ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

রূপগঞ্জে দাওয়াতি কাজে হামলার প্রতিবাদে আলেমদের সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ১২:৪৯ এএম
পাঠক: ৭৭ জন
প্রিন্ট

রূপগঞ্জে দাওয়াতি কাজে হামলার প্রতিবাদে আলেমদের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় হামলার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদী জনতা। বুধবার বিকেলে উপজেলার ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে শত শত তৌহিদী জনতা এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান গাজীপুরী।

এ সময় উপস্থিত ছিলেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা, মুফতি নুরুল হক জহরী এবং সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাশেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, গত ২৭ জুন রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় একটি বাউল গানের আসরের পাশ দিয়ে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় বাউল দলের অনুসারীরা আলেম-ওলামা ও তৌহিদী জনতার ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং তারা এ ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ ধর্মপ্রচার কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় রূপগঞ্জের আলেম-ওলামা ও মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী হুশিয়ারি দিয়ে বলেন, হামলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে সংগঠনের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে দাওয়াতি কাজে হামলার প্রতিবাদে আলেমদের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় হামলার অভিযোগ তুলে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদী জনতা। বুধবার বিকেলে উপজেলার ভুলতা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে শত শত তৌহিদী জনতা এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন। পরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা মাহাবুবুর রহমান গাজীপুরী।

এ সময় উপস্থিত ছিলেন ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী, সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা তানঈম মদিনা, মুফতি নুরুল হক জহরী এবং সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাশেমীসহ অন্যান্য নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, গত ২৭ জুন রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় একটি বাউল গানের আসরের পাশ দিয়ে ইসলামের দাওয়াতি কার্যক্রম পরিচালনার সময় বাউল দলের অনুসারীরা আলেম-ওলামা ও তৌহিদী জনতার ওপর অতর্কিত হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং তারা এ ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে হামলায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ ধর্মপ্রচার কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনায় রূপগঞ্জের আলেম-ওলামা ও মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এই বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দীপু এবং উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে ইত্তেহাদুল ওলামা রূপগঞ্জের সভাপতি মাওলানা জিয়াউর রহমান আমজাদী হুশিয়ারি দিয়ে বলেন, হামলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে সংগঠনের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x