ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পাঠক: ৪ জন
প্রিন্ট

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তিনটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সাবেক ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন বলে সূত্রগুলো দাবি করেছে।

তবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির পদটি মূলত আনুষ্ঠানিক হলেও তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার ও মন্ত্রিসভার হাতে থাকে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ছাড়ার পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভূমিকা আলোচনায় আসে। তিনি ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জানিয়েছিলেন, তিনি নির্বাচনের পর পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন।

উল্লেখ্য, শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ রয়েছে, যা তিনি অস্বীকার করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। তিনটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সাবেক ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন বলে সূত্রগুলো দাবি করেছে।

তবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতির পদটি মূলত আনুষ্ঠানিক হলেও তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। দেশের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার ও মন্ত্রিসভার হাতে থাকে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ছাড়ার পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভূমিকা আলোচনায় আসে। তিনি ২০২৩ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সূত্রগুলোর দাবি, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জানিয়েছিলেন, তিনি নির্বাচনের পর পদত্যাগের বিষয়টি বিবেচনা করছেন।

উল্লেখ্য, শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ রয়েছে, যা তিনি অস্বীকার করেছেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x