ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

সমাজসেবা কার্যালয়ের চিঠির পরও ব্রাহ্মণগাঁও প্রাক্তন ছাত্র সমিতির নির্বাচনী তফসিল, ক্ষোভ

শেখ শরীফ মাহমুদ
মুন্সীগঞ্জ প্রতিনিধি ( অনলাইন ), ২ ফলোয়ার
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পিএম
পাঠক: ৪৫ জন
প্রিন্ট

সমাজসেবা কার্যালয়ের চিঠির পরও ব্রাহ্মণগাঁও প্রাক্তন ছাত্র সমিতির নির্বাচনী তফসিল, ক্ষোভ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কার্যকরী কমিটির অনুমোদন না নেওয়া এবং দীর্ঘ ৩৮ বছর বার্ষিক ও নিরীক্ষা প্রতিবেদন জমা না দেওয়ার তথ্য উল্লেখ করে জেলা সমাজসেবা কার্যালয়ের চিঠি জারির পরও সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় সমিতির সাধারণ সদস্যদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সদস্যদের অভিযোগ, সমিতির আর্থিক হিসাব, কার্যকরী কমিটির বৈধতা, সদস্য তালিকা ও ভোটার তালিকা যাচাই না করে নির্বাচন আয়োজন করা হলে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। তাঁরা আর্থিক নিরীক্ষা, প্রশাসনিক তদন্ত, প্রশাসক বা তত্ত্বাবধায়ক মণ্ডলী নিয়োগ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট নথি অনুযায়ী, সমিতির সাধারণ সদস্যদের পক্ষে বিপ্লব কামাল গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মুন্সীগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত আবেদন করেন। আবেদনে সমিতির নিবন্ধন নম্বর মু-০৫০ উল্লেখ করে প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত আর্থিক হিসাব, ব্যাংক হিসাব, ভাউচার, রসিদ ও অন্যান্য নথিপত্র নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি জানানো হয়।

এ ছাড়া ২০২৫ সালে বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়-ব্যয় নিরীক্ষা এবং পূর্ববর্তী ও বর্তমান কমিটির গঠন ও কার্যক্রম তদন্তের আবেদন করা হয়। সদস্য তালিকা, বৈধ সদস্য ফরম, সংরক্ষিত নথি ও প্রকৃত ভোটার তালিকা যাচাই করে সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করারও দাবি জানানো হয়।

সমিতিকে নিষ্ক্রিয় উল্লেখ করে সমাজসেবা কার্যালয়ের চিঠি

গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে মুন্সীগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নিবন্ধন কর্তৃপক্ষ মো. আলাউদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি জারি করা হয়। চিঠির বিষয় ছিল, ‘কার্যকরী কমিটি অনুমোদন না নেওয়া এবং গৃহীত কার্যক্রম সম্পর্কে অবগত না করা প্রসঙ্গে’।

চিঠিতে উল্লেখ করা হয়, ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি ১৯৮৮ সালের ২৩ আগস্ট সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন গ্রহণ করে। ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ অনুযায়ী কার্যকরী কমিটির অনুমোদন গ্রহণ, কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

নিবন্ধন কর্তৃপক্ষের চিঠির ভাষ্য অনুযায়ী, নথি পর্যালোচনায় সমিতির কোনো কার্যকরী কমিটির অনুমোদন নেওয়ার তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদনও জমা দেওয়া হয়নি। এ অবস্থায় চিঠিতে সমিতিটিকে বর্তমানে নিষ্ক্রিয় বলে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, গৃহীত কার্যক্রমের বিবরণসহ প্রশাসক বা অনধিক পাঁচ সদস্যের তত্ত্বাবধায়ক মণ্ডলী নিয়োগ কিংবা অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এক মাসের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠাতে হবে। অন্যথায় সমিতির নিবন্ধন বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

চিঠির দুই দিন পর নির্বাচনী তফসিল

সংশ্লিষ্ট নথিতে দেখা যায়, সমাজসেবা কার্যালয়ের চিঠি জারির দুই দিন পর, ৮ অক্টোবর ২০২৬ তারিখে সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়। তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ভোট গ্রহণের সময়সূচি উল্লেখ রয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের কাছে পাঠানো পৃথক আপত্তিপত্রে নির্বাচন পরিচালনার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আপত্তিপত্রে সমিতির গঠনতন্ত্রের ৫০(গ) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, নির্বাহী কমিটির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তরের বিধান রয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নির্বাচন করা সম্ভব না হলে নিবন্ধন সংস্থার অনুমোদন সাপেক্ষে পরবর্তী ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধানের কথাও এতে তুলে ধরা হয়।

