ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে যুক্তরাজ্য, সহায়তা ৪৬০ মিলিয়ন পাউন্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
১ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পিএম
পাঠক: ৩৩ জন
প্রিন্ট

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে যুক্তরাজ্য, সহায়তা ৪৬০ মিলিয়ন পাউন্ড

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য। গত নয় বছরে রোহিঙ্গাদের সহায়তায় ৪৬০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ সহায়তা দিয়েছে দেশটি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

মির্জাপুরে এশিয়ার দানবীর হিসেবে পরিচিত রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রোহিঙ্গা সংকট নিয়ে সারাহ কুক বলেন, দীর্ঘদিন ধরে এ সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করে আসছে যুক্তরাজ্য। সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তাঁর দেশ।

তিনি জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি হলে তাঁরা যেন নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে পারেন, সেটিই যুক্তরাজ্যের লক্ষ্য।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারত্ব বিদ্যমান। যুক্তরাজ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামগ্রিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও দুই দেশ একসঙ্গে কাজ করছে।

মির্জাপুরে দুর্গাপূজার আয়োজনের প্রশংসা করে সারাহ কুক বলেন, কুমুদিনীতে দুর্গাপূজার আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। এটি তাঁর তৃতীয়বারের মতো কুমুদিনী সফর। প্রতিবারই পূজার বর্ণিল আয়োজন, সংগীত, নাচ ও উৎসবের পরিবেশ তাঁকে মুগ্ধ করে।

তিনি আরও বলেন, এ ধরনের উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে। সব ধর্মের মানুষ একসঙ্গে আনন্দ উদ্‌যাপন করেন, যা বিশেষ তাৎপর্য বহন করে।

এর আগে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কর্তৃপক্ষ ফুল দিয়ে ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানায়। পরে তিনি কুমুদিনী লাইব্রেরি পরিদর্শন করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখান থেকে নৌকাযোগে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে যান তিনি। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁকে অভ্যর্থনা জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে যুক্তরাজ্য, সহায়তা ৪৬০ মিলিয়ন পাউন্ড

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে যুক্তরাজ্য। গত নয় বছরে রোহিঙ্গাদের সহায়তায় ৪৬০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ সহায়তা দিয়েছে দেশটি।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

মির্জাপুরে এশিয়ার দানবীর হিসেবে পরিচিত রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

রোহিঙ্গা সংকট নিয়ে সারাহ কুক বলেন, দীর্ঘদিন ধরে এ সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করে আসছে যুক্তরাজ্য। সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তাঁর দেশ।

তিনি জানান, মিয়ানমারে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার উপযুক্ত পরিবেশ তৈরি হলে তাঁরা যেন নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে পারেন, সেটিই যুক্তরাজ্যের লক্ষ্য।

বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারত্ব বিদ্যমান। যুক্তরাজ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করছেন। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামগ্রিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও দুই দেশ একসঙ্গে কাজ করছে।

মির্জাপুরে দুর্গাপূজার আয়োজনের প্রশংসা করে সারাহ কুক বলেন, কুমুদিনীতে দুর্গাপূজার আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত ও সম্মানিত বোধ করছেন। এটি তাঁর তৃতীয়বারের মতো কুমুদিনী সফর। প্রতিবারই পূজার বর্ণিল আয়োজন, সংগীত, নাচ ও উৎসবের পরিবেশ তাঁকে মুগ্ধ করে।

তিনি আরও বলেন, এ ধরনের উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে। সব ধর্মের মানুষ একসঙ্গে আনন্দ উদ্‌যাপন করেন, যা বিশেষ তাৎপর্য বহন করে।

এর আগে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কর্তৃপক্ষ ফুল দিয়ে ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানায়। পরে তিনি কুমুদিনী লাইব্রেরি পরিদর্শন করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখান থেকে নৌকাযোগে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে যান তিনি। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাঁকে অভ্যর্থনা জানান।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x