ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

গোপন প্রেম কবে শুরু হয়েছিল? সেলেনা গোমেজকে নিয়ে মুখ খুললেন বেনি ব্ল্যাঙ্কো

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

গোপন প্রেম কবে শুরু হয়েছিল? সেলেনা গোমেজকে নিয়ে মুখ খুললেন বেনি ব্ল্যাঙ্কো

স্ত্রী সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্কের শুরুর সময় নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়েছেন মার্কিন সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো। তিনি জানিয়েছেন, প্রায় আট থেকে নয় মাস তারা নিজেদের সম্পর্ক সবার আড়ালে রেখেছিলেন।

স্প্যানিশ সংবাদপত্র এল পাইস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেনি ব্ল্যাঙ্কো বলেন, “আমরা দীর্ঘ সময়, প্রায় আট বা নয় মাস আমাদের সম্পর্ক গোপন রেখেছিলাম।”

[caption id="attachment_6597" align="aligncenter" width="738"] সেলেনা গোমেজকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খাচ্ছেন বেনি ব্ল্যাঙ্কো। সাক্ষাৎকারে তিনি জানান, সম্পর্কের শুরুতে সেলেনা তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কি নিশ্চিত, আমার সঙ্গে সম্পর্কে জড়াতে চাও?’ ছবি: সেলেনা গোমেজ/ইনস্টাগ্রাম[/caption]

তিনি জানান, সম্পর্কের শুরুতে সেলেনা গোমেজ তাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি সত্যিই এই সম্পর্কে জড়াতে চান কি না।

বেনির ভাষ্য, সেলেনা তাকে বলেছিলেন, “তুমি কি নিশ্চিত? চাইলে আমরা শুধু বন্ধু হিসেবেই থাকতে পারি।”

এর জবাবে তিনি বলেন, “আমি তখন সিদ্ধান্ত নিই— যা হওয়ার হবে।”

সাক্ষাৎকারে ব্ল্যাঙ্কো বলেন, তাদের সৌভাগ্য যে দুজনেরই এমন বন্ধু ও পরিবারের সদস্য আছেন, যারা খ্যাতির আগ থেকেই তাদের পাশে রয়েছেন। সেই ঘনিষ্ঠ মানুষদের সমর্থন তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

[caption id="attachment_6598" align="aligncenter" width="712"] সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো বোস্টন সেলটিকস বনাম নিউইয়র্ক নিক্সের একটি ম্যাচে কোর্টসাইডে বসে আছেন।
গোমেজ ও ব্ল্যাঙ্কোর প্রেমের সম্পর্ক ২০২৩ সালে প্রকাশ্যে আসে। (ছবিতে: ২০২৫ সালে একটি এনবিএ ম্যাচে এই জুটি।)
ছবি: নিউইয়র্ক পোস্ট[/caption]

বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা সেলেনা গোমেজের সঙ্গে সংসার করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন বেনি। তিনি বলেন, খ্যাতিমান ব্যক্তিদের প্রতিটি কাজই মানুষের নজরদারির মধ্যে থাকে।

“আমি ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ করতে পছন্দ করি না। আপনি যা-ই বলুন, কেউ না কেউ সমালোচনা করবেই,” বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে বেনি জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ব্যক্তিগত গোপনীয়তাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই খুব প্রয়োজন না হলে ব্যক্তিগত ছবি প্রকাশ করেন না। মাঝে মধ্যে স্ত্রী সেলেনা গোমেজের সঙ্গে একটি ছবি বা কোনো খাবারের ছবি শেয়ার করলেও তার ইনস্টাগ্রামে বেশিরভাগ পোস্টই কাজসংক্রান্ত।

[caption id="attachment_6599" align="aligncenter" width="703"] সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো একে অপরের কাঁধে হাত রেখে পোজ দিয়েছেন।
বেনি ব্ল্যাঙ্কো জানিয়েছেন, সেলেনা গোমেজের সঙ্গে তার গোপন প্রেমের সম্পর্ক কখন শুরু হয়েছিল। (উপরে সেলেনাকে তার স্বামীর সঙ্গে দেখা যাচ্ছে।)
ছবি: সেলেনা গোমেজ/ইনস্টাগ্রাম[/caption]

২০২৩ সালের জুলাইয়ে সেলেনা গোমেজের জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। ওই বছরের ডিসেম্বরে সেলেনা নিশ্চিত করেন যে, তারা প্রায় ছয় মাস ধরে গোপনে সম্পর্কে ছিলেন।

এর এক বছর পর এই জুটি বাগদানের ঘোষণা দেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় এক ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

[caption id="attachment_6600" align="aligncenter" width="704"] সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো একে অপরকে চুম্বন করছেন।
“আমরা ভাগ্যবান, কারণ এই সবকিছুর (খ্যাতি ও সম্পর্কের আলোচনার) আগে থেকেই আমাদের দুজনেরই পরিচিত বন্ধু ও পরিবার রয়েছে। আর আমরা এমন একদল ভালোবাসার মানুষের মাঝে আছি, যাদের আমরা ভালোবাসি,”—তিনি বলেন।
(ছবিতে: বেনি ব্ল্যাঙ্কো ও সেলেনা গোমেজকে চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে।)
ছবি: সেলেনাগোমেজ/ইনস্টাগ্রাম[/caption]

বিয়েতে হলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। বিয়ের পর নবদম্পতি ক্যালিফোর্নিয়া ও টেক্সাস উপকূলজুড়ে সড়কপথে ভ্রমণের মাধ্যমে মধুচন্দ্রিমা উদযাপন করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