আপত্তিপত্রে নিবন্ধন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশাসক বা তত্ত্বাবধায়ক মণ্ডলী গঠন এবং অনুমোদনের মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালনার বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

আর্থিক নিরীক্ষা ও নিরপেক্ষ নির্বাচনের দাবি

সমিতির সাধারণ সদস্যদের একাংশের দাবি, আর্থিক হিসাব, কমিটির অনুমোদন, সদস্য তালিকা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত না করে নির্বাচন সম্পন্ন করা হলে ভবিষ্যতে আরও জটিলতা তৈরি হতে পারে। তাই জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পর নির্বাচন আয়োজন করা হোক।

তাঁরা প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত আর্থিক নথিপত্র নিরীক্ষা, ২০২৫ সালের ১২৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব যাচাই এবং পূর্ববর্তী ও বর্তমান কমিটির কার্যক্রম তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রকৃত ও হালনাগাদ সদস্য তালিকার ভিত্তিতে ভোটার তালিকা প্রস্তুত করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে ভোট গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সমাজসেবা কার্যালয়ের বক্তব্য

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাউদ্দিন বলেন, “আমরা আইন অনুযায়ী চিঠি দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, এ বিষয়ে সমিতির বর্তমান কমিটির কারও বক্তব্য পাওয়া যায়নি।

ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি সাবেক শিক্ষার্থীদের ঐক্য, বিদ্যালয়ের ঐতিহ্য সংরক্ষণ ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন। সংশ্লিষ্ট সদস্যদের দাবি, সমিতির আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে নিবন্ধন কর্তৃপক্ষের নির্দেশনা, গঠনতন্ত্র ও প্রযোজ্য আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সমাজসেবা কার্যালয়ের চিঠির পরও ব্রাহ্মণগাঁও প্রাক্তন ছাত্র সমিতির নির্বাচনী তফসিল, ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। কার্যকরী কমিটির অনুমোদন না নেওয়া এবং দীর্ঘ ৩৮ বছর বার্ষিক ও নিরীক্ষা প্রতিবেদন জমা না দেওয়ার তথ্য উল্লেখ করে জেলা সমাজসেবা কার্যালয়ের চিঠি জারির পরও সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় সমিতির সাধারণ সদস্যদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সদস্যদের অভিযোগ, সমিতির আর্থিক হিসাব, কার্যকরী কমিটির বৈধতা, সদস্য তালিকা ও ভোটার তালিকা যাচাই না করে নির্বাচন আয়োজন করা হলে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাবে। তাঁরা আর্থিক নিরীক্ষা, প্রশাসনিক তদন্ত, প্রশাসক বা তত্ত্বাবধায়ক মণ্ডলী নিয়োগ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট নথি অনুযায়ী, সমিতির সাধারণ সদস্যদের পক্ষে বিপ্লব কামাল গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মুন্সীগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক বরাবর লিখিত আবেদন করেন। আবেদনে সমিতির নিবন্ধন নম্বর মু-০৫০ উল্লেখ করে প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত আর্থিক হিসাব, ব্যাংক হিসাব, ভাউচার, রসিদ ও অন্যান্য নথিপত্র নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি জানানো হয়।

এ ছাড়া ২০২৫ সালে বিদ্যালয়ের ১২৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির আয়-ব্যয় নিরীক্ষা এবং পূর্ববর্তী ও বর্তমান কমিটির গঠন ও কার্যক্রম তদন্তের আবেদন করা হয়। সদস্য তালিকা, বৈধ সদস্য ফরম, সংরক্ষিত নথি ও প্রকৃত ভোটার তালিকা যাচাই করে সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করারও দাবি জানানো হয়।

