ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া: মাহদী আমিন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া: মাহদী আমিন

বাংলাদেশের সার্বভৌমত্ব, বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান ও উন্নয়নসহ দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সব বিষয়ে একসঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২৬ জুন) রাতে মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন জানান, সফরকালে মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট ও প্রিমিয়ারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের সার্বভৌমত্ব, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং গণমাধ্যমসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, “চীনের প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচিত বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী। বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে ইতোমধ্যে চীন ও মালয়েশিয়ার সঙ্গে ঐকমত্য হয়েছে।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই দেশ যে রাষ্ট্রীয় মর্যাদা ও লালগালিচা সংবর্ধনা দিয়েছে, তা বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মান ও আস্থার প্রতিফলন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও সুদৃঢ় করেছে বলেও তিনি মন্তব্য করেন।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, দেশটির অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শ্রমবাজার পুনরায় চালু হলে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন এবং বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া: মাহদী আমিন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের সার্বভৌমত্ব, বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান ও উন্নয়নসহ দেশের স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সব বিষয়ে একসঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

শুক্রবার (২৬ জুন) রাতে মালয়েশিয়া ও চীন সফর শেষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন জানান, সফরকালে মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রী এবং চীনের প্রেসিডেন্ট ও প্রিমিয়ারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের সার্বভৌমত্ব, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং গণমাধ্যমসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, “চীনের প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচিত বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী। বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে একসঙ্গে কাজ করার বিষয়ে ইতোমধ্যে চীন ও মালয়েশিয়ার সঙ্গে ঐকমত্য হয়েছে।”

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুই দেশ যে রাষ্ট্রীয় মর্যাদা ও লালগালিচা সংবর্ধনা দিয়েছে, তা বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মান ও আস্থার প্রতিফলন। জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও সুদৃঢ় করেছে বলেও তিনি মন্তব্য করেন।

মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে মাহদী আমিন বলেন, দেশটির অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শ্রমবাজার পুনরায় চালু হলে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, এটি বাস্তবায়িত হলে আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণ, শিল্পায়ন এবং বাংলাদেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x