ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডাকলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পাঠক: ২ জন
প্রিন্ট

দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডাকলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা ঘিরে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন, বিমানবন্দরে বললেন—‘আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনার মধ্যে দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সাম্প্রতিক আলোচনা এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্পিকার বক্তব্য দিতে পারেন বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। তবে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি।

চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে তিনি দেশে ফেরেন।

স্পিকারের আগাম প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের আলোচনা আরও জোরালো হয়। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়।

তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার জানান, তিনি এ বিষয়ে কোনো তথ্য জানেন না।

তিনি বলেন, “আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি।”

স্পিকার আরও জানান, ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ব্যাংকক থেকে দেশে ফিরেছেন এবং রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা দেওয়া হয়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডাকলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা ঘিরে বিকেল ৫টায় সংবাদ সম্মেলন, বিমানবন্দরে বললেন—‘আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলমান আলোচনার মধ্যে দেশে ফিরেই সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আজ শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথ কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন।

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সাম্প্রতিক আলোচনা এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে স্পিকার বক্তব্য দিতে পারেন বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে। তবে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক আলোচ্যসূচি এখনো প্রকাশ করা হয়নি।

চিকিৎসার জন্য গত ১৯ জুলাই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই দেশে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে তিনি দেশে ফেরেন।

স্পিকারের আগাম প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের আলোচনা আরও জোরালো হয়। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়।

তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার জানান, তিনি এ বিষয়ে কোনো তথ্য জানেন না।

তিনি বলেন, “আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি।”

স্পিকার আরও জানান, ব্যক্তিগত স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ব্যাংকক থেকে দেশে ফিরেছেন এবং রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে তার কাছে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

উল্লেখ্য, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা দেওয়া হয়নি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x