ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

শিশুকালের সেই ছবি নিয়ে মুখ খুললেন মেসি, ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি তিনি ও লামিন ইয়ামাল

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

শিশুকালের সেই ছবি নিয়ে মুখ খুললেন মেসি, ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি তিনি ও লামিন ইয়ামাল

প্রায় দুই দশক আগে তোলা একটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি কোলে থাকা এক শিশুকে গোসল করাচ্ছেন। সেই শিশুই আজকের স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ১৯ বছর পর সেই দুই ফুটবলারই মুখোমুখি হতে যাচ্ছেন বিশ্বকাপের ফাইনালে।

ভাইরাল হওয়া ছবিটি নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন মেসি। শুক্রবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সত্যি বলতে, ছবিটি দেখে অবাক লাগে। জীবন আসলেই অদ্ভুত।”

২০০৭ সালে বার্সেলোনার এক দাতব্য কার্যক্রমের অংশ হিসেবে ইয়ামালের পরিবার একটি ইউনিসেফ লটারিতে জয়ী হয়েছিল। সেই উপলক্ষে তৎকালীন বার্সেলোনা তারকা মেসির সঙ্গে শিশু ইয়ামালের একটি ফটোশুট করা হয়। ফটোগ্রাফার জোয়ান মনফোর্টের তোলা সেই ছবিতে মেসিকে ছোট্ট ইয়ামালকে গোসল করাতে দেখা যায়।

তখন কেউ কল্পনাও করেননি, প্রায় ১৯ বছর পর সেই শিশুই বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার হয়ে মেসির বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলবে।

মেসি বলেন, “আমি যখন ছোট ছিল তখন তার সঙ্গে একটি ছবি তুলেছিলাম, আর এখন আমরা বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হচ্ছি—এটা সত্যিই অবিশ্বাস্য।”

ইয়ামালের প্রশংসা করে মেসি বলেন, “লামিন অসাধারণ একজন খেলোয়াড়। আমি তাকে খুব কাছ থেকে অনুসরণ করি। সে বিশ্বের অন্যতম সেরা প্রতিভা হয়ে উঠেছে। মাত্র ১৯ বছর বয়সে তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে।”

তবে ফাইনালে আর্জেন্টিনার জয়ের আশাও প্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, ইয়ামালের জন্য শুভকামনা থাকলেও ইতিহাস গড়ার সুযোগটি এবার যেন স্পেন না পায়, সেটিই আর্জেন্টিনার লক্ষ্য।

ভাইরাল ছবির ফটোগ্রাফার জোয়ান মনফোর্টও এই ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রায় ২০ বছর আগে তোলা একটি ছবি যে একদিন বিশ্বকাপ ফাইনালের গল্পের অংশ হয়ে উঠবে, তা তিনি কখনো ভাবেননি।

মনফোর্ট বলেন, “এটি কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়েও অবিশ্বাস্য। মেসি ও ইয়ামাল বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে—এটি সত্যিই কল্পনার বাইরে।”

বার্সেলোনার সমর্থক মনফোর্টের জন্য অবশ্য ফাইনালে কাকে সমর্থন করবেন, সেটিও কঠিন সিদ্ধান্ত। তিনি বলেন, “আমার হৃদয় দুই ভাগ হয়ে গেছে। আমি জানি না মেসি নাকি ইয়ামাল—কার জয় চাই।”

১৯ জুলাইয়ের বিশ্বকাপ ফাইনালে তাই শুধু শিরোপার লড়াই নয়, ফুটবল ইতিহাসের এক অনন্য গল্পেরও সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শিশুকালের সেই ছবি নিয়ে মুখ খুললেন মেসি, ১৯ বছর পর বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি তিনি ও লামিন ইয়ামাল

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রায় দুই দশক আগে তোলা একটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি কোলে থাকা এক শিশুকে গোসল করাচ্ছেন। সেই শিশুই আজকের স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ১৯ বছর পর সেই দুই ফুটবলারই মুখোমুখি হতে যাচ্ছেন বিশ্বকাপের ফাইনালে।

ভাইরাল হওয়া ছবিটি নিয়ে অবশেষে প্রতিক্রিয়া জানিয়েছেন মেসি। শুক্রবার (১৭ জুলাই) যুক্তরাষ্ট্রে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সত্যি বলতে, ছবিটি দেখে অবাক লাগে। জীবন আসলেই অদ্ভুত।”

২০০৭ সালে বার্সেলোনার এক দাতব্য কার্যক্রমের অংশ হিসেবে ইয়ামালের পরিবার একটি ইউনিসেফ লটারিতে জয়ী হয়েছিল। সেই উপলক্ষে তৎকালীন বার্সেলোনা তারকা মেসির সঙ্গে শিশু ইয়ামালের একটি ফটোশুট করা হয়। ফটোগ্রাফার জোয়ান মনফোর্টের তোলা সেই ছবিতে মেসিকে ছোট্ট ইয়ামালকে গোসল করাতে দেখা যায়।

তখন কেউ কল্পনাও করেননি, প্রায় ১৯ বছর পর সেই শিশুই বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার হয়ে মেসির বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলবে।

মেসি বলেন, “আমি যখন ছোট ছিল তখন তার সঙ্গে একটি ছবি তুলেছিলাম, আর এখন আমরা বিশ্বকাপে একে অপরের মুখোমুখি হচ্ছি—এটা সত্যিই অবিশ্বাস্য।”

ইয়ামালের প্রশংসা করে মেসি বলেন, “লামিন অসাধারণ একজন খেলোয়াড়। আমি তাকে খুব কাছ থেকে অনুসরণ করি। সে বিশ্বের অন্যতম সেরা প্রতিভা হয়ে উঠেছে। মাত্র ১৯ বছর বয়সে তার সামনে পুরো ক্যারিয়ার পড়ে আছে।”

তবে ফাইনালে আর্জেন্টিনার জয়ের আশাও প্রকাশ করেছেন মেসি। তিনি বলেন, ইয়ামালের জন্য শুভকামনা থাকলেও ইতিহাস গড়ার সুযোগটি এবার যেন স্পেন না পায়, সেটিই আর্জেন্টিনার লক্ষ্য।

ভাইরাল ছবির ফটোগ্রাফার জোয়ান মনফোর্টও এই ঘটনা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রায় ২০ বছর আগে তোলা একটি ছবি যে একদিন বিশ্বকাপ ফাইনালের গল্পের অংশ হয়ে উঠবে, তা তিনি কখনো ভাবেননি।

মনফোর্ট বলেন, “এটি কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়েও অবিশ্বাস্য। মেসি ও ইয়ামাল বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে—এটি সত্যিই কল্পনার বাইরে।”

বার্সেলোনার সমর্থক মনফোর্টের জন্য অবশ্য ফাইনালে কাকে সমর্থন করবেন, সেটিও কঠিন সিদ্ধান্ত। তিনি বলেন, “আমার হৃদয় দুই ভাগ হয়ে গেছে। আমি জানি না মেসি নাকি ইয়ামাল—কার জয় চাই।”

১৯ জুলাইয়ের বিশ্বকাপ ফাইনালে তাই শুধু শিরোপার লড়াই নয়, ফুটবল ইতিহাসের এক অনন্য গল্পেরও সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x