ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মুন্সীগঞ্জে ১০ দিন ধরে নিখোঁজ দুই সন্তানের মা, তদন্তে পুলিশ

শেখ শরীফ মাহমুদ
মুন্সীগঞ্জ প্রতিনিধি ( অনলাইন ), ১৩ ফলোয়ার
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম
পাঠক: ১৭৬ জন
প্রিন্ট

মুন্সীগঞ্জে ১০ দিন ধরে নিখোঁজ দুই সন্তানের মা, তদন্তে পুলিশ

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে আকলিমা বেগম (৩৫) নামে দুই সন্তানের মা ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ওই গ্রামের ইসলাম মোল্লার স্ত্রী। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁর স্বামী। অভিযোগ সূত্রে জানা যায়, ইসলাম মোল্লা ও আকলিমা বেগমের প্রায় ২১ বছরের দাম্পত্য জীবন। তাঁদের দুই সন্তান রয়েছে। গত ২২ সেপ্টেম্বর ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় আকলিমা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ঘুম থেকে উঠে তাঁকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরিবারের সদস্যরা স্থানীয় বিভিন্ন স্থান ও আকলিমার আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইসলাম মোল্লার অভিযোগ, বাড়িতে থাকা প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা এবং আকলিমার ব্যবহৃত কাপড়চোপড়ও পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। অভিযোগে আরও বলা হয়, স্থানীয় কয়েকজনের কাছ থেকে ইসলাম মোল্লা জানতে পারেন, আকলিমাকে কাপড়চোপড়ের ব্যাগ নিয়ে রিকশায় যেতে দেখা গেছে। তবে তিনি কোথায় গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আকলিমার নিখোঁজের পেছনে কোনো ঘটনা রয়েছে কি না এবং ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে কি না—এমন আশঙ্কা জানিয়ে তাঁর স্বামী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই নারী সম্ভবত আত্মগোপনে রয়েছেন।” পুলিশ জানিয়েছে, নিখোঁজ নারীর সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৪/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মুন্সীগঞ্জে ১০ দিন ধরে নিখোঁজ দুই সন্তানের মা, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের সরদারপাড়া এলাকা থেকে আকলিমা বেগম (৩৫) নামে দুই সন্তানের মা ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি ওই গ্রামের ইসলাম মোল্লার স্ত্রী। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁর স্বামী। অভিযোগ সূত্রে জানা যায়, ইসলাম মোল্লা ও আকলিমা বেগমের প্রায় ২১ বছরের দাম্পত্য জীবন। তাঁদের দুই সন্তান রয়েছে। গত ২২ সেপ্টেম্বর ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় আকলিমা কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে ঘুম থেকে উঠে তাঁকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরিবারের সদস্যরা স্থানীয় বিভিন্ন স্থান ও আকলিমার আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইসলাম মোল্লার অভিযোগ, বাড়িতে থাকা প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ ৩০ হাজার টাকা এবং আকলিমার ব্যবহৃত কাপড়চোপড়ও পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও সেগুলো বন্ধ পাওয়া যায়। অভিযোগে আরও বলা হয়, স্থানীয় কয়েকজনের কাছ থেকে ইসলাম মোল্লা জানতে পারেন, আকলিমাকে কাপড়চোপড়ের ব্যাগ নিয়ে রিকশায় যেতে দেখা গেছে। তবে তিনি কোথায় গেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আকলিমার নিখোঁজের পেছনে কোনো ঘটনা রয়েছে কি না এবং ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে কি না—এমন আশঙ্কা জানিয়ে তাঁর স্বামী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ওই নারী সম্ভবত আত্মগোপনে রয়েছেন।” পুলিশ জানিয়েছে, নিখোঁজ নারীর সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x