ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

‘শেখ হাসিনাকে চাইলে ওবায়দুল কাদেরসহ অন্যদেরও চাইব’—তথ্য উপদেষ্টা

হাসিনাসহ ভারতে পলাতক আসামিদের ফেরানো সম্পর্ক সহজীকরণের গুরুত্বপূর্ণ শর্ত

বাসস
বাসস, ১৩ ফলোয়ার
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
পাঠক: ৩০ জন
প্রিন্ট

হাসিনাসহ ভারতে পলাতক আসামিদের ফেরানো সম্পর্ক সহজীকরণের গুরুত্বপূর্ণ শর্ত

ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ অন্যান্য আসামিদের বাংলাদেশে ফেরত দেওয়া দুই দেশের সম্পর্ক সহজীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও বিষয়টি গুরুত্ব দিয়ে উত্থাপন করা হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাসহ ভারতে পলাতক সব আসামিকে ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে ‘পরিষ্কারভাবে’ তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ‘কার্যকর সম্পর্ক’ জোরদারের স্বার্থে বিষয়টি ভারত সরকারের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদেরসহ অন্য আসামিদের ফেরত চাওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনাকেই চাইছি, তাহলে ওবায়দুল কাদেরসহ অন্যদের চাইব না কেন?’

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজীকরণের স্বার্থে ভারতে অবস্থানরত এসব আসামিকে ফেরত দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত। শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগ শুধু জুলাইয়ের ঘটনাকে ঘিরে সীমাবদ্ধ নয় বলেও মন্তব্য করেন তিনি।

ভারতে অবস্থানরত পলাতক আসামিদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, তারা দেশের বাইরে থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করছে বলে সরকার মনে করে।

তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার বাংলাদেশের মানুষের ‘অনুভূতি ও সংবেদনশীলতা’ বিবেচনায় নিয়ে তাদের হস্তান্তরের বিষয়ে পদক্ষেপ নেবে।

‘বিচারে কোনো আপস নয়’

আওয়ামী লীগ সরকারের আমলের অপরাধের বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, বিচার নিশ্চিত করার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

তিনি বলেন, অভিযুক্ত যে কেউ বিচার পাওয়ার স্বার্থে আদালতে উপস্থিত হতে পারেন। বর্তমানে দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, জাতীয় ও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিকভাবে স্বাধীন হলেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন ও সরকার সমন্বয়ের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আগামী স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক হবে জানিয়ে তিনি বলেন, ওই নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না।

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর ব্যাখ্যা

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর বিষয়ে উপদেষ্টা বলেন, ১০ হাজার কর্মীর বিনামূল্যে যাওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সঠিক।

এ ছাড়া সরকারি দপ্তরে কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন বাধ্যতামূলক না করে নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তা ও সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দেন তিনি।

অটোরিকশা একবারে বন্ধ নয়

সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ বা নিয়ন্ত্রণের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এসব যানবাহনের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবিকা ও যাতায়াত জড়িত। তাই সরকার একবারে অটোরিকশা বন্ধ করতে চায় না।

তবে নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা ও নির্ধারিত রুটের আওতায় অটোরিকশা পরিচালনার জন্য দ্রুত একটি নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

সোনারগাঁয়ে ওভারটেক করতে গিয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান, চালক নিহত।

নারায়ণগঞ্জে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে পুলিশ কনস্টেবলকে হত্যা

বহিষ্কৃত নেতাদের ফেরানোর সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি, তালিকায় মুন্সীগঞ্জের মহিউদ্দিন

মুন্সীগঞ্জে এআই দিয়ে কামরুজ্জামান রতনের ছবি-ভিডিও বিকৃত, থানায় অভিযোগ

মুন্সীগঞ্জে ১৭০ টাকা কেজি টমেটো, কোথাও ২০০

পোশাকশ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী

কৃষক দল নেতা হত্যা: নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে ৯৬ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর সংলাপে যাচ্ছে এনসিপি, জাতীয় ঐক্যের শর্ত জানালেন নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ আওয়ামী লীগে পুরোনো দ্বন্দ্ব ফের প্রকাশ্যে, নেতৃত্ব নিয়ে দুই বলয়ে বিরোধ

নারায়ণগঞ্জ থেকে মেশিন কিনে চট্টগ্রামে ইয়াবা তৈরির কারখানা, তরুণ গ্রেপ্তার

Dainik Tarmigan

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

হাসিনাসহ ভারতে পলাতক আসামিদের ফেরানো সম্পর্ক সহজীকরণের গুরুত্বপূর্ণ শর্ত

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ অন্যান্য আসামিদের বাংলাদেশে ফেরত দেওয়া দুই দেশের সম্পর্ক সহজীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও বিষয়টি গুরুত্ব দিয়ে উত্থাপন করা হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাসহ ভারতে পলাতক সব আসামিকে ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে ‘পরিষ্কারভাবে’ তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ‘কার্যকর সম্পর্ক’ জোরদারের স্বার্থে বিষয়টি ভারত সরকারের গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।

শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদেরসহ অন্য আসামিদের ফেরত চাওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘শেখ হাসিনাকেই চাইছি, তাহলে ওবায়দুল কাদেরসহ অন্যদের চাইব না কেন?’

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজীকরণের স্বার্থে ভারতে অবস্থানরত এসব আসামিকে ফেরত দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত। শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা অভিযোগ শুধু জুলাইয়ের ঘটনাকে ঘিরে সীমাবদ্ধ নয় বলেও মন্তব্য করেন তিনি।

ভারতে অবস্থানরত পলাতক আসামিদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, তারা দেশের বাইরে থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করছে বলে সরকার মনে করে।

তিনি আশা প্রকাশ করেন, ভারত সরকার বাংলাদেশের মানুষের ‘অনুভূতি ও সংবেদনশীলতা’ বিবেচনায় নিয়ে তাদের হস্তান্তরের বিষয়ে পদক্ষেপ নেবে।

‘বিচারে কোনো আপস নয়’

আওয়ামী লীগ সরকারের আমলের অপরাধের বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, বিচার নিশ্চিত করার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

তিনি বলেন, অভিযুক্ত যে কেউ বিচার পাওয়ার স্বার্থে আদালতে উপস্থিত হতে পারেন। বর্তমানে দেশের বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে বলেও দাবি করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, জাতীয় ও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিকভাবে স্বাধীন হলেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সরকারের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন ও সরকার সমন্বয়ের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

আগামী স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক হবে জানিয়ে তিনি বলেন, ওই নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না।

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর ব্যাখ্যা

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর বিষয়ে উপদেষ্টা বলেন, ১০ হাজার কর্মীর বিনামূল্যে যাওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সঠিক।

এ ছাড়া সরকারি দপ্তরে কর্মকর্তাদের ‘স্যার’ বলে সম্বোধন বাধ্যতামূলক না করে নাগরিক সেবা নিশ্চিত করতে কর্মকর্তা ও সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দেন তিনি।

অটোরিকশা একবারে বন্ধ নয়

সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ বা নিয়ন্ত্রণের বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, এসব যানবাহনের সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবিকা ও যাতায়াত জড়িত। তাই সরকার একবারে অটোরিকশা বন্ধ করতে চায় না।

তবে নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা ও নির্ধারিত রুটের আওতায় অটোরিকশা পরিচালনার জন্য দ্রুত একটি নীতিমালা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x