ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...
Country Ads 1
Country Ads 2

রূপগঞ্জে নতুন পৌরসভা গঠনের উদ্যোগ, শহর এলাকা হচ্ছে ২০ মৌজা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজাকে শহর এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের মধ্য দিয়ে এলাকায় নতুন একটি পৌরসভা গঠনের প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হলো।পৌরসভা প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুন নাহার এতে স্বাক্ষর করেন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (১)-এ দেওয়া ক্ষমতাবলে সরকার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে।গেজেটে ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের অন্তর্ভুক্ত মোট ২০টি মৌজার নাম, জেএল নম্বর ও দাগ নম্বর উল্লেখ করা হয়েছে। এসব এলাকাকে শহর হিসেবে ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন পৌরসভা প্রতিষ্ঠার পরবর্তী প্রশাসনিক ও আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (৩) অনুযায়ী আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে। গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সরকার বরাবর লিখিত আপত্তি জানাতে পারবে।এ ছাড়া একই ধারার উপধারা (৪) অনুযায়ী, উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার বিধান রয়েছে।আইন অনুযায়ী, কোনো পল্লি এলাকাকে পৌরসভায় রূপান্তরের আগে সেটিকে শহর এলাকা ঘোষণার প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এরপর সংশ্লিষ্ট আইনি শর্ত পূরণ এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে সরকার নতুন পৌরসভা প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।তবে সরকারের প্রকাশিত প্রজ্ঞাপনে ভুলতা ও গোলাকান্দাইলের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। এতে শুধু এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে। ফলে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তিসহ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পৌরসভা গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বর্তমানে কাঞ্চন ও তারাব নামে দুটি পৌরসভা রয়েছে। ভুলতা ও গোলাকান্দাইলের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠিত হলে উপজেলায় পৌরসভার সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।

রূপগঞ্জে নতুন পৌরসভা গঠনের উদ্যোগ, শহর এলাকা হচ্ছে ২০ মৌজা
Country Ads 3
Country Ads 8