ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

আর্কাইভ দেখুন

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ফরাসি তারকার ব্যর্থতা শেষ পর্যন্ত জয়ের পথে বাধা হতে পারেনি রিয়াল মাদ্রিদের। কার্লোস এসপির শেষ মুহূর্তের গোলে সেল্টা ভিগোকে ২-১ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।শনিবার (২১ নভেম্বর) রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। ম্যাচের ষষ্ঠ মিনিটেই উইলিওট সোয়েডবার্গের নিচু ক্রস থেকে কাছাকাছি দূরত্বে বল জালে পাঠান পাবলো দুরান। এতে এগিয়ে যায় সেল্টা ভিগো।গোল শোধে মরিয়া রিয়াল প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পায়। সেল্টার ডিফেন্ডার হাভিয়ের রদ্রিগেজের হাতে টান খেয়ে বক্সের মধ্যে পড়ে যান এমবাপ্পে। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু স্পটকিক থেকে নেওয়া এমবাপ্পের শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা।এ নিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে সর্বশেষ ছয়টি পেনাল্টির মধ্যে তিনটিতেই গোল করতে ব্যর্থ হলেন এমবাপ্পে। এর আগে সেপ্টেম্বরে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচেও পেনাল্টি থেকে গোল করতে পারেননি তিনি। মরক্কোর বিপক্ষে ফ্রান্সের হয়ে খেলতে গিয়েও একই অভিজ্ঞতা হয়েছিল তার।বিরতির পর আক্রমণের গতি বাড়ায় রিয়াল। অবশেষে ৬৬ মিনিটে সমতায় ফেরে দলটি। বক্সের সামান্য ভেতর থেকে নিচু শটে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে জয়সূচক গোলের জন্য চেষ্টা চালিয়ে যায় রিয়াল। শেষ দিকে কার্লোস এসপির হেড গোলরক্ষক আইওনুত রাদু প্রথমে ফিরিয়ে দিলেও ফিরতি বলে জাল খুঁজে নেন তিনি। তার এই গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।এই জয়ে ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্ট অর্জন করেছে রিয়াল মাদ্রিদ। তবে বার্সেলোনার চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে তারা। রবিবার ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।এদিকে সেভিয়া ডার্বিতে রিয়াল বেতিস ও সেভিয়া ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে সফরকারী বেতিসকে এগিয়ে দেন অ্যান্টনি। চলতি মৌসুমে এটি তার প্রথম গোল। তবে যোগ করা সময়ে কিকে সালাসের গোলে সমতায় ফেরে সেভিয়া। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।অন্য ম্যাচে দেপোর্তিভো আলাভেস ৩-১ গোলে দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে টানা আট ম্যাচ জয়হীন থাকার ধারা ভেঙেছে। আর রায়ো ভায়েকানোর মাঠে হোসে কোপেতের প্রথমার্ধের হেডে করা গোলে ১-০ ব্যবধানে জিতেছে ভ্যালেন্সিয়া। এই জয়ে অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে দলটি।


জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতা মোকাবিলা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বিরোধী দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপ আয়োজনের পরিকল্পনা করছে ক্ষমতাসীন বিএনপি। আগামী ২৭ বা ২৮ নভেম্বর এই সংলাপ অনুষ্ঠিত হতে পারে। এতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া এবং ঐকমত্য কমিশনের আলোচনায় যুক্ত রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানোর কথা রয়েছে।তবে সংলাপের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয়নি। সংবিধান সংস্কার, জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলায় অভিন্ন অবস্থান তৈরির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী দিনে গত ১৮ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক হয়। ওই বৈঠকের পর সংসদে দেওয়া বক্তব্যে দুজনই ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী সংসদের ভেতরে ও বাইরে থাকা রাজনৈতিক দলগুলোকে একই মঞ্চে আসার আহ্বান জানান। এরপরই বিরোধী দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ সামনে আসে।সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগও চলছে। বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য নিজেদের মধ্যে বৈঠক করেছে। অন্যদিকে সংলাপে যাওয়ার আগে নিজেদের অবস্থান নির্ধারণে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের আগামী ২৬ নভেম্বর অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার কথা রয়েছে। আর এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম রবিবার দেশে ফিরবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মতপার্থক্যজাতীয় ঐক্যের বিষয়ে দলগুলোর মধ্যে নীতিগত আলোচনা থাকলেও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে। বিশেষ করে জুলাই জাতীয় সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টের বিষয়ে অবস্থান, সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টন নিয়ে আলোচনা চলছে।১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে। তাদের বক্তব্য, গণভোটের রায়ের প্রতিফলন ঘটাতে হলে সনদের অঙ্গীকারগুলো বাস্তবায়নে সরকারের সুস্পষ্ট অবস্থান প্রয়োজন।অন্যদিকে সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দিচ্ছে বিএনপি। এ কমিটির জন্য বিরোধী দলের কাছে পাঁচজন প্রতিনিধি চাওয়া হয়েছে বলে দলীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে। তবে সংবিধান সংস্কার পরিষদ গঠন না হওয়ার বিষয়টি তুলে ধরে বিরোধী দল এখনো প্রতিনিধি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।জাতীয় ঐক্যের স্বার্থে নোট অব ডিসেন্টের কিছু বিষয়ে ছাড় দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে সরকারি দলের সূত্র জানিয়েছে। তবে এর বিনিময়ে বিরোধী দলগুলোর কাছ থেকে রাজনৈতিক সহযোগিতা এবং কয়েকটি বিষয়ে অভিন্ন অবস্থান প্রত্যাশা করছে বিএনপি।আস্থা অর্জনের ওপর জোর জামায়াত ও এনসিপিরজামায়াত ও এনসিপি নেতারা বলছেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ভিত্তি হতে হবে জুলাই জাতীয় সনদ। সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ দিয়ে কিংবা আংশিক বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয় বলে মনে করেন তারা।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের নাম হবে জুলাই ঐক্য এবং এর ভিত্তি হবে জুলাই সনদ। গণভোটের রায়ের পূর্ণ বাস্তবায়নই এই ঐক্যের মূল ভিত্তি হওয়া উচিত।তিনি জানান, ১১ দলীয় ঐক্যের সিদ্ধান্ত অনুযায়ী রাজপথে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। শনিবার থেকে জামায়াতের ৪০ দিনের কর্মসূচি শুরু হয়েছে বলেও জানান তিনি।এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের বক্তব্যেও রাজনৈতিক আস্থার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, জাতীয় ঐক্য গড়ে তুলতে হলে বিরোধী দলগুলোর আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে সংস্কার বাস্তবায়নে সরকারের সুস্পষ্ট প্রতিশ্রুতি প্রয়োজন।এনসিপির নেতাদের মতে, ফ্যাসিবাদ ও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তারা একমত। তবে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট অবস্থান জানতে চান তারা।সমঝোতার পথে আরও যেসব বিষয়রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় বিরোধী দলকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া, বিএনপির কয়েকজন নেতার বক্তব্যে জামায়াত ও এনসিপির সঙ্গে তৈরি হওয়া দূরত্ব কমানো এবং প্রতিটি জেলায় সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদবিরোধী কমিটি গঠনের বিষয়ও রয়েছে।আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকের ধারাবাহিকতায় নভেম্বরের শেষ দিকে জাতীয় সংলাপ হতে পারে বলে তিনি শুনেছেন। তাঁর প্রত্যাশা, এই সংলাপের মাধ্যমে জুলাই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর ঐক্য পুনঃপ্রতিষ্ঠা এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি হবে।এদিকে আওয়ামী লীগের কথিত ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সরকার ও বিরোধী দলের নেতাদের মধ্যে উদ্বেগ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় দলগুলোর মধ্যে সমন্বিত রাজনৈতিক অবস্থান তৈরির প্রয়োজনীয়তার কথাও আলোচনায় আসছে।সব মিলিয়ে প্রস্তাবিত জাতীয় সংলাপকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রস্তুতি ও যোগাযোগ বাড়ছে। তবে সংলাপের তারিখ, আলোচ্যসূচি এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে দলগুলোর মধ্যে কতটা সমঝোতা হয়, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়।


সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারছেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাঁ কুঁচকির চোটের কারণে আগামী ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হতে যাওয়া টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে ব্যথা অনুভব করেন মুশফিক। ম্যাচ শেষে তার এমআরআই পরীক্ষা করানো হয়। পরীক্ষার প্রতিবেদনে শ্রোণিচক্রের হাড়ের আশপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়ে।জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, চোটের অবস্থা বিবেচনায় মুশফিককে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। পাশাপাশি নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে তাকে।ফিজিও বলেন, চোট আরও বেড়ে যাওয়ার ঝুঁকি এড়াতে মুশফিককে দ্রুত বিশ্রামে পাঠানো প্রয়োজন। এ কারণে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও চোটের কারণে খেলতে পারেননি এই অভিজ্ঞ ব্যাটার। এবার দক্ষিণ আফ্রিকা সফরেও চোটের কারণে সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি।মুশফিকের পাশাপাশি চোটের কারণে সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না পেসার হাসান মাহমুদও। ফলে সিরিজের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচের আগে দুই ক্রিকেটারকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে।ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। বর্তমানে শুধু টেস্ট ক্রিকেটেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি। দ্বিতীয় টেস্টে না খেলতে পারায় দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।


চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

চাঁদের মাটিতে আলু চাষের পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর মাটির মতোই ফলন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চাঁদের মাটির আদলে তৈরি বিশেষ উপাদানে। গবেষকদের দাবি, প্রয়োজনীয় জৈব পদার্থ মেশানো হলে ওই মিশ্রণে উৎপাদিত আলু পুষ্টিগুণসম্পন্ন এবং খাওয়ার উপযোগী হতে পারে। ভবিষ্যতে চাঁদের বুকে স্থায়ী মানবঘাঁটি গড়ে উঠলে সেখানে অবস্থানরত নভোচারীদের খাদ্য সরবরাহে এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।রয়টার্সের ১৯ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সহায়তায় পরিচালিত গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে।গবেষণায় ‘মোডক’ জাতের আলু ব্যবহার করা হয়। এটি দ্রুত পরিপক্ব হয় এবং এর খোসা লাল, ভেতরের অংশ সাদা। গবেষকেরা চাঁদের মাটির বিকল্প হিসেবে তৈরি উপাদানের সঙ্গে বিভিন্ন অনুপাতে ভার্মিকম্পোস্ট মিশিয়ে আলু চাষ করেন। কেঁচোর মাধ্যমে জৈব বর্জ্য পচিয়ে তৈরি করা হয় এই পুষ্টিসমৃদ্ধ সার।পরীক্ষায় দেখা যায়, কোনো ধরনের জৈব পদার্থ ছাড়া কৃত্রিম চন্দ্রমাটিতে আলু রোপণ করলে প্রায় কোনো শিকড় বা কন্দ তৈরি হয় না। তবে মিশ্রণে মাত্র ৫ শতাংশ ভার্মিকম্পোস্ট যোগ করলেও গাছের শিকড় ও আলু উৎপাদন শুরু হয়। আর ৩০ শতাংশ ভার্মিকম্পোস্ট মেশানো হলে ফলনের পরিমাণ যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের সাধারণ মাটিতে একই পরিবেশে উৎপাদিত আলুর সমান হয়।গবেষণাটির নেতৃত্ব দেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদবিজ্ঞানী আয়মেরিক গোয়ে। তাঁর মতে, চাঁদে দীর্ঘমেয়াদি মানববসতি গড়ে তুলতে স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবী থেকে সব খাবার নিয়মিত পাঠানো ব্যয়বহুল ও বাস্তবিক দিক থেকে কঠিন। এ ক্ষেত্রে আলু কার্যকর খাদ্যশস্য হতে পারে।