ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

প্রবাসীদের জন্য বড় সুখবর: আগামী মাসে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ৪ জন
প্রিন্ট

প্রবাসীদের জন্য বড় সুখবর: আগামী মাসে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

প্রবাসীদের জন্য আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক সুবিধা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা সহজ করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

বৈঠকে জানানো হয়, সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পাশাপাশি প্রবাসী কার্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এ কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড ইস্যু করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে দুই লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

প্রবাসী কার্ডে মিলবে যেসব সুবিধা

প্রবাসী কার্ডধারীরা অন্তত ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—

  • দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা
  • বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা
  • আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সুবিধা
  • বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়
  • দেশে ও বিদেশে ন্যায্যমূল্যে গাড়ি বুকিং সুবিধা
  • সিগনেচার কার্ডধারীদের জন্য বিমানবন্দর থেকে যাতায়াত সুবিধা
  • সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ ও বেসরকারি হাসপাতালে চিকিৎসায় বিশেষ ছাড়
  • প্রবাসীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পরিবহন
  • পুনর্বাসন, বিমা ও আর্থিক সহায়তা সুবিধা
  • জমি রেজিস্ট্রেশন, নামজারি, ব্যাংকিং, পাসপোর্ট ও সরকারি সেবায় অগ্রাধিকার

এ ছাড়া প্রবাসীরা রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা, সহজ অর্থ লেনদেন এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার পাওয়ার সুযোগ পাবেন।

সভায় প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে প্রবাসী কার্ডের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনাও দেওয়া হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

প্রবাসীদের জন্য বড় সুখবর: আগামী মাসে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, মিলবে ১০ বিশেষ সুবিধা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রবাসীদের জন্য আগামী মাসে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’। প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক সুবিধা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা সহজ করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

বৈঠকে জানানো হয়, সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পাশাপাশি প্রবাসী কার্ড বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এ কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হবে।

প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড ইস্যু করা হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে দুই লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

প্রবাসী কার্ডে মিলবে যেসব সুবিধা

প্রবাসী কার্ডধারীরা অন্তত ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—

  • দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা
  • বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা
  • আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সুবিধা
  • বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়
  • দেশে ও বিদেশে ন্যায্যমূল্যে গাড়ি বুকিং সুবিধা
  • সিগনেচার কার্ডধারীদের জন্য বিমানবন্দর থেকে যাতায়াত সুবিধা
  • সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ ও বেসরকারি হাসপাতালে চিকিৎসায় বিশেষ ছাড়
  • প্রবাসীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পরিবহন
  • পুনর্বাসন, বিমা ও আর্থিক সহায়তা সুবিধা
  • জমি রেজিস্ট্রেশন, নামজারি, ব্যাংকিং, পাসপোর্ট ও সরকারি সেবায় অগ্রাধিকার

এ ছাড়া প্রবাসীরা রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা, সহজ অর্থ লেনদেন এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার পাওয়ার সুযোগ পাবেন।

সভায় প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি প্রবাসীকে প্রবাসী কার্ডের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। একই সঙ্গে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনাও দেওয়া হয়।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x