ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

সাইবার আইন নিপীড়নের হাতিয়ার হবে না: সালাহউদ্দিন আহমদ

জ্যেষ্ঠ প্রতিবেদক
১ ফলোয়ার
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
পাঠক: ৩৭ জন
প্রিন্ট

সাইবার আইন নিপীড়নের হাতিয়ার হবে না: সালাহউদ্দিন আহমদ

সাইবার সিকিউরিটি আইনের সংশোধনী কোনোভাবেই যাতে নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং এর অপপ্রয়োগ না ঘটে, সে লক্ষ্যে সর্বস্তরের অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবাদমাধ্যমকে লক্ষ্য করে এই আইন করা হচ্ছে না। কোনো সাংবাদিক যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত বা আইনের শিকার না হন, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে। সচিবালয়ে সাইবার সিকিউরিটি আইনের সংশোধন নিয়ে গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মন্ত্রিসভায় সংশোধনীর খসড়া নিয়ে আলোচনার পর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, শিক্ষার্থী ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গেও ধারাবাহিকভাবে পরামর্শ সভা করা হচ্ছে।

সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষায় বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বা তাকে গ্রেপ্তারের আগে আদালতের পূর্বানুমতি নেওয়ার যে প্রস্তাব এসেছে, সেটিকে গ্রহণযোগ্য মনে করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, গণমাধ্যম ও সাইবার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হবে। এই প্যানেল সংশোধনীর বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে মতামত দেবে। তথ্য মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, সম্পাদক পরিষদ ও ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হবে। পিআইওকে এর ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যে বিশেষজ্ঞ প্যানেল সুনির্দিষ্ট সুপারিশ দেবে।

চূড়ান্ত করার আগে আবারও প্রকাশ করা হবে খসড়া

আইনি নিষ্পত্তিতে কেউ যাতে অনির্দিষ্টকাল ঝুলে না থাকেন, সে জন্য আপিল নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবিত সুপারিশগুলো অন্তর্ভুক্ত করার পর খসড়াটি মন্ত্রিসভায় পাঠানোর আগে আবারও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরে মন্ত্রিসভার অনুমোদন পেলে এটি সংসদে উপস্থাপন করা হবে। সংসদে সরকারি ও বিরোধী দলের বিস্তারিত আলোচনা এবং সংসদের বাইরে সেমিনার ও সিম্পোজিয়ামে পাওয়া মতামতের ভিত্তিতে আইনটি আরও পরিমার্জন করা হবে বলেও জানান তিনি। আইনটি কোনো তাড়াহুড়ো করে পাস করা হবে না বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

সাইবার অপরাধ ঠেকানোই মূল লক্ষ্য

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেস ব্যবহার করে অপরাধের বিস্তার ঠেকানো, তরুণ সমাজকে সুরক্ষা দেওয়া এবং পারিবারিক ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখাই এই আইনের প্রধান উদ্দেশ্য। দেশীয় সংস্কৃতি ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই চূড়ান্ত আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সাইবার আইন নিপীড়নের হাতিয়ার হবে না: সালাহউদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাইবার সিকিউরিটি আইনের সংশোধনী কোনোভাবেই যাতে নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং এর অপপ্রয়োগ না ঘটে, সে লক্ষ্যে সর্বস্তরের অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবাদমাধ্যমকে লক্ষ্য করে এই আইন করা হচ্ছে না। কোনো সাংবাদিক যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত বা আইনের শিকার না হন, সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে। সচিবালয়ে সাইবার সিকিউরিটি আইনের সংশোধন নিয়ে গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মন্ত্রিসভায় সংশোধনীর খসড়া নিয়ে আলোচনার পর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে ওয়েবসাইটে খসড়া প্রকাশ করে নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, শিক্ষার্থী ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গেও ধারাবাহিকভাবে পরামর্শ সভা করা হচ্ছে।

সাংবাদিকদের গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষায় বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বা তাকে গ্রেপ্তারের আগে আদালতের পূর্বানুমতি নেওয়ার যে প্রস্তাব এসেছে, সেটিকে গ্রহণযোগ্য মনে করে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, গণমাধ্যম ও সাইবার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হবে। এই প্যানেল সংশোধনীর বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে মতামত দেবে। তথ্য মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, সম্পাদক পরিষদ ও ইলেকট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হবে। পিআইওকে এর ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানান তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যে বিশেষজ্ঞ প্যানেল সুনির্দিষ্ট সুপারিশ দেবে।

চূড়ান্ত করার আগে আবারও প্রকাশ করা হবে খসড়া

আইনি নিষ্পত্তিতে কেউ যাতে অনির্দিষ্টকাল ঝুলে না থাকেন, সে জন্য আপিল নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রস্তাবিত সুপারিশগুলো অন্তর্ভুক্ত করার পর খসড়াটি মন্ত্রিসভায় পাঠানোর আগে আবারও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরে মন্ত্রিসভার অনুমোদন পেলে এটি সংসদে উপস্থাপন করা হবে। সংসদে সরকারি ও বিরোধী দলের বিস্তারিত আলোচনা এবং সংসদের বাইরে সেমিনার ও সিম্পোজিয়ামে পাওয়া মতামতের ভিত্তিতে আইনটি আরও পরিমার্জন করা হবে বলেও জানান তিনি। আইনটি কোনো তাড়াহুড়ো করে পাস করা হবে না বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

সাইবার অপরাধ ঠেকানোই মূল লক্ষ্য

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার স্পেস ব্যবহার করে অপরাধের বিস্তার ঠেকানো, তরুণ সমাজকে সুরক্ষা দেওয়া এবং পারিবারিক ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখাই এই আইনের প্রধান উদ্দেশ্য। দেশীয় সংস্কৃতি ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই চূড়ান্ত আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x