ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

‘নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু করার মুরোদ নেই, বিদেশ থেকে শুধু উঁকি–ঝুঁকি দিচ্ছে’—স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
পাঠক: ৫০ জন
প্রিন্ট

‘নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু করার মুরোদ নেই, বিদেশ থেকে শুধু উঁকি–ঝুঁকি দিচ্ছে’—স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমানে উল্লেখযোগ্য কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটি বিদেশ থেকে মাঝেমধ্যে কিছু তৎপরতার চেষ্টা করলেও বাস্তবে তাদের কিছু করার সামর্থ্য নেই।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, “৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকি–ঝুঁকি দিচ্ছে। ৫ আগস্ট ঘিরে পুলিশ তার নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। এ বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে গ্রেপ্তারের পর আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন দিয়েছেন। তবে তিনি যাতে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে সরকার জামিন বাতিলের আবেদন করতে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে। তবে এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে উগ্রবাদী গোষ্ঠীগুলো সময়-সময় তৎপরতা দেখানোর চেষ্টা করে, তাই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

‘নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু করার মুরোদ নেই, বিদেশ থেকে শুধু উঁকি–ঝুঁকি দিচ্ছে’—স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বর্তমানে উল্লেখযোগ্য কোনো তৎপরতা চালানোর সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটি বিদেশ থেকে মাঝেমধ্যে কিছু তৎপরতার চেষ্টা করলেও বাস্তবে তাদের কিছু করার সামর্থ্য নেই।

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, “৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই। তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকি–ঝুঁকি দিচ্ছে। ৫ আগস্ট ঘিরে পুলিশ তার নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। এ বিষয়ে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।”

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে গ্রেপ্তারের পর আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন দিয়েছেন। তবে তিনি যাতে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে সরকার জামিন বাতিলের আবেদন করতে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় উদ্বেগের বিষয়ে তিনি বলেন, ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খতিয়ে দেখছে। তবে এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে উগ্রবাদী গোষ্ঠীগুলো সময়-সময় তৎপরতা দেখানোর চেষ্টা করে, তাই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x