ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম
পাঠক: ৪৫ জন
প্রিন্ট

শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক
প্রধান শিক্ষকের আবুল হাশেম ভূঁইয়া। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। এ সময় ব্যানারটি জব্দ করা হয়। আটক প্রধান শিক্ষকের নাম আবুল হাশেম ভূঁইয়া। তিনি উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে তিল্লি বাজার এলাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বহন করা ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।

র‍্যালি শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি স্থানীয় কয়েকজন বাসিন্দার নজরে আসে। পরে তাঁরা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ৪৮ বছর বয়সী আবুল হাশেম ভূঁইয়ার বাড়ি দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুনিয়া ইউনিয়ন শাখার সহসভাপতি বলেও জানিয়েছে পুলিশ। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আয়োজনের বিষয়ে তাঁদের আপত্তি ছিল না। তবে ব্যানারে শেখ হাসিনার নাম থাকায় তাঁরা পুলিশকে বিষয়টি জানান।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, ঘটনাটি যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়া শেষে প্রধান শিক্ষককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। এ সময় ব্যানারটি জব্দ করা হয়। আটক প্রধান শিক্ষকের নাম আবুল হাশেম ভূঁইয়া। তিনি উপজেলার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর বেলা সাড়ে ১১টার দিকে তিল্লি বাজার এলাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বহন করা ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।

র‍্যালি শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি স্থানীয় কয়েকজন বাসিন্দার নজরে আসে। পরে তাঁরা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ৪৮ বছর বয়সী আবুল হাশেম ভূঁইয়ার বাড়ি দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুনিয়া ইউনিয়ন শাখার সহসভাপতি বলেও জানিয়েছে পুলিশ। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আয়োজনের বিষয়ে তাঁদের আপত্তি ছিল না। তবে ব্যানারে শেখ হাসিনার নাম থাকায় তাঁরা পুলিশকে বিষয়টি জানান।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, ঘটনাটি যাচাই-বাছাই করে আইনি প্রক্রিয়া শেষে প্রধান শিক্ষককে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x