ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

দেশের সব নমুনার শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কুয়াকাটায়

জ্যেষ্ঠ প্রতিবেদক
১ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১২:১০ এএম
পাঠক: ৪৫ জন
প্রিন্ট

দেশের সব নমুনার শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কুয়াকাটায়
ছবি: সংগৃহীত

চার উপকূলীয় এলাকার ছয় প্রজাতির শুঁটকি পরীক্ষা করে নয় ধরনের মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষকেরা। পরীক্ষিত ২৪টি নমুনার প্রতিটিতেই মিলেছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা। এর মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে কুয়াকাটার শুঁটকিতে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আজম খানের নেতৃত্বে পরিচালিত গবেষণায় সুন্দরবনের দুবলার চর, কুয়াকাটা, কক্সবাজার ও টেকনাফ থেকে শুঁটকির নমুনা সংগ্রহ করা হয়। লইট্টা, পোয়া, ছুরি, ফাইস্যা, হরিণা চিংড়ি ও বাগদা চিংড়ি—এই ছয় প্রজাতির মোট ২৪টি নমুনা পরীক্ষাগারে বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, প্রতিটি নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পলিমার হ্যাজার্ড ইনডেক্স অনুযায়ী, কুয়াকাটার শুঁটকিতে সূচকের মান ২ হাজার ৬৪২ দশমিক ৭। কক্সবাজারের শুঁটকিতে এই মান ১ হাজার ৪৬১ দশমিক ১। শনাক্ত হওয়া নয় ধরনের মাইক্রোপ্লাস্টিকের মধ্যে পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) ও পলিস্টাইরিন (পিএস) উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া গেছে।

শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের শঙ্কা

গবেষক দলের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফুল আজম খান বলেন, শুঁটকিতে মাছের লার্ভার আক্রমণ ও অপচয় ঠেকাতে ব্যবসায়ীরা বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন। অতীতে ডিডিটি ও নগভসের মতো ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ঘটনাও ছিল। এসব রাসায়নিকের পাশাপাশি শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি খাদ্যনিরাপত্তা ও মানবস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি করছে।

তিনি বলেন, খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে প্রবেশের ঝুঁকি রয়েছে। দেশে ব্যাপকভাবে শুঁটকি উৎপাদিত হলেও তা কতটা মানসম্মত ও নিয়ন্ত্রিত বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রস্তুত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

গবেষকের মতে, পৌরসভা, শিল্পকারখানা ও গৃহস্থালির বর্জ্য উপকূলীয় এলাকায় গিয়ে প্লাস্টিক দূষণ বাড়াচ্ছে। দূষিত পরিবেশে থাকা মাছের মাধ্যমে শুঁটকিতেও মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করতে পারে।

পরিবেশবান্ধব উৎপাদন ও নজরদারির তাগিদ

শুঁটকি উৎপাদনে পরিবেশবান্ধব ও নিয়ন্ত্রিত পদ্ধতি চালুর ওপর গুরুত্ব দিয়েছেন অধ্যাপক আশরাফুল আজম খান। তাঁর পরামর্শ, খোলা মাঠের পরিবর্তে সোলার ড্রায়ার, ছাদযুক্ত স্থান কিংবা নির্দিষ্ট নিয়ন্ত্রিত এলাকায় পরিচ্ছন্ন পরিবেশে শুঁটকি শুকানো উচিত।

প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত প্লাস্টিক শিট, সিন্থেটিক দড়ি ও প্যাকেজিং থেকে যাতে মাছের সঙ্গে প্লাস্টিক কণা মিশতে না পারে, সে জন্য কঠোর নজরদারির প্রয়োজন বলেও মনে করেন তিনি।

পাশাপাশি উপকূলীয় এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা জোরদার, পৌর ও শিল্পবর্জ্যের যথাযথ পুনর্ব্যবহার, ভোক্তা সচেতনতা বৃদ্ধি এবং শুঁটকি উৎপাদনে কার্যকর সরকারি নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন এই গবেষক।

গবেষণাটি গত ১৫ অক্টোবর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Marine Pollution Bulletin-এ অনলাইনে প্রকাশিত হয়েছে। সামুদ্রিক দূষণবিষয়ক গবেষণার জন্য পরিচিত সাময়িকীটি প্রকাশ করে এলসেভিয়ার।

গবেষণার ফল শুঁটকি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে পরিচ্ছন্নতা, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং খাদ্যনিরাপত্তা তদারকি জোরদারের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দেশের সব নমুনার শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কুয়াকাটায়

