ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পাঠক: ২৬ জন
প্রিন্ট

ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড
য়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি উৎসবের ‘হরাইজনস (Orizzonti)’ বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে। বৃহস্পতিবার উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত চলচ্চিত্রগুলোর তালিকা প্রকাশ করে। সেখানে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম অন্তর্ভুক্ত করা হয়। এ বছর ‘হরাইজনস’ বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এসব চলচ্চিত্রের মধ্য থেকেই জুরি বোর্ড সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগে বিজয়ীদের নির্বাচন করবে। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চলচ্চিত্রটির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি একটি অসাধারণ মুহূর্ত। ভেনিসের মতো আন্তর্জাতিক উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া শুধু একজন নির্মাতার নয়, বরং পুরো দেশের চলচ্চিত্র শিল্পের জন্যই বড় অর্জন। বাঁধন জানান, সিনেমাটিতে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তবুও এমন একটি ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে তিনি নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছেন। নির্মাতা রুবাইয়াত হোসেন বলেন, চলচ্চিত্রটি ভেনিস উৎসবে জমা দেওয়ার কিছুদিন পরই আয়োজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলেন। তখন থেকেই নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি আশাবাদী ছিলেন। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ‘হরাইজনস’ বিভাগে প্রতিযোগিতা করবে। ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘হরাইজনস’ বিভাগে মূলত নতুন দৃষ্টিভঙ্গি, ভিন্নধর্মী ভাষা এবং অভিনব গল্প বলার শৈলীর চলচ্চিত্রগুলো স্থান পায়। আন্তর্জাতিক অঙ্গনে নতুন ধারার নির্মাতাদের পরিচিত করে তুলতে এ বিভাগকে অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এছাড়া চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারীসহ আরও অনেকে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image
য়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটি উৎসবের ‘হরাইজনস (Orizzonti)’ বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত চলচ্চিত্রের সঙ্গে প্রতিযোগিতা করবে। বৃহস্পতিবার উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নির্বাচিত চলচ্চিত্রগুলোর তালিকা প্রকাশ করে। সেখানে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর নাম অন্তর্ভুক্ত করা হয়। এ বছর ‘হরাইজনস’ বিভাগে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১৯টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এসব চলচ্চিত্রের মধ্য থেকেই জুরি বোর্ড সেরা চলচ্চিত্রসহ বিভিন্ন বিভাগে বিজয়ীদের নির্বাচন করবে। এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন চলচ্চিত্রটির অন্যতম অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটি একটি অসাধারণ মুহূর্ত। ভেনিসের মতো আন্তর্জাতিক উৎসবের প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া শুধু একজন নির্মাতার নয়, বরং পুরো দেশের চলচ্চিত্র শিল্পের জন্যই বড় অর্জন। বাঁধন জানান, সিনেমাটিতে তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তবুও এমন একটি ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে তিনি নিজেকে গর্বিত ও সম্মানিত মনে করছেন। নির্মাতা রুবাইয়াত হোসেন বলেন, চলচ্চিত্রটি ভেনিস উৎসবে জমা দেওয়ার কিছুদিন পরই আয়োজকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিলেন। তখন থেকেই নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি আশাবাদী ছিলেন। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত হয়েছে যে, ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ‘হরাইজনস’ বিভাগে প্রতিযোগিতা করবে। ভেনিস চলচ্চিত্র উৎসবের ‘হরাইজনস’ বিভাগে মূলত নতুন দৃষ্টিভঙ্গি, ভিন্নধর্মী ভাষা এবং অভিনব গল্প বলার শৈলীর চলচ্চিত্রগুলো স্থান পায়। আন্তর্জাতিক অঙ্গনে নতুন ধারার নির্মাতাদের পরিচিত করে তুলতে এ বিভাগকে অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয়। ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এছাড়া চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম এবং মোহাম্মদ বারীসহ আরও অনেকে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x