ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, এবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি দুই প্রজন্মের তারকা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, এবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি দুই প্রজন্মের তারকা

প্রায় দুই দশক আগের একটি ছবি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ছবিতে দেখা যাচ্ছে, ২০ বছর বয়সী লিওনেল মেসি কোলে ধরে আছেন শিশু লামিন ইয়ামালকে। আর সেই দুই চরিত্রই এবার মুখোমুখি হতে যাচ্ছেন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে।

২০০৭ সালে বার্সেলোনাভিত্তিক আলোকচিত্রী জোয়ান মনফোর্ট ইউনিসেফের একটি ফটোশুটে ছবিটি তুলেছিলেন। তখন মেসি ছিলেন বার্সেলোনার তরুণ তারকা, আর ইয়ামাল ছিলেন মাত্র কয়েক মাসের শিশু।

প্রায় ২০ বছর পর, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে।

ছবিটির আলোকচিত্রী জোয়ান মনফোর্ট বলেন, “আমি কখনো ভাগ্য বা নিয়তির বিষয়ে বিশ্বাসী ছিলাম না। কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে। এটি সাধারণ ব্যাখ্যার বাইরে।”

তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে ছবিটি ছড়িয়ে পড়েছে। আর বিশ্বকাপের ফাইনালে মেসি ও ইয়ামালের মুখোমুখি হওয়া যেন কোনো সিনেমার চিত্রনাট্যের মতো।”

জানা যায়, ইউনিসেফের ২০০৮ সালের ক্যালেন্ডারের জন্য বার্সেলোনার এক খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছিল ইয়ামালের পরিবার। সেই আয়োজন থেকেই তৈরি হয়েছিল ঐতিহাসিক ছবিটি।

বর্তমানে ইয়ামালও ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশুদের অধিকার ও খেলাধুলার সুযোগ নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ছোটবেলায় ফুটবল তাঁকে স্বপ্ন দেখতে শিখিয়েছে।

স্পেনের খেলোয়াড় মিকেল মেরিনো বলেন, “প্রথমবার ছবিটি দেখে ভেবেছিলাম এটি হয়তো এআই দিয়ে তৈরি। বিশ্বাস করা কঠিন যে, বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের এমন একটি ছবি রয়েছে।”

আর আলোকচিত্রী মনফোর্টের অবস্থাও যেন কঠিন—তিনি বার্সেলোনার সমর্থক হলেও ফাইনালে কাকে সমর্থন করবেন তা ঠিক করতে পারছেন না।

তিনি বলেন, “আমার হৃদয় দুই ভাগ হয়ে গেছে। আমি জানি না মেসি নাকি ইয়ামাল—কে জিতুক চাই।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শিশু ইয়ামালকে কোলে নিয়েছিলেন মেসি, এবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি দুই প্রজন্মের তারকা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রায় দুই দশক আগের একটি ছবি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। ছবিতে দেখা যাচ্ছে, ২০ বছর বয়সী লিওনেল মেসি কোলে ধরে আছেন শিশু লামিন ইয়ামালকে। আর সেই দুই চরিত্রই এবার মুখোমুখি হতে যাচ্ছেন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে।

২০০৭ সালে বার্সেলোনাভিত্তিক আলোকচিত্রী জোয়ান মনফোর্ট ইউনিসেফের একটি ফটোশুটে ছবিটি তুলেছিলেন। তখন মেসি ছিলেন বার্সেলোনার তরুণ তারকা, আর ইয়ামাল ছিলেন মাত্র কয়েক মাসের শিশু।

প্রায় ২০ বছর পর, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা ও ইয়ামালের স্পেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে।

ছবিটির আলোকচিত্রী জোয়ান মনফোর্ট বলেন, “আমি কখনো ভাগ্য বা নিয়তির বিষয়ে বিশ্বাসী ছিলাম না। কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে। এটি সাধারণ ব্যাখ্যার বাইরে।”

তিনি আরও বলেন, “বিশ্বজুড়ে ছবিটি ছড়িয়ে পড়েছে। আর বিশ্বকাপের ফাইনালে মেসি ও ইয়ামালের মুখোমুখি হওয়া যেন কোনো সিনেমার চিত্রনাট্যের মতো।”

জানা যায়, ইউনিসেফের ২০০৮ সালের ক্যালেন্ডারের জন্য বার্সেলোনার এক খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছিল ইয়ামালের পরিবার। সেই আয়োজন থেকেই তৈরি হয়েছিল ঐতিহাসিক ছবিটি।

বর্তমানে ইয়ামালও ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশুদের অধিকার ও খেলাধুলার সুযোগ নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ছোটবেলায় ফুটবল তাঁকে স্বপ্ন দেখতে শিখিয়েছে।

স্পেনের খেলোয়াড় মিকেল মেরিনো বলেন, “প্রথমবার ছবিটি দেখে ভেবেছিলাম এটি হয়তো এআই দিয়ে তৈরি। বিশ্বাস করা কঠিন যে, বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের এমন একটি ছবি রয়েছে।”

আর আলোকচিত্রী মনফোর্টের অবস্থাও যেন কঠিন—তিনি বার্সেলোনার সমর্থক হলেও ফাইনালে কাকে সমর্থন করবেন তা ঠিক করতে পারছেন না।

তিনি বলেন, “আমার হৃদয় দুই ভাগ হয়ে গেছে। আমি জানি না মেসি নাকি ইয়ামাল—কে জিতুক চাই।”

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x