গোপন প্রেম কবে শুরু হয়েছিল? সেলেনা গোমেজকে নিয়ে মুখ খুললেন বেনি ব্ল্যাঙ্কো

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

স্ত্রী সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্কের শুরুর সময় নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়েছেন মার্কিন সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো। তিনি জানিয়েছেন, প্রায় আট থেকে নয় মাস তারা নিজেদের সম্পর্ক সবার আড়ালে রেখেছিলেন।

স্প্যানিশ সংবাদপত্র এল পাইস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেনি ব্ল্যাঙ্কো বলেন, “আমরা দীর্ঘ সময়, প্রায় আট বা নয় মাস আমাদের সম্পর্ক গোপন রেখেছিলাম।”

[caption id="attachment_6597" align="aligncenter" width="738"] সেলেনা গোমেজকে জড়িয়ে ধরে কাঁধে চুমু খাচ্ছেন বেনি ব্ল্যাঙ্কো। সাক্ষাৎকারে তিনি জানান, সম্পর্কের শুরুতে সেলেনা তাকে জিজ্ঞেস করেছিলেন, ‘তুমি কি নিশ্চিত, আমার সঙ্গে সম্পর্কে জড়াতে চাও?’ ছবি: সেলেনা গোমেজ/ইনস্টাগ্রাম[/caption]

তিনি জানান, সম্পর্কের শুরুতে সেলেনা গোমেজ তাকে জিজ্ঞেস করেছিলেন, তিনি সত্যিই এই সম্পর্কে জড়াতে চান কি না।

বেনির ভাষ্য, সেলেনা তাকে বলেছিলেন, “তুমি কি নিশ্চিত? চাইলে আমরা শুধু বন্ধু হিসেবেই থাকতে পারি।”

এর জবাবে তিনি বলেন, “আমি তখন সিদ্ধান্ত নিই— যা হওয়ার হবে।”

সাক্ষাৎকারে ব্ল্যাঙ্কো বলেন, তাদের সৌভাগ্য যে দুজনেরই এমন বন্ধু ও পরিবারের সদস্য আছেন, যারা খ্যাতির আগ থেকেই তাদের পাশে রয়েছেন। সেই ঘনিষ্ঠ মানুষদের সমর্থন তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

[caption id="attachment_6598" align="aligncenter" width="712"] সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো বোস্টন সেলটিকস বনাম নিউইয়র্ক নিক্সের একটি ম্যাচে কোর্টসাইডে বসে আছেন।
গোমেজ ও ব্ল্যাঙ্কোর প্রেমের সম্পর্ক ২০২৩ সালে প্রকাশ্যে আসে। (ছবিতে: ২০২৫ সালে একটি এনবিএ ম্যাচে এই জুটি।)
ছবি: নিউইয়র্ক পোস্ট[/caption]

বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা সেলেনা গোমেজের সঙ্গে সংসার করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন বেনি। তিনি বলেন, খ্যাতিমান ব্যক্তিদের প্রতিটি কাজই মানুষের নজরদারির মধ্যে থাকে।

“আমি ব্যক্তিগত জীবন খুব বেশি প্রকাশ করতে পছন্দ করি না। আপনি যা-ই বলুন, কেউ না কেউ সমালোচনা করবেই,” বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে বেনি জানান, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ব্যক্তিগত গোপনীয়তাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই খুব প্রয়োজন না হলে ব্যক্তিগত ছবি প্রকাশ করেন না। মাঝে মধ্যে স্ত্রী সেলেনা গোমেজের সঙ্গে একটি ছবি বা কোনো খাবারের ছবি শেয়ার করলেও তার ইনস্টাগ্রামে বেশিরভাগ পোস্টই কাজসংক্রান্ত।

[caption id="attachment_6599" align="aligncenter" width="703"] সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো একে অপরের কাঁধে হাত রেখে পোজ দিয়েছেন।
বেনি ব্ল্যাঙ্কো জানিয়েছেন, সেলেনা গোমেজের সঙ্গে তার গোপন প্রেমের সম্পর্ক কখন শুরু হয়েছিল। (উপরে সেলেনাকে তার স্বামীর সঙ্গে দেখা যাচ্ছে।)
ছবি: সেলেনা গোমেজ/ইনস্টাগ্রাম[/caption]

২০২৩ সালের জুলাইয়ে সেলেনা গোমেজের জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। ওই বছরের ডিসেম্বরে সেলেনা নিশ্চিত করেন যে, তারা প্রায় ছয় মাস ধরে গোপনে সম্পর্কে ছিলেন।

এর এক বছর পর এই জুটি বাগদানের ঘোষণা দেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় এক ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

[caption id="attachment_6600" align="aligncenter" width="704"] সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো একে অপরকে চুম্বন করছেন।
“আমরা ভাগ্যবান, কারণ এই সবকিছুর (খ্যাতি ও সম্পর্কের আলোচনার) আগে থেকেই আমাদের দুজনেরই পরিচিত বন্ধু ও পরিবার রয়েছে। আর আমরা এমন একদল ভালোবাসার মানুষের মাঝে আছি, যাদের আমরা ভালোবাসি,”—তিনি বলেন।
(ছবিতে: বেনি ব্ল্যাঙ্কো ও সেলেনা গোমেজকে চুম্বনরত অবস্থায় দেখা যাচ্ছে।)
ছবি: সেলেনাগোমেজ/ইনস্টাগ্রাম[/caption]

বিয়েতে হলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। বিয়ের পর নবদম্পতি ক্যালিফোর্নিয়া ও টেক্সাস উপকূলজুড়ে সড়কপথে ভ্রমণের মাধ্যমে মধুচন্দ্রিমা উদযাপন করেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x