ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে ঐক্যের আহ্বান এবি পার্টির

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ৪ জন
প্রিন্ট

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে ঐক্যের আহ্বান এবি পার্টির
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক শক্তির ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে দেশের বিরুদ্ধে শোষণ, দুর্নীতি ও লুটপাটে জড়িতদের প্রতিহত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে দলটি। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘আত্মোপলব্ধি ও আত্মপর্যালোচনায় অভীষ্ট লক্ষ্য অর্জনের দীপ্ত শপথ’। সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সঞ্চালনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইন। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আন্দোলনের সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাদের মতে, সেই লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রীয় সংস্কার, আইনের শাসন এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। বক্তারা আরও উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তির মধ্যে ঐক্য থাকা জরুরি। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় নিহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং সংশ্লিষ্ট বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়। সভায় রাষ্ট্র সংস্কার, বিচারব্যবস্থা শক্তিশালীকরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে ঐক্যের আহ্বান এবি পার্টির

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় রাষ্ট্র সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক শক্তির ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। একই সঙ্গে দেশের বিরুদ্ধে শোষণ, দুর্নীতি ও লুটপাটে জড়িতদের প্রতিহত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে দলটি। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘আত্মোপলব্ধি ও আত্মপর্যালোচনায় অভীষ্ট লক্ষ্য অর্জনের দীপ্ত শপথ’। সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সঞ্চালনা করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসাইন। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য, আন্দোলনের সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। তাদের মতে, সেই লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রীয় সংস্কার, আইনের শাসন এবং জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। বক্তারা আরও উল্লেখ করেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে সব গণতান্ত্রিক শক্তির মধ্যে ঐক্য থাকা জরুরি। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় নিহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং সংশ্লিষ্ট বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়। সভায় রাষ্ট্র সংস্কার, বিচারব্যবস্থা শক্তিশালীকরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে সেই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x