ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর অর্থবহ চাপের আহ্বান

নিজস্ব প্রতিবেদক
৯ ফলোয়ার
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১২:০৭ এএম
পাঠক: ৩৯ জন
প্রিন্ট

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর অর্থবহ চাপের আহ্বান

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত ‘কনফ্লুয়েন্স ২০২৬: অংশীদারিত্ব, স্বীকৃতি ও প্রতিশ্রুতির এক সম্মিলন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনের নয় বছর পূর্তি এবং দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকতে হবে। একই সঙ্গে তৃতীয় দেশে পুনর্বাসনসহ কার্যকর বিভিন্ন সুযোগ সম্প্রসারণের মাধ্যমে এই দীর্ঘস্থায়ী সংকটের বোঝা বহনে বাংলাদেশকে সহায়তা করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে কোনোভাবেই আরও বিস্তৃত সংকটে পরিণত হতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রোহিঙ্গা সংকটের সমাধানকে দেশের বৈদেশিক নীতির অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু মানবিক সহায়তার মাধ্যমে সংকট পরিচালনা নয়, এর একটি টেকসই ও স্থায়ী সমাধান অর্জনে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে আইআরসির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছর পেরিয়ে গেছে। প্রচলিত পদ্ধতিতে আগামী দিনগুলোতে এই সংকট মোকাবিলা করা কঠিন হবে।

তিনি বলেন, মানবিক সহায়তার জন্য তহবিল কমে আসছে এবং বিশ্বের মনোযোগও ধীরে ধীরে অন্য সংকটের দিকে সরে যাচ্ছে। তাই সম্মিলিত পরিকল্পনার মাধ্যমে সংকটটির টেকসই সমাধান এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

রোহিঙ্গা মানবাধিকারকর্মী লাকি করিম বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আগে মিয়ানমারের রাখাইনে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের মানসম্মত শিক্ষা ও টেকসই জীবিকার সুযোগ নিশ্চিত করা জরুরি। এতে মানবিক সহায়তার ওপর তাদের নির্ভরশীলতা কমানো সম্ভব হবে।

দৈনিক টারমিগান

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর অর্থবহ চাপের আহ্বান

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্মিলিতভাবে মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টি করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) আয়োজিত ‘কনফ্লুয়েন্স ২০২৬: অংশীদারিত্ব, স্বীকৃতি ও প্রতিশ্রুতির এক সম্মিলন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের আগমনের নয় বছর পূর্তি এবং দীর্ঘস্থায়ী শরণার্থী সংকটের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হুমায়ুন কবির বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের পাশে থাকতে হবে। একই সঙ্গে তৃতীয় দেশে পুনর্বাসনসহ কার্যকর বিভিন্ন সুযোগ সম্প্রসারণের মাধ্যমে এই দীর্ঘস্থায়ী সংকটের বোঝা বহনে বাংলাদেশকে সহায়তা করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটকে কোনোভাবেই আরও বিস্তৃত সংকটে পরিণত হতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার রোহিঙ্গা সংকটের সমাধানকে দেশের বৈদেশিক নীতির অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু মানবিক সহায়তার মাধ্যমে সংকট পরিচালনা নয়, এর একটি টেকসই ও স্থায়ী সমাধান অর্জনে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে আইআরসির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান বলেন, রোহিঙ্গা সংকটের নয় বছর পেরিয়ে গেছে। প্রচলিত পদ্ধতিতে আগামী দিনগুলোতে এই সংকট মোকাবিলা করা কঠিন হবে।

তিনি বলেন, মানবিক সহায়তার জন্য তহবিল কমে আসছে এবং বিশ্বের মনোযোগও ধীরে ধীরে অন্য সংকটের দিকে সরে যাচ্ছে। তাই সম্মিলিত পরিকল্পনার মাধ্যমে সংকটটির টেকসই সমাধান এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

রোহিঙ্গা মানবাধিকারকর্মী লাকি করিম বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর আগে মিয়ানমারের রাখাইনে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গাদের মানসম্মত শিক্ষা ও টেকসই জীবিকার সুযোগ নিশ্চিত করা জরুরি। এতে মানবিক সহায়তার ওপর তাদের নির্ভরশীলতা কমানো সম্ভব হবে।

দৈনিক টারমিগান

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x