ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

চয়নিকা চৌধুরীর রজতজয়ন্তীতে আফজাল ও মম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ এএম
পাঠক: ৩১ জন
প্রিন্ট

চয়নিকা চৌধুরীর রজতজয়ন্তীতে আফজাল ও মম

নাটক নির্মাণে সাফল্য ও ভালোবাসার ২৫ বছর পূর্ণ করছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। রজতজয়ন্তীর এই শুভক্ষণে দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশেষ উপহার দিতে তিনি নিয়ে আসছেন নতুন টেলিফিল্ম সময় একটু থামো। গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমার প্রযোজনায় নির্মিত এই বিশেষ প্রোডাকশনে জুটি বেঁধেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন এবং জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

ইফফাত আরেফিন মাহমুদের মূল গল্পে তৈরি এই টেলিফিল্মটির পটভূমি রচিত হয়েছে ১৫ বছর পর এক নীরব রাতে দু’জন পরিচিত মানুষের আচমকা সাক্ষাৎকে কেন্দ্র করে। কাহিনীতে দেখা যাবে একটি টকশো শেষ করে বাড়ি ফেরার পথে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আয়াজের মুখোমুখি হন একজন সফল আর্কিটেক্ট। দীর্ঘ সময়ের বিরতির পর এই অলৌকিক মুহূর্তটি তাদের পুরনো স্মৃতির দরজা খুলে দেয় এবং একে একে ঘটে যেতে থাকে অদ্ভুত সব মনস্তাত্ত্বিক ও মজার ঘটনা।

আফজাল হোসেন ও মম ছাড়াও এতে অভিনয় করেছেন ফারজানা ছবি, রিয়া এবং অতিথি শিল্পী হিসেবে রোজী সিদ্দিকী। কাজের অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন নোট শেয়ার করেছেন চয়নিকা চৌধুরী। আফজাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, কাজের প্রতি অগাধ ভালোবাসা আর মানুষকে সম্মানিত করার অসাধারণ শিল্প তিনি এই কিংবদন্তির কাছ থেকেই শিখেছেন।

এ ছাড়া শত ব্যস্ততার মাঝে সময় দেয়ার জন্য মম এবং পুরো প্রজেক্টে পাশে থাকায় প্রযোজক আসিফ ইকবাল ও গাঙচিল পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান নির্মাতা। দীর্ঘ ক্যারিয়ারের এই বিশেষ কাজটি নিয়ে নির্মাতা ও কলাকুশলীরা বেশ আশাবাদী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

স্যার জগদীশচন্দ্র বসু: জন্ম ময়মনসিংহে, শিকড় মুন্সীগঞ্জে—কীর্তি বিশ্বজুড়ে

৫ হাজার জাল ভিসায় প্রতারণার ছক! চক্রের মূলহোতা গ্রেপ্তার

লাইসেন্স ছাড়াই বিদেশে কর্মী পাঠানোর ব্যবসা, মালিকের কারাদণ্ড

শ্রীনগরে স্বামী-স্ত্রীকে বেঁধে অটো গ্যারেজে ডাকাতি, মালিকের মৃত্যু; ৬০ ব্যাটারিসহ মালামাল লুট

সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান, চালক নিহত।

নারায়ণগঞ্জে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে হত্যা

বহিষ্কৃত নেতাদের ফেরানোর সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি, তালিকায় মুন্সীগঞ্জের মহিউদ্দিন

মুন্সীগঞ্জে এআই দিয়ে কামরুজ্জামান রতনের ছবি-ভিডিও বিকৃত, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে ১৭০ টাকা কেজি টমেটো, কোথাও ২০০

পোশাকশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী

Dainik Tarmigan

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

চয়নিকা চৌধুরীর রজতজয়ন্তীতে আফজাল ও মম

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নাটক নির্মাণে সাফল্য ও ভালোবাসার ২৫ বছর পূর্ণ করছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। রজতজয়ন্তীর এই শুভক্ষণে দর্শক ও শুভানুধ্যায়ীদের বিশেষ উপহার দিতে তিনি নিয়ে আসছেন নতুন টেলিফিল্ম সময় একটু থামো। গাঙচিল ড্রামা অ্যান্ড সিনেমার প্রযোজনায় নির্মিত এই বিশেষ প্রোডাকশনে জুটি বেঁধেছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন এবং জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম।

ইফফাত আরেফিন মাহমুদের মূল গল্পে তৈরি এই টেলিফিল্মটির পটভূমি রচিত হয়েছে ১৫ বছর পর এক নীরব রাতে দু’জন পরিচিত মানুষের আচমকা সাক্ষাৎকে কেন্দ্র করে। কাহিনীতে দেখা যাবে একটি টকশো শেষ করে বাড়ি ফেরার পথে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আয়াজের মুখোমুখি হন একজন সফল আর্কিটেক্ট। দীর্ঘ সময়ের বিরতির পর এই অলৌকিক মুহূর্তটি তাদের পুরনো স্মৃতির দরজা খুলে দেয় এবং একে একে ঘটে যেতে থাকে অদ্ভুত সব মনস্তাত্ত্বিক ও মজার ঘটনা।

আফজাল হোসেন ও মম ছাড়াও এতে অভিনয় করেছেন ফারজানা ছবি, রিয়া এবং অতিথি শিল্পী হিসেবে রোজী সিদ্দিকী। কাজের অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন নোট শেয়ার করেছেন চয়নিকা চৌধুরী। আফজাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, কাজের প্রতি অগাধ ভালোবাসা আর মানুষকে সম্মানিত করার অসাধারণ শিল্প তিনি এই কিংবদন্তির কাছ থেকেই শিখেছেন।

এ ছাড়া শত ব্যস্ততার মাঝে সময় দেয়ার জন্য মম এবং পুরো প্রজেক্টে পাশে থাকায় প্রযোজক আসিফ ইকবাল ও গাঙচিল পরিবারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান নির্মাতা। দীর্ঘ ক্যারিয়ারের এই বিশেষ কাজটি নিয়ে নির্মাতা ও কলাকুশলীরা বেশ আশাবাদী।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত
চয়নিকা চৌধুরীর রজতজয়ন্তীতে আফজাল ও মম
0:00 / 0:00
1x