ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

দেয়ালিকায় ফুটে উঠল শিক্ষার্থীদের সৃজনশীলতা, লৌহজংয়ে উৎসবমুখর ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়

এম আর লিটন
নিজস্ব প্রতিবেদক, ৯ ফলোয়ার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ এএম
পাঠক: ৫৫ জন
প্রিন্ট

দেয়ালিকায় ফুটে উঠল শিক্ষার্থীদের সৃজনশীলতা, লৌহজংয়ে উৎসবমুখর ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃক্লাস দেয়ালিকা প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শাখার শিক্ষার্থীরা পৃথক পৃথক দেয়ালিকা প্রদর্শনের মাধ্যমে অংশ নেয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তাশক্তি, জ্ঞান ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ভিত্তিক লেখা, চিত্র, তথ্য ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে দেয়ালিকাগুলো সাজানো হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরু। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ১৯৮৭ ব্যাচের রফিকুল ইসলাম, ১৯৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জিএম কামাল, লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মো. শহিদুর রহমান শিকদার, অধ্যাপক মনোয়ার হাসিনুল আলম শহীদ এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল হালিম। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া জরুরি। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হলে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটবে।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে দশম শ্রেণির ‘খ’ শাখা, দ্বিতীয় হয় নবম শ্রেণির ‘খ’ শাখা এবং তৃতীয় স্থান অর্জন করে যৌথভাবে নবম শ্রেণির ‘ক’ ও অষ্টম শ্রেণির ‘খ’ শাখা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান মাহমুদ। ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ও ১৯৮৭ ব্যাচের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ আন্তঃক্লাস দেয়ালিকা প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দেয়ালিকায় ফুটে উঠল শিক্ষার্থীদের সৃজনশীলতা, লৌহজংয়ে উৎসবমুখর ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে আন্তঃক্লাস দেয়ালিকা প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতিটি শাখার শিক্ষার্থীরা পৃথক পৃথক দেয়ালিকা প্রদর্শনের মাধ্যমে অংশ নেয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তাশক্তি, জ্ঞান ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ভিত্তিক লেখা, চিত্র, তথ্য ও সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে দেয়ালিকাগুলো সাজানো হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরু। এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এসএসসি ১৯৮৭ ব্যাচের রফিকুল ইসলাম, ১৯৮৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী জিএম কামাল, লৌহজং সরকারি কলেজের অধ্যক্ষ মো. শহিদুর রহমান শিকদার, অধ্যাপক মনোয়ার হাসিনুল আলম শহীদ এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল হালিম। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া জরুরি। পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হলে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটবে।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে দশম শ্রেণির ‘খ’ শাখা, দ্বিতীয় হয় নবম শ্রেণির ‘খ’ শাখা এবং তৃতীয় স্থান অর্জন করে যৌথভাবে নবম শ্রেণির ‘ক’ ও অষ্টম শ্রেণির ‘খ’ শাখা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমজান মাহমুদ। ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৮৬ ও ১৯৮৭ ব্যাচের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ আন্তঃক্লাস দেয়ালিকা প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x