ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫ শতাংশের বেশি বাংলাদেশি : জরিপ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ২ জন
প্রিন্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫ শতাংশের বেশি বাংলাদেশি : জরিপ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও সরকারের কার্যক্রমের প্রতি দেশের তিন-চতুর্থাংশের বেশি মানুষের ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানিয়েছে দ্য ডেল্টাগ্রাম পরিচালিত এক জাতীয় জনমত জরিপ। জরিপ অনুযায়ী, ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ধরনকে অনুমোদন করেছেন, আর ১৭ দশমিক ৫ শতাংশ তা অনুমোদন করেননি। ৭ দশমিক ২ শতাংশ উত্তরদাতা কোনো মতামত দেননি।

দ্য ডেল্টাগ্রামের প্রতিবেদনে বলা হয়, বিএনপি সরকার গঠনের চার মাস পর দেশব্যাপী পরিচালিত এই জরিপে সরকারের প্রতি প্রাথমিক পর্যায়ের শক্তিশালী জনসমর্থনের চিত্র পাওয়া গেছে।

জরিপে অংশ নেন ৩ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিক। গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত দ্য ডেল্টাগ্রামের নিজস্ব প্রশিক্ষিত জরিপকারী দল সরাসরি তথ্য সংগ্রহ করে।

জরিপ অনুযায়ী, বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অনুমোদন পাওয়া গেছে রংপুর বিভাগে, যেখানে ৮৩ দশমিক ১ শতাংশ উত্তরদাতা তারেক রহমানের কর্মকাণ্ডকে সমর্থন করেছেন। সবচেয়ে কম অনুমোদন পাওয়া গেছে ঢাকা বিভাগে, ৭০ দশমিক ৪ শতাংশ।

শহর ও গ্রামের মধ্যে কিছুটা পার্থক্যও দেখা গেছে। গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন ৭৮ দশমিক ৫ শতাংশ, আর শহর এলাকায় তা ৭০ দশমিক ১ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে অধিকাংশ বয়সগোষ্ঠীতেই সমর্থন তুলনামূলকভাবে কাছাকাছি ছিল। তবে ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে অনুমোদনের হার ছিল ৭০ দশমিক ৯ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, মেয়াদসীমা নির্ধারণ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠাসহ বিভিন্ন সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে।

জরিপ পদ্ধতি

দ্য ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপটি দুই ধাপে স্তরভিত্তিক সম্ভাব্য নমুনা পদ্ধতিতে পরিচালনা করা হয়েছে। দেশের আটটি বিভাগ থেকে জনসংখ্যার অনুপাতে ১৫০টি নমুনা ইউনিট নির্বাচন করা হয় এবং প্রতিটি ইউনিট থেকে ২০ জন করে মোট ৩ হাজার মানুষের মতামত নেওয়া হয়।

জরিপে ৭০ শতাংশ সাক্ষাৎকার সরাসরি এবং ৩০ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে নেওয়া হয়েছে। তথ্যের নির্ভরযোগ্যতা বাড়াতে বিভাগ, শহর-গ্রাম, লিঙ্গ, বয়স ও শিক্ষার ভিত্তিতে ফলাফল সমন্বয় করা হয়েছে।

জরিপ প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় পর্যায়ে এই ফলাফলের নমুনাগত ত্রুটির সীমা প্রায় ২ দশমিক ১ থেকে ২ দশমিক ৪ শতাংশ।

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভাগভিত্তিক ফলাফলের ক্ষেত্রে নমুনার আকার তুলনামূলক কম হওয়ায় কিছু পার্থক্য নমুনাগত পরিবর্তনের কারণে হতে পারে। বিশেষ করে রংপুর ও ঢাকার ব্যবধানকে সতর্কতার সঙ্গে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য ডেল্টাগ্রাম

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট ৭৫ শতাংশের বেশি বাংলাদেশি : জরিপ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও সরকারের কার্যক্রমের প্রতি দেশের তিন-চতুর্থাংশের বেশি মানুষের ইতিবাচক মনোভাব রয়েছে বলে জানিয়েছে দ্য ডেল্টাগ্রাম পরিচালিত এক জাতীয় জনমত জরিপ। জরিপ অনুযায়ী, ৭৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ধরনকে অনুমোদন করেছেন, আর ১৭ দশমিক ৫ শতাংশ তা অনুমোদন করেননি। ৭ দশমিক ২ শতাংশ উত্তরদাতা কোনো মতামত দেননি।

দ্য ডেল্টাগ্রামের প্রতিবেদনে বলা হয়, বিএনপি সরকার গঠনের চার মাস পর দেশব্যাপী পরিচালিত এই জরিপে সরকারের প্রতি প্রাথমিক পর্যায়ের শক্তিশালী জনসমর্থনের চিত্র পাওয়া গেছে।

জরিপে অংশ নেন ৩ হাজার প্রাপ্তবয়স্ক নাগরিক। গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত দ্য ডেল্টাগ্রামের নিজস্ব প্রশিক্ষিত জরিপকারী দল সরাসরি তথ্য সংগ্রহ করে।

জরিপ অনুযায়ী, বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি অনুমোদন পাওয়া গেছে রংপুর বিভাগে, যেখানে ৮৩ দশমিক ১ শতাংশ উত্তরদাতা তারেক রহমানের কর্মকাণ্ডকে সমর্থন করেছেন। সবচেয়ে কম অনুমোদন পাওয়া গেছে ঢাকা বিভাগে, ৭০ দশমিক ৪ শতাংশ।

শহর ও গ্রামের মধ্যে কিছুটা পার্থক্যও দেখা গেছে। গ্রামীণ এলাকায় প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন ৭৮ দশমিক ৫ শতাংশ, আর শহর এলাকায় তা ৭০ দশমিক ১ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে অধিকাংশ বয়সগোষ্ঠীতেই সমর্থন তুলনামূলকভাবে কাছাকাছি ছিল। তবে ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে অনুমোদনের হার ছিল ৭০ দশমিক ৯ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, মেয়াদসীমা নির্ধারণ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রতিষ্ঠাসহ বিভিন্ন সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে।

জরিপ পদ্ধতি

দ্য ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপটি দুই ধাপে স্তরভিত্তিক সম্ভাব্য নমুনা পদ্ধতিতে পরিচালনা করা হয়েছে। দেশের আটটি বিভাগ থেকে জনসংখ্যার অনুপাতে ১৫০টি নমুনা ইউনিট নির্বাচন করা হয় এবং প্রতিটি ইউনিট থেকে ২০ জন করে মোট ৩ হাজার মানুষের মতামত নেওয়া হয়।

জরিপে ৭০ শতাংশ সাক্ষাৎকার সরাসরি এবং ৩০ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে নেওয়া হয়েছে। তথ্যের নির্ভরযোগ্যতা বাড়াতে বিভাগ, শহর-গ্রাম, লিঙ্গ, বয়স ও শিক্ষার ভিত্তিতে ফলাফল সমন্বয় করা হয়েছে।

জরিপ প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় পর্যায়ে এই ফলাফলের নমুনাগত ত্রুটির সীমা প্রায় ২ দশমিক ১ থেকে ২ দশমিক ৪ শতাংশ।

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভাগভিত্তিক ফলাফলের ক্ষেত্রে নমুনার আকার তুলনামূলক কম হওয়ায় কিছু পার্থক্য নমুনাগত পরিবর্তনের কারণে হতে পারে। বিশেষ করে রংপুর ও ঢাকার ব্যবধানকে সতর্কতার সঙ্গে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: দ্য ডেল্টাগ্রাম

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x