ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

স্থগিত আইয়ুব বাচ্চুর ট্রিবিউট অ্যালবাম উত্তরাধিকার

দৈনিক টারমিগান
৯ ফলোয়ার
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ এএম
পাঠক: ২৭ জন
প্রিন্ট

স্থগিত আইয়ুব বাচ্চুর ট্রিবিউট অ্যালবাম উত্তরাধিকার

কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নিয়ে সাজানো ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’-এর কার্যক্রম আপত্তির মুখে স্থগিত করা হয়েছে। অ্যালবামের নতুন সংগীতায়োজন নিয়ে শ্রোতা-ভক্তদের একাংশের তীব্র সমালোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘উত্তরাধিকার’ প্রজেক্টটি। এরপর অ্যালবামের কয়েকটি গান প্রকাশ্যে আসতেই নতুন সংগীতায়োজন ও পরিবেশনা নিয়ে বাচ্চুভক্তদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শেষ পর্যন্ত তাদের আপত্তির মুখেই প্রজেক্টটির নতুন গান প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ‘উত্তরাধিকার’-এর সঙ্গে যুক্ত সব অংশীজনের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, অনলাইন প্ল্যাটফর্মে ইতোমধ্যে প্রকাশিত গানগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি অপ্রকাশিত ১৩টি গানও আপাতত প্রকাশ করা হবে না। এলআরবির সদস্য শামীম আহমেদ বলেন, বস সবার কাছে একটা আবেগের ব্যাপার এবং তার কালজয়ী সৃষ্টির এভাবে অবমূল্যায়ন হতে পারে না, এ ব্যাপারে সবাই একমত হয়েছেন।

শিগগিরই বসের পরিবারের সবার সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে একটি প্যানেল করা হবে। তারপর গানগুলো তারা সবাই ঠিকঠাক মনে করলে তখন প্রকাশ করা হবে। উল্লেখ্য, ‘উত্তরাধিকার’ অ্যালবামের সাতটি গান এরই মধ্যে শ্রোতাদের সামনে এসেছে। এর মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন সংগীতায়োজনে প্রকাশিত হয়েছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘রুপালি গিটার’। এ ছাড়া সোনার বাংলা সার্কাসের পরিবেশনায় ‘গতকাল রাতে’ এবং কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’ গানগুলো প্রকাশ পায়।

অন্যান্য প্রকাশিত গানের মধ্যে রয়েছে জয় শাহরিয়ারের গাওয়া ‘কষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠে ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের গাওয়া ‘হকার’ এবং অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’। ভক্তদের আপত্তির কারণে এসব গানও আপাতত অনলাইন থেকে সরিয়ে নেওয়া হবে। প্রজেক্টটির ভবিষ্যৎ নিয়ে পরিবারের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

স্থগিত আইয়ুব বাচ্চুর ট্রিবিউট অ্যালবাম উত্তরাধিকার

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ২০টি গান নিয়ে সাজানো ট্রিবিউট অ্যালবাম ‘উত্তরাধিকার’-এর কার্যক্রম আপত্তির মুখে স্থগিত করা হয়েছে। অ্যালবামের নতুন সংগীতায়োজন নিয়ে শ্রোতা-ভক্তদের একাংশের তীব্র সমালোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা। গত ১৬ আগস্ট আইয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘উত্তরাধিকার’ প্রজেক্টটি। এরপর অ্যালবামের কয়েকটি গান প্রকাশ্যে আসতেই নতুন সংগীতায়োজন ও পরিবেশনা নিয়ে বাচ্চুভক্তদের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শেষ পর্যন্ত তাদের আপত্তির মুখেই প্রজেক্টটির নতুন গান প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ‘উত্তরাধিকার’-এর সঙ্গে যুক্ত সব অংশীজনের উপস্থিতিতে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়, অনলাইন প্ল্যাটফর্মে ইতোমধ্যে প্রকাশিত গানগুলো প্রত্যাহার করে নেওয়া হবে। পাশাপাশি অপ্রকাশিত ১৩টি গানও আপাতত প্রকাশ করা হবে না। এলআরবির সদস্য শামীম আহমেদ বলেন, বস সবার কাছে একটা আবেগের ব্যাপার এবং তার কালজয়ী সৃষ্টির এভাবে অবমূল্যায়ন হতে পারে না, এ ব্যাপারে সবাই একমত হয়েছেন।

শিগগিরই বসের পরিবারের সবার সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে একটি প্যানেল করা হবে। তারপর গানগুলো তারা সবাই ঠিকঠাক মনে করলে তখন প্রকাশ করা হবে। উল্লেখ্য, ‘উত্তরাধিকার’ অ্যালবামের সাতটি গান এরই মধ্যে শ্রোতাদের সামনে এসেছে। এর মধ্যে বাপ্পা মজুমদারের কণ্ঠে নতুন সংগীতায়োজনে প্রকাশিত হয়েছে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘রুপালি গিটার’। এ ছাড়া সোনার বাংলা সার্কাসের পরিবেশনায় ‘গতকাল রাতে’ এবং কানিজ সুবর্ণার কণ্ঠে ‘কষ্ট পেতে ভালোবাসি’ গানগুলো প্রকাশ পায়।

অন্যান্য প্রকাশিত গানের মধ্যে রয়েছে জয় শাহরিয়ারের গাওয়া ‘কষ্ট কাকে বলে’, পলাশের কণ্ঠে ‘আপন কেহ নাই’, অটামনাল মুনের গাওয়া ‘হকার’ এবং অদিত রহমানের কণ্ঠে ‘ঘুমন্ত শহরে’। ভক্তদের আপত্তির কারণে এসব গানও আপাতত অনলাইন থেকে সরিয়ে নেওয়া হবে। প্রজেক্টটির ভবিষ্যৎ নিয়ে পরিবারের মতামতকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x