ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

রূপগঞ্জে নতুন পৌরসভা গঠনের উদ্যোগ, শহর এলাকা হচ্ছে ২০ মৌজা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পিএম
পাঠক: ৫৬ জন
প্রিন্ট

রূপগঞ্জে নতুন পৌরসভা গঠনের উদ্যোগ, শহর এলাকা হচ্ছে ২০ মৌজা
ছবি: এআই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজাকে শহর এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের মধ্য দিয়ে এলাকায় নতুন একটি পৌরসভা গঠনের প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হলো।

পৌরসভা প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুন নাহার এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (১)-এ দেওয়া ক্ষমতাবলে সরকার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে।

গেজেটে ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের অন্তর্ভুক্ত মোট ২০টি মৌজার নাম, জেএল নম্বর ও দাগ নম্বর উল্লেখ করা হয়েছে। এসব এলাকাকে শহর হিসেবে ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন পৌরসভা প্রতিষ্ঠার পরবর্তী প্রশাসনিক ও আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (৩) অনুযায়ী আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে। গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সরকার বরাবর লিখিত আপত্তি জানাতে পারবে।

এ ছাড়া একই ধারার উপধারা (৪) অনুযায়ী, উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার বিধান রয়েছে।

আইন অনুযায়ী, কোনো পল্লি এলাকাকে পৌরসভায় রূপান্তরের আগে সেটিকে শহর এলাকা ঘোষণার প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এরপর সংশ্লিষ্ট আইনি শর্ত পূরণ এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে সরকার নতুন পৌরসভা প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

তবে সরকারের প্রকাশিত প্রজ্ঞাপনে ভুলতা ও গোলাকান্দাইলের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। এতে শুধু এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে। ফলে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তিসহ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পৌরসভা গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বর্তমানে কাঞ্চন ও তারাব নামে দুটি পৌরসভা রয়েছে। ভুলতা ও গোলাকান্দাইলের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠিত হলে উপজেলায় পৌরসভার সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে নতুন পৌরসভা গঠনের উদ্যোগ, শহর এলাকা হচ্ছে ২০ মৌজা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের ২০টি মৌজাকে শহর এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের মধ্য দিয়ে এলাকায় নতুন একটি পৌরসভা গঠনের প্রাথমিক আইনি প্রক্রিয়া শুরু হলো।

পৌরসভা প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশিকুন নাহার এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (১)-এ দেওয়া ক্ষমতাবলে সরকার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার নির্ধারিত পল্লি এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করেছে।

গেজেটে ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়নের অন্তর্ভুক্ত মোট ২০টি মৌজার নাম, জেএল নম্বর ও দাগ নম্বর উল্লেখ করা হয়েছে। এসব এলাকাকে শহর হিসেবে ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন পৌরসভা প্রতিষ্ঠার পরবর্তী প্রশাসনিক ও আইনি কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।

প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ধারার উপধারা (৩) অনুযায়ী আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে। গেজেট প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সরকার বরাবর লিখিত আপত্তি জানাতে পারবে।

এ ছাড়া একই ধারার উপধারা (৪) অনুযায়ী, উত্থাপিত আপত্তি তিন মাসের মধ্যে নিষ্পত্তি করার বিধান রয়েছে।

আইন অনুযায়ী, কোনো পল্লি এলাকাকে পৌরসভায় রূপান্তরের আগে সেটিকে শহর এলাকা ঘোষণার প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এরপর সংশ্লিষ্ট আইনি শর্ত পূরণ এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে সরকার নতুন পৌরসভা প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।

তবে সরকারের প্রকাশিত প্রজ্ঞাপনে ভুলতা ও গোলাকান্দাইলের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি। এতে শুধু এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে। ফলে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তিসহ পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে পৌরসভা গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বর্তমানে কাঞ্চন ও তারাব নামে দুটি পৌরসভা রয়েছে। ভুলতা ও গোলাকান্দাইলের ২০টি মৌজা নিয়ে নতুন পৌরসভা প্রতিষ্ঠিত হলে উপজেলায় পৌরসভার সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনটিতে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x