ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

গুম-খুন ও জুলাই আন্দোলনে শহীদ পরিবারের ৭৪ সদস্য পেলেন চাকরি

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম
পাঠক: ৭৯ জন
প্রিন্ট

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

‘মুক্তিযুদ্ধসহ জুলাই আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে’—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের চাকরি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন—তাদের প্রত্যাশা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, এসব পরিবার সরকারের পাশে আছে বলেই তাদের আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়নে সরকার আরও উৎসাহ ও শক্তি পাচ্ছে। “আপনারাই হচ্ছেন আমাদের উৎসাহ-উদ্দীপনা এবং শক্তির উৎস,” বলেন তিনি।

অনুষ্ঠানে গুম-খুন এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মোট ৭৪ সদস্যকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জনের কাছে নিয়োগপত্র তুলে দেন। এ সময় তিনি নিয়োগ পাওয়া সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন।

‘অপূরণীয় ক্ষতি পূরণ সম্ভব নয়’

প্রধানমন্ত্রী বলেন, শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, কোনো সহযোগিতার মাধ্যমেই তা পূরণ করা সম্ভব নয়। তারপরও সরকারের পক্ষ থেকে এসব পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজনৈতিক দলের পাশাপাশি অরাজনৈতিক ব্যক্তি ও পরিবারেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সরকারের সীমাবদ্ধতা থাকলেও এসব পরিবারকে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে।

“আমাদের অবস্থান থেকে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকব,” বলেন প্রধানমন্ত্রী।

তিনি শহীদ ও আত্মত্যাগকারীদের পরিবারের সদস্যদের সরকারের কাজে সহযোগিতা ও সমর্থন দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রত্যাশা পূরণে সরকারকে উৎসাহ দেওয়ারও অনুরোধ করেন।

‘এই মানুষগুলো আজ আমাদের মাঝে নেই’

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানটি সরকারের জন্য আনন্দের পাশাপাশি বেদনারও। কারণ যাদের স্মরণে আয়োজন, তাদের অনেকেই আজ সেখানে উপস্থিত থাকার কথা থাকলেও নেই।

তিনি বলেন, এসব মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ একটি ‘ফ্যাসিস্ট অবস্থা’ থেকে মুক্তি পেয়েছে।

গুম-খুনের শিকার ব্যক্তিদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তারা কোথায় কী অবস্থায় আছেন, তা একমাত্র আল্লাহই জানেন। তাদের জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানান তিনি।

শহীদ ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের সামনে পেয়ে নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

বিচারের দাবি পরিবারের

অনুষ্ঠানে নিয়োগ পাওয়া পরিবারের সদস্যদের মধ্যে ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, শহীদ আনভীরের বাবা মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন এবং জুলাই যোদ্ধা কাজী সাইমুম সিরাজ বক্তব্য দেন।

তারা চাকরি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

‘মুক্তিযুদ্ধসহ জুলাই আন্দোলনে শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে’—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে গুম-খুনের শিকার এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের চাকরি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন, পরবর্তী সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন—তাদের প্রত্যাশা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, এসব পরিবার সরকারের পাশে আছে বলেই তাদের আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়নে সরকার আরও উৎসাহ ও শক্তি পাচ্ছে। “আপনারাই হচ্ছেন আমাদের উৎসাহ-উদ্দীপনা এবং শক্তির উৎস,” বলেন তিনি।

অনুষ্ঠানে গুম-খুন এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মোট ৭৪ সদস্যকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জনের কাছে নিয়োগপত্র তুলে দেন। এ সময় তিনি নিয়োগ পাওয়া সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন।

‘অপূরণীয় ক্ষতি পূরণ সম্ভব নয়’

প্রধানমন্ত্রী বলেন, শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, কোনো সহযোগিতার মাধ্যমেই তা পূরণ করা সম্ভব নয়। তারপরও সরকারের পক্ষ থেকে এসব পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজনৈতিক দলের পাশাপাশি অরাজনৈতিক ব্যক্তি ও পরিবারেরও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সরকারের সীমাবদ্ধতা থাকলেও এসব পরিবারকে সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে।

“আমাদের অবস্থান থেকে আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ইনশাআল্লাহ থাকব,” বলেন প্রধানমন্ত্রী।

তিনি শহীদ ও আত্মত্যাগকারীদের পরিবারের সদস্যদের সরকারের কাজে সহযোগিতা ও সমর্থন দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রত্যাশা পূরণে সরকারকে উৎসাহ দেওয়ারও অনুরোধ করেন।

‘এই মানুষগুলো আজ আমাদের মাঝে নেই’

জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, অনুষ্ঠানটি সরকারের জন্য আনন্দের পাশাপাশি বেদনারও। কারণ যাদের স্মরণে আয়োজন, তাদের অনেকেই আজ সেখানে উপস্থিত থাকার কথা থাকলেও নেই।

তিনি বলেন, এসব মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ একটি ‘ফ্যাসিস্ট অবস্থা’ থেকে মুক্তি পেয়েছে।

গুম-খুনের শিকার ব্যক্তিদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তারা কোথায় কী অবস্থায় আছেন, তা একমাত্র আল্লাহই জানেন। তাদের জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানান তিনি।

শহীদ ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের সামনে পেয়ে নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

বিচারের দাবি পরিবারের

অনুষ্ঠানে নিয়োগ পাওয়া পরিবারের সদস্যদের মধ্যে ইশফাক আহমেদ, শাম্মী সুলতানা, আলাল আহমেদ, শহীদ আনভীরের বাবা মমতাজ হোসেন, শহীদ আহনাফের মা জারতাজ পারভীন এবং জুলাই যোদ্ধা কাজী সাইমুম সিরাজ বক্তব্য দেন।

তারা চাকরি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x