ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ মিলল মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে

এম আর লিটন
নিজস্ব প্রতিবেদক, ৩ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পিএম
পাঠক: ৪৮ জন
প্রিন্ট

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ মিলল মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর ফাতেমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

নিহত ফাতেমা আক্তার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা শাহীন মিয়া এবং মা নাজমা বেগম।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর স্কুল ছুটির পর দুই বান্ধবীর সঙ্গে পাশের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যায় ফাতেমা। একপর্যায়ে তার দুই বান্ধবী নদী থেকে উঠে এলেও ফাতেমা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও সন্ধান পাননি।

এ ঘটনায় ফাতেমার নানী হাসেন বানু ফতুল্লা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের তিন দিন পর ঘটনাস্থল থেকে আনুমানিক ১৫ থেকে ১৭ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

খবর পেয়ে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদের নির্দেশনায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য ও অন্যান্য সূত্রের মাধ্যমে পরিবারের সদস্যরা মরদেহটি ফাতেমার বলে শনাক্ত করেন।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের সময় ডিএনএ নমুনা ও ভ্যাজাইনাল সোয়াব সংগ্রহ করা হয়। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বুড়িগঙ্গায় নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ মিলল মুন্সীগঞ্জের ধলেশ্বরীতে

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন দিন পর ফাতেমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে।

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।

নিহত ফাতেমা আক্তার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা শাহীন মিয়া এবং মা নাজমা বেগম।

মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর স্কুল ছুটির পর দুই বান্ধবীর সঙ্গে পাশের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যায় ফাতেমা। একপর্যায়ে তার দুই বান্ধবী নদী থেকে উঠে এলেও ফাতেমা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও সন্ধান পাননি।

এ ঘটনায় ফাতেমার নানী হাসেন বানু ফতুল্লা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিখোঁজের তিন দিন পর ঘটনাস্থল থেকে আনুমানিক ১৫ থেকে ১৭ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

খবর পেয়ে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদের নির্দেশনায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য ও অন্যান্য সূত্রের মাধ্যমে পরিবারের সদস্যরা মরদেহটি ফাতেমার বলে শনাক্ত করেন।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের সময় ডিএনএ নমুনা ও ভ্যাজাইনাল সোয়াব সংগ্রহ করা হয়। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x