ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

এনসিপির ‘জুলাই পদযাত্রা–২০২৬’ ঘোষণা: ৬৪ জেলায় মাসব্যাপী কর্মসূচি শুরু কাল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ২ জন
প্রিন্ট

এনসিপির ‘জুলাই পদযাত্রা–২০২৬’ ঘোষণা: ৬৪ জেলায় মাসব্যাপী কর্মসূচি শুরু কাল

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে আগামীকাল সোমবার থেকে দেশের ৬৪ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় ‘জুলাই পদযাত্রা–২০২৬’ কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার রাজধানীর বাংলামটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

তিনি জানান, ২০২৫ সালে দল গঠনের পর ২৫ জুলাই সারা দেশের জেলা শহরে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ২০২৬ সালের কর্মসূচি হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিকে কেন্দ্র করে নতুনভাবে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

সারজিস আলম বলেন, আগামীকাল গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার উদ্বোধন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের কর্মসূচি শুরু হবে।

তিনি আরও জানান, উত্তরাঞ্চলের কর্মসূচি পরিচালনা করবেন তিনি ও নাসীরুদ্দীন পাটোয়ারী, আর দক্ষিণাঞ্চলে নেতৃত্ব দেবেন হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির এই নেতা বলেন, এই পদযাত্রার মাধ্যমে উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, স্থানীয় সমস্যাগুলো তুলে ধরা এবং দলীয় প্রার্থীদের পরিচিতি বাড়ানো হবে। ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।

কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশের মাধ্যমে ‘জাতীয় কৃষক শক্তি’ নামে সহযোগী সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে। ১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের কর্মসূচিও রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

এনসিপির ‘জুলাই পদযাত্রা–২০২৬’ ঘোষণা: ৬৪ জেলায় মাসব্যাপী কর্মসূচি শুরু কাল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে আগামীকাল সোমবার থেকে দেশের ৬৪ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় ‘জুলাই পদযাত্রা–২০২৬’ কর্মসূচি পালন করবে দলটি।

শনিবার রাজধানীর বাংলামটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

তিনি জানান, ২০২৫ সালে দল গঠনের পর ২৫ জুলাই সারা দেশের জেলা শহরে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ২০২৬ সালের কর্মসূচি হিসেবে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিকে কেন্দ্র করে নতুনভাবে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

সারজিস আলম বলেন, আগামীকাল গাজীপুরের কালীগঞ্জ থেকে আনুষ্ঠানিকভাবে পদযাত্রার উদ্বোধন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের কর্মসূচি শুরু হবে।

তিনি আরও জানান, উত্তরাঞ্চলের কর্মসূচি পরিচালনা করবেন তিনি ও নাসীরুদ্দীন পাটোয়ারী, আর দক্ষিণাঞ্চলে নেতৃত্ব দেবেন হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপির এই নেতা বলেন, এই পদযাত্রার মাধ্যমে উপজেলা পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, স্থানীয় সমস্যাগুলো তুলে ধরা এবং দলীয় প্রার্থীদের পরিচিতি বাড়ানো হবে। ইতোমধ্যে ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে বলেও তিনি জানান।

কর্মসূচির অংশ হিসেবে ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশের মাধ্যমে ‘জাতীয় কৃষক শক্তি’ নামে সহযোগী সংগঠনের আত্মপ্রকাশ ঘটবে। ১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের কর্মসূচিও রয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x