ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

শাপলা চত্বর ঘটনায় ৬১ নিহতের তালিকা, ৫৮ জনের পরিচয় শনাক্ত

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ৩ জন
প্রিন্ট

শাপলা চত্বর ঘটনায় ৬১ নিহতের তালিকা, ৫৮ জনের পরিচয় শনাক্ত

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় নিহতদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার (১৯ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে তদন্ত করেছে। তদন্ত শেষে তারা একটি খসড়া প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে। বর্তমানে প্রতিবেদনটি যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন যেন নির্ভুল ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রকৃত দায়ীদের শনাক্ত করে বিচারের আওতায় আনাই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য।

খসড়া প্রতিবেদনে এসেছে কয়েকজনের নাম

আমিনুল ইসলাম জানান, হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও খসড়া প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

মামলায় সম্ভাব্য আসামিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান ও বিজিবি প্রধানসহ কয়েকজনের নাম এসেছে। তবে যাচাই-বাছাই শেষে আসামির তালিকায় পরিবর্তন হতে পারে।

৬১ জন নিহতের তালিকা

নিহতদের সংখ্যা ও পরিচয় শনাক্তের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত ৬১ জন নিহতের একটি তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

এর আগে শাপলা চত্বরের ঘটনা তদন্ত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে হেফাজতে ইসলামের কয়েকজন শীর্ষ নেতা যোগাযোগ করেন।

তাদের মধ্যে সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শাপলা চত্বর ঘটনায় ৬১ নিহতের তালিকা, ৫৮ জনের পরিচয় শনাক্ত

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় নিহতদের মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার (১৯ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দীর্ঘ সময় ধরে তদন্ত করেছে। তদন্ত শেষে তারা একটি খসড়া প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দিয়েছে। বর্তমানে প্রতিবেদনটি যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি বলেন, তদন্ত প্রতিবেদন যেন নির্ভুল ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রকৃত দায়ীদের শনাক্ত করে বিচারের আওতায় আনাই এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য।

খসড়া প্রতিবেদনে এসেছে কয়েকজনের নাম

আমিনুল ইসলাম জানান, হেফাজতে ইসলামের শীর্ষ নেতাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও খসড়া প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

মামলায় সম্ভাব্য আসামিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খসড়া প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক পুলিশ প্রধান ও বিজিবি প্রধানসহ কয়েকজনের নাম এসেছে। তবে যাচাই-বাছাই শেষে আসামির তালিকায় পরিবর্তন হতে পারে।

৬১ জন নিহতের তালিকা

নিহতদের সংখ্যা ও পরিচয় শনাক্তের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত ৬১ জন নিহতের একটি তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

এর আগে শাপলা চত্বরের ঘটনা তদন্ত নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে হেফাজতে ইসলামের কয়েকজন শীর্ষ নেতা যোগাযোগ করেন।

তাদের মধ্যে সংগঠনটির সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজহার ও মুফতি মীর ইদ্রিসসহ অনেকে উপস্থিত ছিলেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x