ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

মতলব থেকে মুন্সীগঞ্জে গাঁজা সরবরাহের অভিযোগ, ৩ কেজিসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩ কেজি গাঁজাসহ সাজেদা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার সকাল সাড়ে ৮টার দিকে পদ্মাসেতু (উত্তর) থানাধীন খানবাড়ি বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সাজেদা বেগম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুদাপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত লাল মিয়া এবং স্বামীর নাম নয়ন।মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই রিজাউল কাজীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই নারীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মতলব থেকে মুন্সীগঞ্জে গাঁজা সরবরাহের অভিযোগ, ৩ কেজিসহ নারী গ্রেপ্তার
Country Ads 3
Country Ads 8