সমিতিকে নিষ্ক্রিয় উল্লেখ করে সমাজসেবা কার্যালয়ের চিঠি

গত ৬ অক্টোবর ২০২৬ তারিখে মুন্সীগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও নিবন্ধন কর্তৃপক্ষ মো. আলাউদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি জারি করা হয়। চিঠির বিষয় ছিল, ‘কার্যকরী কমিটি অনুমোদন না নেওয়া এবং গৃহীত কার্যক্রম সম্পর্কে অবগত না করা প্রসঙ্গে’।

চিঠিতে উল্লেখ করা হয়, ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি ১৯৮৮ সালের ২৩ আগস্ট সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন গ্রহণ করে। ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ অনুযায়ী কার্যকরী কমিটির অনুমোদন গ্রহণ, কার্যক্রম সম্পর্কে অবহিত করা এবং নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

নিবন্ধন কর্তৃপক্ষের চিঠির ভাষ্য অনুযায়ী, নথি পর্যালোচনায় সমিতির কোনো কার্যকরী কমিটির অনুমোদন নেওয়ার তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষা প্রতিবেদনও জমা দেওয়া হয়নি। এ অবস্থায় চিঠিতে সমিতিটিকে বর্তমানে নিষ্ক্রিয় বলে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়, গৃহীত কার্যক্রমের বিবরণসহ প্রশাসক বা অনধিক পাঁচ সদস্যের তত্ত্বাবধায়ক মণ্ডলী নিয়োগ কিংবা অনুমোদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র এক মাসের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়ে পাঠাতে হবে। অন্যথায় সমিতির নিবন্ধন বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

চিঠির দুই দিন পর নির্বাচনী তফসিল

সংশ্লিষ্ট নথিতে দেখা যায়, সমাজসেবা কার্যালয়ের চিঠি জারির দুই দিন পর, ৮ অক্টোবর ২০২৬ তারিখে সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়। তফসিলে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ভোট গ্রহণের সময়সূচি উল্লেখ রয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এদিকে নির্বাচন কমিশনের কাছে পাঠানো পৃথক আপত্তিপত্রে নির্বাচন পরিচালনার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আপত্তিপত্রে সমিতির গঠনতন্ত্রের ৫০(গ) অনুচ্ছেদের উল্লেখ করে বলা হয়, নির্বাহী কমিটির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন করে দায়িত্ব হস্তান্তরের বিধান রয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নির্বাচন করা সম্ভব না হলে নিবন্ধন সংস্থার অনুমোদন সাপেক্ষে পরবর্তী ৬০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধানের কথাও এতে তুলে ধরা হয়।

আপত্তিপত্রে নিবন্ধন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রশাসক বা তত্ত্বাবধায়ক মণ্ডলী গঠন এবং অনুমোদনের মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালনার বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

আর্থিক নিরীক্ষা ও নিরপেক্ষ নির্বাচনের দাবি

সমিতির সাধারণ সদস্যদের একাংশের দাবি, আর্থিক হিসাব, কমিটির অনুমোদন, সদস্য তালিকা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিশ্চিত না করে নির্বাচন সম্পন্ন করা হলে ভবিষ্যতে আরও জটিলতা তৈরি হতে পারে। তাই জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পর নির্বাচন আয়োজন করা হোক।

তাঁরা প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত আর্থিক নথিপত্র নিরীক্ষা, ২০২৫ সালের ১২৩ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব যাচাই এবং পূর্ববর্তী ও বর্তমান কমিটির কার্যক্রম তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রকৃত ও হালনাগাদ সদস্য তালিকার ভিত্তিতে ভোটার তালিকা প্রস্তুত করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে ভোট গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সমাজসেবা কার্যালয়ের বক্তব্য

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাউদ্দিন বলেন, “আমরা আইন অনুযায়ী চিঠি দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে, এ বিষয়ে সমিতির বর্তমান কমিটির কারও বক্তব্য পাওয়া যায়নি।

ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি সাবেক শিক্ষার্থীদের ঐক্য, বিদ্যালয়ের ঐতিহ্য সংরক্ষণ ও সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন। সংশ্লিষ্ট সদস্যদের দাবি, সমিতির আর্থিক স্বচ্ছতা, জবাবদিহি ও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে নিবন্ধন কর্তৃপক্ষের নির্দেশনা, গঠনতন্ত্র ও প্রযোজ্য আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x