ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও তদন্তের আওতায় আসবে: তথ্য উপদেষ্টা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ২ জন
প্রিন্ট

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও তদন্তের আওতায় আসবে: তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার চায় অতীত ও বর্তমান—সব সময়ের দুর্নীতির অভিযোগ সমানভাবে তদন্তের আওতায় আসুক।

তথ্য উপদেষ্টা আরও বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। তাই যেকোনো সময়ের অভিযোগই তদন্ত করা সম্ভব। দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি স্বাধীন সংস্থা। সরকারের কোনো উপদেষ্টা, পূর্ববর্তী সরকারের ব্যক্তি বা বর্তমান সরকারের কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে দুদকের উচিত স্বাধীনভাবে তদন্ত করা।

তিনি বলেন, “দুদক একটি স্বাধীন কমিশন হিসেবে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।”

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, কার্যক্রম নিষেধাজ্ঞা চলমান থাকলে আদালতের নির্দেশনা অনুযায়ী তারা কোনো নামেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়েও তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা রয়েছে। তাই গণমাধ্যমগুলোকে আইন ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, সীমান্তে বিজিবি ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশ-ইন প্রতিরোধ করেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগও তদন্তের আওতায় আসবে: তথ্য উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে সরকারের সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার চায় অতীত ও বর্তমান—সব সময়ের দুর্নীতির অভিযোগ সমানভাবে তদন্তের আওতায় আসুক।

তথ্য উপদেষ্টা আরও বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ এবং এর কোনো তামাদি নেই। তাই যেকোনো সময়ের অভিযোগই তদন্ত করা সম্ভব। দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি স্বাধীন সংস্থা। সরকারের কোনো উপদেষ্টা, পূর্ববর্তী সরকারের ব্যক্তি বা বর্তমান সরকারের কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এলে দুদকের উচিত স্বাধীনভাবে তদন্ত করা।

তিনি বলেন, “দুদক একটি স্বাধীন কমিশন হিসেবে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।”

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, কার্যক্রম নিষেধাজ্ঞা চলমান থাকলে আদালতের নির্দেশনা অনুযায়ী তারা কোনো নামেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়েও তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনগত বাধা রয়েছে। তাই গণমাধ্যমগুলোকে আইন ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান তিনি।

ব্রিফিংয়ে তিনি আরও জানান, সীমান্তে বিজিবি ভারত সীমান্তে ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশ-ইন প্রতিরোধ করেছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x