তিনি বলেন, অনেক ফসলের তুলনায় অল্প জমিতে আলু থেকে বেশি ক্যালরি পাওয়া যায়। এতে পটাশিয়াম, ভিটামিন সি ও ভালো মানের প্রোটিন রয়েছে। পাশাপাশি আলু খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে।চন্দ্রমাটিতে জৈব উপাদানের প্রয়োজনচাঁদের পৃষ্ঠের মাটিকে বৈজ্ঞানিকভাবে ‘লুনার রেগোলিথ’ বলা হয়। কোটি কোটি বছর ধরে উল্কাপিণ্ডের আঘাতে পাথর ও ধুলা ভেঙে এই স্তর তৈরি হয়েছে। এর কণাগুলো অনেক ক্ষেত্রে ধারালো ও কাচের মতো। পৃথিবীর সাধারণ মাটির মতো এতে প্রয়োজনীয় জৈব উপাদান ও নাইট্রোজেন নেই।গবেষক গোয়ের ব্যাখ্যা অনুযায়ী, নাইট্রোজেনের অভাবে চন্দ্রমাটিতে সরাসরি কোনো ফসল উৎপাদন সম্ভব নয়। এ ছাড়া মাটিতে তামার মতো ভারী ধাতুর উপস্থিতিও উদ্ভিদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। জৈব পদার্থ না থাকলে গাছ অতিরিক্ত ভারী ধাতু শোষণ করতে পারে, যা উদ্ভিদের জন্য বিষাক্ত হয়ে উঠতে পারে। ভার্মিকম্পোস্ট এসব ধাতুর উদ্ভিদে প্রবেশের পরিমাণ কমাতে সহায়তা করে।পরীক্ষার সময় আলুগুলো গ্রিনহাউসে দিনের বেলায় সূর্যের আলো ও কৃত্রিম আলোর সমন্বয়ে বড় করা হয়। দিনের তাপমাত্রা রাখা হয়েছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ১৮ ডিগ্রি সেলসিয়াস।তবে পরীক্ষায় উৎপাদিত আলুর স্বাদ এখনো পরীক্ষা করেননি গবেষকেরা। আয়মেরিক গোয়ে জানান, উৎপাদিত আলু স্বাদ নেওয়ার পরিবর্তে পরীক্ষাগারে পুষ্টি ও অন্যান্য উপাদান বিশ্লেষণের কাজে ব্যবহার করা হয়েছে।বড় পরিসরে চাষের পরীক্ষা চলছেবর্তমান গবেষণায় ছোট পাত্রে আলু উৎপাদন করায় কন্দগুলোর আকারও ছোট ছিল। পৃথিবীর মাটিতেও উৎপাদিত আলুর বেশির ভাগের ওজন ছিল ১০ গ্রামের কম। তবে গবেষকেরা জানিয়েছেন, বড় পাত্রে আলু চাষ নিয়ে আরেকটি গবেষণা চলছে। সেখানে বাজারে পাওয়া যায় এমন আকারের আলু উৎপাদন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন গবেষণার প্রধান।চাঁদে কৃষিকাজের সম্ভাবনা নিয়ে এর আগেও বিভিন্ন পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। চলতি বছরের মার্চে ভার্মিকম্পোস্ট মেশানো চন্দ্রমাটিতে ছোলা উৎপাদনের গবেষণার তথ্য প্রকাশিত হয়। এ ছাড়া টমেটো, লেটুস ও আলফালফার মতো ডালজাতীয় উদ্ভিদ নিয়েও পরীক্ষা চলছে।ওরেগন স্টেট ইউনিভার্সিটির মহাকাশজীববিজ্ঞানী ও গবেষণার সহলেখক ডেভিড হ্যান্ডির মতে, চাঁদে ফসল উৎপাদনের জন্য উদ্ভাবিত প্রযুক্তি পৃথিবীতেও কাজে লাগতে পারে। কৃষি উৎপাদন কম এমন শহরাঞ্চল, মরু এলাকা কিংবা খাদ্যের জন্য দূরবর্তী সরবরাহের ওপর নির্ভরশীল অঞ্চলে এসব প্রযুক্তি খাদ্য উৎপাদনে সহায়তা করতে পারে। দূষিত মাটির গুণগত মান উন্নয়নেও এ গবেষণা ভবিষ্যতে ভূমিকা রাখতে পারে।যুক্তরাষ্ট্র ও চীন আগামী বছরগুলোতে চাঁদে নভোচারী পাঠানো এবং সেখানে দীর্ঘমেয়াদি ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে। সেই লক্ষ্য বাস্তবায়িত হলে চাঁদের মাটিতে খাদ্য উৎপাদন মহাকাশ অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠবে।২০১৫ সালের ‘দ্য মার্শিয়ান’ চলচ্চিত্রে মঙ্গলগ্রহে আটকে পড়া এক নভোচারীকে আলু চাষ করে বেঁচে থাকতে দেখা যায়। বাস্তবে চাঁদে আলু উৎপাদনের এই গবেষণা ভবিষ্যতের মহাকাশ অভিযানে সেই কল্পনাকে বাস্তবের আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে।


জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী