ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

দ্বিগুণেরও বেশি বাড়ছে মেট্রোরেল লাইন-১ ও ৫-এর ব্যয়

নিজস্ব প্রতিবেদক
৯ ফলোয়ার
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ০১:৪১ পিএম
পাঠক: ৮৬ জন
প্রিন্ট

দ্বিগুণেরও বেশি বাড়ছে মেট্রোরেল লাইন-১ ও ৫-এর ব্যয়

লাইন-১-এর সংশোধিত ব্যয় ১.২১ লাখ কোটি, লাইন-৫-এর ৯৩ হাজার কোটি টাকা

ডলারের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি, করের হার বৃদ্ধি এবং প্রকল্পের নকশায় পরিবর্তনের কারণে ঢাকার মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫ নির্মাণে ব্যয় প্রাথমিক প্রাক্কলনের তুলনায় দ্বিগুণেরও বেশি বাড়ছে। দুই প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় ২ লাখ ১৪ হাজার কোটি টাকায় দাঁড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সরকারের গঠিত সাত সদস্যের স্বাধীন বিশেষজ্ঞ কমিটির অর্থনৈতিক বিশ্লেষণেও প্রকল্প দুটির ব্যয় ব্যাপক বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে।

কমিটির প্রধান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমেরিটাস অধ্যাপক শামীম জেড বসুনিয়া বলেন, কয়েক বছর আগে মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির সময় যে দাম ছিল, বর্তমানে নির্মাণসামগ্রীসহ বিভিন্ন উপকরণের মূল্য অনেক বেড়েছে।

কমিটি মূল্যস্ফীতির প্রভাব ৫ শতাংশ হারে বিবেচনা করেছে। পাশাপাশি টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য প্রায় ২০ শতাংশ বেড়েছে এবং করের হারও বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

অধ্যাপক বসুনিয়ার ভাষ্য অনুযায়ী, কমিটি বর্তমান ও প্রস্তাবিত নকশার ভিত্তিতে অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করেছে। এটি প্রকৌশলগত সমীক্ষা নয়। সেই বিশ্লেষণে প্রকল্প ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার বিষয়টি পাওয়া গেছে।

লাইন-১-এর ব্যয় ৫২ হাজার কোটি থেকে ১.২১ লাখ কোটি

৩১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ প্রকল্পের মূল প্রাক্কলিত ব্যয় ছিল ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সংশোধিত প্রস্তাবে প্রকল্পটির ব্যয় বেড়ে ১ লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থাৎ প্রাথমিক প্রাক্কলনের তুলনায় ব্যয় বাড়ছে প্রায় ৬৮ হাজার কোটি টাকা।

সংশোধিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটির জন্য জাপানের অর্থায়ন ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা থেকে বেড়ে ৮৫ হাজার ৫৩৫ কোটি টাকা করার কথা বলা হয়েছে।

প্রকল্পটির মূল বাস্তবায়নকাল ছিল ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। সংশোধিত প্রস্তাবে তা বাড়িয়ে ২০৩৫ সালের ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

লাইন-৫-এর ব্যয় ৪১ হাজার কোটি থেকে ৯৩ হাজার কোটি

এমআরটি লাইন-৫-এর ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে।

প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়ে ৯৩ হাজার ১৯০ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রাথমিক হিসাবের তুলনায় এই প্রকল্পের ব্যয় বাড়ছে প্রায় ৫২ হাজার কোটি টাকা।

জাপানের ঋণও ২৯ হাজার ১১৭ কোটি টাকা থেকে বেড়ে ৬৮ হাজার ৯৩১ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পটির মূল মেয়াদ ছিল ২০১৯ সালের জুলাই থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। সংশোধিত প্রস্তাবে সময়সীমা বাড়িয়ে ২০৩৪ সালের ডিসেম্বর পর্যন্ত করার কথা বলা হয়েছে।

কেন বাড়ছে ব্যয়?

স্বাধীন বিশেষজ্ঞ কমিটির বিশ্লেষণে কয়েকটি কারণ সামনে এসেছে। এর মধ্যে রয়েছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, মূল্যস্ফীতি, করের হার বৃদ্ধি এবং কয়েকটি স্টেশনের নকশায় বড় পরিবর্তন।

অধ্যাপক শামীম জেড বসুনিয়া বলেন, কয়েক বছর আগে প্রকল্পের ডিপিপি তৈরি করার সময়ের তুলনায় বর্তমানে নির্মাণ ব্যয় অনেক বেড়েছে। টাকার বিপরীতে ডলারের মূল্য প্রায় ২০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে করের হারও বেড়েছে।

তিনি বলেন, অর্থনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে মূল্যস্ফীতি গাণিতিক নিয়মে হিসাব করা হলেও কমিটি ৫ শতাংশ হারে মূল্যস্ফীতি ধরে হিসাব করেছে।

তবে ব্যয় বৃদ্ধির বিষয়টি শুধু মূল্যস্ফীতির কারণে নয়। প্রকল্পের কয়েকটি স্টেশনের নকশাতেও বড় পরিবর্তন আনা হয়েছে।

ভারতের সঙ্গে তুলনা নয়

বাংলাদেশে মেট্রোরেল নির্মাণে ব্যয় ভারতের দিল্লি বা কলকাতার তুলনায় বেশি কেন—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক বসুনিয়া বলেন, দুই দেশের বাস্তবতা এক নয়।

তার মতে, ভারতে ডিজেল, লোহা, সিমেন্ট ও পাথরের মতো অনেক নির্মাণসামগ্রী দেশেই পাওয়া যায়। বাংলাদেশের ক্ষেত্রে এসবের বড় অংশ আমদানি করতে হয়। ফলে সরাসরি ভারতের সঙ্গে বাংলাদেশের মেট্রোরেল নির্মাণ ব্যয়ের তুলনা করা যৌক্তিক নয়।

ডিএমটিসিএলের সংশোধিত প্রস্তাব

বিশেষজ্ঞ কমিটি চলতি মাসের শুরুতে সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এরপর ডিএমটিসিএল মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫-এর সংশোধিত প্রকল্প প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠিয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে গত সপ্তাহে প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে।

এখন প্রস্তাব মূল্যায়ন কমিটির সভায় প্রকল্প দুটির ব্যয় যাচাই-বাছাই করা হবে। এরপরই সংশোধিত প্রস্তাবের বিষয়ে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

দরপত্রের পর বেড়েছে ব্যয়

প্রকল্প দুটির বিভিন্ন প্যাকেজে দরপত্র জমা দেওয়ার পর ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আগের অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়ন কার্যক্রম কার্যত থমকে যায়।

ব্যয় কমানোর লক্ষ্যে তৎকালীন অর্থ উপদেষ্টা ও পরিকল্পনা উপদ্বাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জাপান সরকারের সঙ্গে আলোচনা করেন। তৎকালীন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদও ব্যয় কমানোর বিষয়ে আলোচনার জন্য জাপান সফর করেন।

তবে জাপানের পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় প্রকল্প দুটির বাস্তবায়ন কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভাগগুলোর সঙ্গে বৈঠক করেন। প্রকল্প পুনরায় চালুর পাশাপাশি যতটা সম্ভব ব্যয় কমানোর জন্য জাপানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

কম সুদের জাপানি ঋণ হাতছাড়া হওয়ার আশঙ্কা

স্বাধীন বিশেষজ্ঞ কমিটির প্রধান শামীম জেড বসুনিয়া মনে করেন, ঢাকার যানজট ও পরিবহন সংকট বিবেচনায় মেট্রোরেল প্রকল্প দুটির কাজ দ্রুত শুরু করা প্রয়োজন।

তিনি বলেন, জাপান এই প্রকল্পগুলোর জন্য ০.৯ শতাংশ সুদের হার প্রস্তাব করেছে। বিশ্বব্যাপী সুদের হার বাড়লেও কয়েক বছর ধরে এসব প্রকল্পের ক্ষেত্রে জাপান এই সুদের হার অপরিবর্তিত রেখেছে।

তার মতে, প্রকল্প বাতিল করে অন্য কোনো উন্নয়ন সহযোগীর মাধ্যমে নতুন করে শুরু করলে একই ধরনের কম সুদের ঋণ পাওয়া নাও যেতে পারে।

ইতোমধ্যে ব্যয় হয়েছে ৮ হাজার কোটি টাকার বেশি

প্রকল্প দুটির সংশোধিত ব্যয়ের প্রস্তাব এমন সময়ে এসেছে, যখন এরই মধ্যে কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।

গত বছরের জুন পর্যন্ত এমআরটি লাইন-১ প্রকল্পে ৩ হাজার ১৭৬ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫ প্রকল্পে ৫ হাজার ১১ কোটি টাকা ব্যয় হয়েছে। অর্থাৎ দুই প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৮ হাজার ১৮৭ কোটি টাকা।

এখন মূল প্রশ্ন হচ্ছে—প্রাথমিক প্রাক্কলনের তুলনায় দ্বিগুণেরও বেশি ব্যয় বাড়ার পরও প্রকল্প দুটির অর্থনৈতিক ও জনস্বার্থের সুফল কতটা নিশ্চিত করা যাবে এবং এত বড় অতিরিক্ত ব্যয়ের যৌক্তিকতা কীভাবে যাচাই করা হবে।

প্রস্তাব মূল্যায়নের সময় শুধু নির্মাণ ব্যয় নয়, নকশা পরিবর্তন, ভূমি অধিগ্রহণ, ঋণের শর্ত, নির্মাণসামগ্রীর মূল্য, কর, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং প্রকল্প বাস্তবায়নের সময় বাড়ার আর্থিক প্রভাবও খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দ্বিগুণেরও বেশি বাড়ছে মেট্রোরেল লাইন-১ ও ৫-এর ব্যয়

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

লাইন-১-এর সংশোধিত ব্যয় ১.২১ লাখ কোটি, লাইন-৫-এর ৯৩ হাজার কোটি টাকা

ডলারের মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি, করের হার বৃদ্ধি এবং প্রকল্পের নকশায় পরিবর্তনের কারণে ঢাকার মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫ নির্মাণে ব্যয় প্রাথমিক প্রাক্কলনের তুলনায় দ্বিগুণেরও বেশি বাড়ছে। দুই প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় ২ লাখ ১৪ হাজার কোটি টাকায় দাঁড়ানোর প্রস্তাব করা হয়েছে।

সরকারের গঠিত সাত সদস্যের স্বাধীন বিশেষজ্ঞ কমিটির অর্থনৈতিক বিশ্লেষণেও প্রকল্প দুটির ব্যয় ব্যাপক বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে।

কমিটির প্রধান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইমেরিটাস অধ্যাপক শামীম জেড বসুনিয়া বলেন, কয়েক বছর আগে মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির সময় যে দাম ছিল, বর্তমানে নির্মাণসামগ্রীসহ বিভিন্ন উপকরণের মূল্য অনেক বেড়েছে।

কমিটি মূল্যস্ফীতির প্রভাব ৫ শতাংশ হারে বিবেচনা করেছে। পাশাপাশি টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য প্রায় ২০ শতাংশ বেড়েছে এবং করের হারও বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

অধ্যাপক বসুনিয়ার ভাষ্য অনুযায়ী, কমিটি বর্তমান ও প্রস্তাবিত নকশার ভিত্তিতে অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করেছে। এটি প্রকৌশলগত সমীক্ষা নয়। সেই বিশ্লেষণে প্রকল্প ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার বিষয়টি পাওয়া গেছে।

লাইন-১-এর ব্যয় ৫২ হাজার কোটি থেকে ১.২১ লাখ কোটি

৩১ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ প্রকল্পের মূল প্রাক্কলিত ব্যয় ছিল ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সংশোধিত প্রস্তাবে প্রকল্পটির ব্যয় বেড়ে ১ লাখ ২০ হাজার ৭৯৪ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

অর্থাৎ প্রাথমিক প্রাক্কলনের তুলনায় ব্যয় বাড়ছে প্রায় ৬৮ হাজার কোটি টাকা।

সংশোধিত প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটির জন্য জাপানের অর্থায়ন ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা থেকে বেড়ে ৮৫ হাজার ৫৩৫ কোটি টাকা করার কথা বলা হয়েছে।

প্রকল্পটির মূল বাস্তবায়নকাল ছিল ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। সংশোধিত প্রস্তাবে তা বাড়িয়ে ২০৩৫ সালের ডিসেম্বর পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

লাইন-৫-এর ব্যয় ৪১ হাজার কোটি থেকে ৯৩ হাজার কোটি

এমআরটি লাইন-৫-এর ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে।

প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৪১ হাজার ২৩৮ কোটি টাকা। সংশোধিত প্রস্তাবে ব্যয় বেড়ে ৯৩ হাজার ১৯০ কোটি টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রাথমিক হিসাবের তুলনায় এই প্রকল্পের ব্যয় বাড়ছে প্রায় ৫২ হাজার কোটি টাকা।

জাপানের ঋণও ২৯ হাজার ১১৭ কোটি টাকা থেকে বেড়ে ৬৮ হাজার ৯৩১ কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।

প্রকল্পটির মূল মেয়াদ ছিল ২০১৯ সালের জুলাই থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত। সংশোধিত প্রস্তাবে সময়সীমা বাড়িয়ে ২০৩৪ সালের ডিসেম্বর পর্যন্ত করার কথা বলা হয়েছে।

কেন বাড়ছে ব্যয়?

স্বাধীন বিশেষজ্ঞ কমিটির বিশ্লেষণে কয়েকটি কারণ সামনে এসেছে। এর মধ্যে রয়েছে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, মূল্যস্ফীতি, করের হার বৃদ্ধি এবং কয়েকটি স্টেশনের নকশায় বড় পরিবর্তন।

অধ্যাপক শামীম জেড বসুনিয়া বলেন, কয়েক বছর আগে প্রকল্পের ডিপিপি তৈরি করার সময়ের তুলনায় বর্তমানে নির্মাণ ব্যয় অনেক বেড়েছে। টাকার বিপরীতে ডলারের মূল্য প্রায় ২০ শতাংশ বেড়েছে। একই সঙ্গে করের হারও বেড়েছে।

তিনি বলেন, অর্থনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে মূল্যস্ফীতি গাণিতিক নিয়মে হিসাব করা হলেও কমিটি ৫ শতাংশ হারে মূল্যস্ফীতি ধরে হিসাব করেছে।

তবে ব্যয় বৃদ্ধির বিষয়টি শুধু মূল্যস্ফীতির কারণে নয়। প্রকল্পের কয়েকটি স্টেশনের নকশাতেও বড় পরিবর্তন আনা হয়েছে।

ভারতের সঙ্গে তুলনা নয়

বাংলাদেশে মেট্রোরেল নির্মাণে ব্যয় ভারতের দিল্লি বা কলকাতার তুলনায় বেশি কেন—এমন প্রশ্নের জবাবে অধ্যাপক বসুনিয়া বলেন, দুই দেশের বাস্তবতা এক নয়।

তার মতে, ভারতে ডিজেল, লোহা, সিমেন্ট ও পাথরের মতো অনেক নির্মাণসামগ্রী দেশেই পাওয়া যায়। বাংলাদেশের ক্ষেত্রে এসবের বড় অংশ আমদানি করতে হয়। ফলে সরাসরি ভারতের সঙ্গে বাংলাদেশের মেট্রোরেল নির্মাণ ব্যয়ের তুলনা করা যৌক্তিক নয়।

ডিএমটিসিএলের সংশোধিত প্রস্তাব

বিশেষজ্ঞ কমিটি চলতি মাসের শুরুতে সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এরপর ডিএমটিসিএল মেট্রোরেল লাইন-১ ও লাইন-৫-এর সংশোধিত প্রকল্প প্রস্তাব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠিয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে গত সপ্তাহে প্রস্তাবটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে বলে পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা গেছে।

এখন প্রস্তাব মূল্যায়ন কমিটির সভায় প্রকল্প দুটির ব্যয় যাচাই-বাছাই করা হবে। এরপরই সংশোধিত প্রস্তাবের বিষয়ে পরবর্তী কার্যক্রম শুরু হবে।

দরপত্রের পর বেড়েছে ব্যয়

প্রকল্প দুটির বিভিন্ন প্যাকেজে দরপত্র জমা দেওয়ার পর ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় আগের অন্তর্বর্তী সরকারের সময়ে বাস্তবায়ন কার্যক্রম কার্যত থমকে যায়।

ব্যয় কমানোর লক্ষ্যে তৎকালীন অর্থ উপদেষ্টা ও পরিকল্পনা উপদ্বাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা জাপান সরকারের সঙ্গে আলোচনা করেন। তৎকালীন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদও ব্যয় কমানোর বিষয়ে আলোচনার জন্য জাপান সফর করেন।

তবে জাপানের পক্ষ থেকে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় প্রকল্প দুটির বাস্তবায়ন কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভাগগুলোর সঙ্গে বৈঠক করেন। প্রকল্প পুনরায় চালুর পাশাপাশি যতটা সম্ভব ব্যয় কমানোর জন্য জাপানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

কম সুদের জাপানি ঋণ হাতছাড়া হওয়ার আশঙ্কা

স্বাধীন বিশেষজ্ঞ কমিটির প্রধান শামীম জেড বসুনিয়া মনে করেন, ঢাকার যানজট ও পরিবহন সংকট বিবেচনায় মেট্রোরেল প্রকল্প দুটির কাজ দ্রুত শুরু করা প্রয়োজন।

তিনি বলেন, জাপান এই প্রকল্পগুলোর জন্য ০.৯ শতাংশ সুদের হার প্রস্তাব করেছে। বিশ্বব্যাপী সুদের হার বাড়লেও কয়েক বছর ধরে এসব প্রকল্পের ক্ষেত্রে জাপান এই সুদের হার অপরিবর্তিত রেখেছে।

তার মতে, প্রকল্প বাতিল করে অন্য কোনো উন্নয়ন সহযোগীর মাধ্যমে নতুন করে শুরু করলে একই ধরনের কম সুদের ঋণ পাওয়া নাও যেতে পারে।

ইতোমধ্যে ব্যয় হয়েছে ৮ হাজার কোটি টাকার বেশি

প্রকল্প দুটির সংশোধিত ব্যয়ের প্রস্তাব এমন সময়ে এসেছে, যখন এরই মধ্যে কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে।

গত বছরের জুন পর্যন্ত এমআরটি লাইন-১ প্রকল্পে ৩ হাজার ১৭৬ কোটি টাকা এবং এমআরটি লাইন-৫ প্রকল্পে ৫ হাজার ১১ কোটি টাকা ব্যয় হয়েছে। অর্থাৎ দুই প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৮ হাজার ১৮৭ কোটি টাকা।

এখন মূল প্রশ্ন হচ্ছে—প্রাথমিক প্রাক্কলনের তুলনায় দ্বিগুণেরও বেশি ব্যয় বাড়ার পরও প্রকল্প দুটির অর্থনৈতিক ও জনস্বার্থের সুফল কতটা নিশ্চিত করা যাবে এবং এত বড় অতিরিক্ত ব্যয়ের যৌক্তিকতা কীভাবে যাচাই করা হবে।

প্রস্তাব মূল্যায়নের সময় শুধু নির্মাণ ব্যয় নয়, নকশা পরিবর্তন, ভূমি অধিগ্রহণ, ঋণের শর্ত, নির্মাণসামগ্রীর মূল্য, কর, বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং প্রকল্প বাস্তবায়নের সময় বাড়ার আর্থিক প্রভাবও খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x