে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে পতিত ফ্যাসিস্ট শক্তির নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x