ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও ৭ মাসে ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে গেছেন: প্রবাস কল্যাণ মন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
১ ফলোয়ার
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম
পাঠক: ৫১ জন
প্রিন্ট

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও ৭ মাসে ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে গেছেন: প্রবাস কল্যাণ মন্ত্রী
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রম উদ্বোধন করেন আরিফুল হক চৌধুরী | ছবি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মতো প্রতিকূলতার পরও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে অদক্ষ না পাঠিয়ে কর্মীদের দক্ষ হয়ে বিদেশ যাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, "বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে। অদক্ষ কর্মী বাড়িয়ে লাখ লাখ মানুষ পাঠালে দেশের প্রকৃত কোনো লাভ হবে না।" তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোয় বৈদেশিক শ্রমবাজারে আরো ইতিবাচক পরিবর্তন ও ভালো ফলাফল দেখা যাবে।

পরিদর্শনকালে প্রবাসীদের যাতায়াত ও অবস্থান সহজ করতে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনার কথা জানান মন্ত্রী।বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের তাৎক্ষণিক সেবার জন্য দ্রুত একটি জরুরি চিকিৎসা কেন্দ্র (ইমার্জেন্সি কেয়ার) স্থাপনের নির্দেশ দেন তিনি।  ফ্লাইট বিলম্ব বা সময়সূচি বিপর্যয়ের কারণে দূর-দূরান্ত থেকে আসা প্রবাসীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সেজন্য বিমানবন্দরের পাশেই একটি আধুনিক রেস্টহাউস নির্মাণের পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রবাসীদের আইনি সহায়তা জোরদার করার প্রস্তাব দিলে মন্ত্রী তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যেও ৭ মাসে ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে গেছেন: প্রবাস কল্যাণ মন্ত্রী

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মতো প্রতিকূলতার পরও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তবে অদক্ষ না পাঠিয়ে কর্মীদের দক্ষ হয়ে বিদেশ যাওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের স্বাচ্ছন্দ্যে লাগেজ পরিবহনের জন্য ট্রলি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, "বিদেশগামী কর্মীদের অবশ্যই দক্ষ হয়ে প্রবাসে যেতে হবে। অদক্ষ কর্মী বাড়িয়ে লাখ লাখ মানুষ পাঠালে দেশের প্রকৃত কোনো লাভ হবে না।" তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোয় বৈদেশিক শ্রমবাজারে আরো ইতিবাচক পরিবর্তন ও ভালো ফলাফল দেখা যাবে।

পরিদর্শনকালে প্রবাসীদের যাতায়াত ও অবস্থান সহজ করতে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনার কথা জানান মন্ত্রী।বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের তাৎক্ষণিক সেবার জন্য দ্রুত একটি জরুরি চিকিৎসা কেন্দ্র (ইমার্জেন্সি কেয়ার) স্থাপনের নির্দেশ দেন তিনি।  ফ্লাইট বিলম্ব বা সময়সূচি বিপর্যয়ের কারণে দূর-দূরান্ত থেকে আসা প্রবাসীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সেজন্য বিমানবন্দরের পাশেই একটি আধুনিক রেস্টহাউস নির্মাণের পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রবাসীদের আইনি সহায়তা জোরদার করার প্রস্তাব দিলে মন্ত্রী তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x