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

চার উপকূলীয় এলাকার ছয় প্রজাতির শুঁটকি পরীক্ষা করে নয় ধরনের মাইক্রোপ্লাস্টিক শনাক্ত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষকেরা। পরীক্ষিত ২৪টি নমুনার প্রতিটিতেই মিলেছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা। এর মধ্যে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে কুয়াকাটার শুঁটকিতে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আজম খানের নেতৃত্বে পরিচালিত গবেষণায় সুন্দরবনের দুবলার চর, কুয়াকাটা, কক্সবাজার ও টেকনাফ থেকে শুঁটকির নমুনা সংগ্রহ করা হয়। লইট্টা, পোয়া, ছুরি, ফাইস্যা, হরিণা চিংড়ি ও বাগদা চিংড়ি—এই ছয় প্রজাতির মোট ২৪টি নমুনা পরীক্ষাগারে বিশ্লেষণ করা হয়।

গবেষণায় দেখা যায়, প্রতিটি নমুনায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পলিমার হ্যাজার্ড ইনডেক্স অনুযায়ী, কুয়াকাটার শুঁটকিতে সূচকের মান ২ হাজার ৬৪২ দশমিক ৭। কক্সবাজারের শুঁটকিতে এই মান ১ হাজার ৪৬১ দশমিক ১। শনাক্ত হওয়া নয় ধরনের মাইক্রোপ্লাস্টিকের মধ্যে পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) ও পলিস্টাইরিন (পিএস) উল্লেখযোগ্য পরিমাণে পাওয়া গেছে।

শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের শঙ্কা

গবেষক দলের প্রধান অধ্যাপক ড. মো. আশরাফুল আজম খান বলেন, শুঁটকিতে মাছের লার্ভার আক্রমণ ও অপচয় ঠেকাতে ব্যবসায়ীরা বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করেন। অতীতে ডিডিটি ও নগভসের মতো ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশক ব্যবহারের ঘটনাও ছিল। এসব রাসায়নিকের পাশাপাশি শুঁটকিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি খাদ্যনিরাপত্তা ও মানবস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি করছে।

তিনি বলেন, খাদ্যশৃঙ্খলের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে প্রবেশের ঝুঁকি রয়েছে। দেশে ব্যাপকভাবে শুঁটকি উৎপাদিত হলেও তা কতটা মানসম্মত ও নিয়ন্ত্রিত বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রস্তুত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

গবেষকের মতে, পৌরসভা, শিল্পকারখানা ও গৃহস্থালির বর্জ্য উপকূলীয় এলাকায় গিয়ে প্লাস্টিক দূষণ বাড়াচ্ছে। দূষিত পরিবেশে থাকা মাছের মাধ্যমে শুঁটকিতেও মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করতে পারে।

পরিবেশবান্ধব উৎপাদন ও নজরদারির তাগিদ

শুঁটকি উৎপাদনে পরিবেশবান্ধব ও নিয়ন্ত্রিত পদ্ধতি চালুর ওপর গুরুত্ব দিয়েছেন অধ্যাপক আশরাফুল আজম খান। তাঁর পরামর্শ, খোলা মাঠের পরিবর্তে সোলার ড্রায়ার, ছাদযুক্ত স্থান কিংবা নির্দিষ্ট নিয়ন্ত্রিত এলাকায় পরিচ্ছন্ন পরিবেশে শুঁটকি শুকানো উচিত।

প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত প্লাস্টিক শিট, সিন্থেটিক দড়ি ও প্যাকেজিং থেকে যাতে মাছের সঙ্গে প্লাস্টিক কণা মিশতে না পারে, সে জন্য কঠোর নজরদারির প্রয়োজন বলেও মনে করেন তিনি।

পাশাপাশি উপকূলীয় এলাকায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা জোরদার, পৌর ও শিল্পবর্জ্যের যথাযথ পুনর্ব্যবহার, ভোক্তা সচেতনতা বৃদ্ধি এবং শুঁটকি উৎপাদনে কার্যকর সরকারি নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন এই গবেষক।

গবেষণাটি গত ১৫ অক্টোবর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Marine Pollution Bulletin-এ অনলাইনে প্রকাশিত হয়েছে। সামুদ্রিক দূষণবিষয়ক গবেষণার জন্য পরিচিত সাময়িকীটি প্রকাশ করে এলসেভিয়ার।

গবেষণার ফল শুঁটকি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে পরিচ্ছন্নতা, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ এবং খাদ্যনিরাপত্তা তদারকি জোরদারের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x