ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

ডিসেম্বর ঘিরে নাশকতা ও আতঙ্ক ছড়ানোর অভিযোগ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

টারমিগান অনলাইন রিপোর্ট
১৩ ফলোয়ার
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ এএম
পাঠক: ১২৮ জন
প্রিন্ট

ডিসেম্বর ঘিরে নাশকতা ও আতঙ্ক ছড়ানোর অভিযোগ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
ছবি: দৈনিক টারমিগান

গুলি, ককটেল বিস্ফোরণ, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির একাধিক ঘটনায় উদ্বেগ; অপরাধ দমনে অভিযান জোরদারের কথা জানিয়েছে পুলিশ

ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে একের পর এক গুলি, ককটেল বিস্ফোরণ, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও ঝটিকা মিছিলের ঘটনা সামনে আসছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। কোথাও ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে, কোথাও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠছে। আবার মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক ফায়দা হাসিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং পুলিশ-প্রশাসনের মনোবল দুর্বল করতেই এসব তৎপরতা চালানো হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত, তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না এবং রাজনৈতিক উদ্দেশ্য কতটা কার্যকর—তা তদন্তে উঠে আসবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ যুগান্তরকে বলেন, একটি কুচক্রী মহল ডিসেম্বরকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়াতে চাচ্ছে। তারা পুলিশ ও প্রশাসনের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তবে এই অপচেষ্টা সফল হবে না। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে চাঁদাবাজ, সন্ত্রাসী ও উসকানিদাতাদের আইনের আওতায় আনছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামনের দিনগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরালো হবে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে আলোচনা

গত ২২ অক্টোবর নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচার চালানোর একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টদের মতে, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা তৈরি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের পুরোনো বন্ধুর সঙ্গে বসে ষড়যন্ত্র করছে। তবে সাধারণ মানুষ সতর্ক রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের অপকর্মের বিচার আইন অনুযায়ী হবে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমানে যেসব ঘটনা ঘটছে, তা ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘটাচ্ছে, নাকি সরকারের ভেতর থেকে ঘটানো হচ্ছে—সেটি তদন্তের বিষয়। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কেউ কিংবা অন্য কোনো পক্ষ এসব ঘটনায় জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে শনিবার ভোরে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর বা তাঁর চালক কেউই ছিলেন না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের স্টুডিওতে যান আসিফ। রাত ৩টার দিকে তাঁর বন্ধুরা চলে গেলেও তিনি ভবনটিতে ছিলেন। ভোরে গুলির শব্দ শুনে নিচে নেমে আসেন তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গাড়িটি পুলিশের নজরদারিতে রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ না পেলেও পুলিশ তদন্ত চালাচ্ছে। হামলার পেছনে ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান যুগান্তরকে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মগবাজার মোড় থেকে মালিবাগের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা বিশাল সেন্টারের সামনে থামে। সেখান থেকে একজন নেমে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে আবার অটোরিকশায় উঠে চলে যান। হামলাকারীকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

কুরিয়ার সার্ভিসে হামলা, মামলা তুলে নিতে হত্যার হুমকি

পুরান ঢাকার হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় মামলা করার পর বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ও মামলার বাদী আফসার উদ্দিনকে ফোন করে বলা হয়, এক দিনের মধ্যে মামলা তুলে না নিলে তাঁর লাশ পড়ে থাকবে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার একদল দুর্বৃত্ত নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোক পরিচয় দিয়ে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে যায়। তারা প্রতিষ্ঠানটির জমির মাসিক চার লাখ টাকা ভাড়া ইমনের লোকদের দিতে নির্দেশ দেয়। এরপর কার্যালয় ও গুদামে ভাঙচুর এবং মালামাল লুটপাট করা হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, হামলায় প্রায় ৩১ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা সাইফুল ও জুয়েল এখনো গ্রেপ্তার হননি বলে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা দাবি করেছেন।

হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, মামলার বাদীর সঙ্গে কথা হয়েছে। হুমকিদাতার সঙ্গে কথোপকথনের অডিও তাঁকে দেওয়া হয়েছে। অডিও যাচাই করে হুমকির ঘটনাটিও তদন্তের আওতায় নেওয়া হচ্ছে।

এনক্রিপ্টেড অ্যাপে হুমকি, ব্যবহার হচ্ছে ভার্চুয়াল নম্বর

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলোর দাবি, সম্প্রতি রাজনৈতিক নেতা, সাংবাদিক, বুদ্ধিজীবী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন এবং বিভিন্ন মেসেজিং অ্যাপে হুমকি দেওয়ার ঘটনা বেড়েছে। পরিচয় গোপন রাখতে কিছু ব্যক্তি বিদেশি ভার্চুয়াল নম্বর ও ভিপিএন ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।

সূত্রগুলোর ভাষ্য, হুমকি দেওয়ার পর সংশ্লিষ্ট নম্বর বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে জড়িত ব্যক্তিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। হুমকির বার্তা, ফোন নম্বর, অডিও এবং অন্যান্য ডিজিটাল আলামত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সম্প্রতি চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলমকে ফোনে হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে এক ব্যক্তি নিজেকে একটি সংগঠনের নেতা পরিচয় দিয়ে ডিসেম্বরের প্রসঙ্গ তোলেন এবং রাজপথে নামার হুঁশিয়ারি দেন। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি কামারুম মুনিরা বলেন, এ ধরনের হুমকির অভিযোগ পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সংশ্লিষ্ট অ্যাকাউন্ট, ফোন নম্বর, বার্তা, অডিও এবং অন্যান্য ডিজিটাল আলামত যাচাই করে জড়িতদের শনাক্তের উদ্যোগ নেওয়া হয়। কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে তাঁকে থানায় অভিযোগ জানানো এবং হুমকির মূল বার্তা বা অডিও সংরক্ষণের পরামর্শ দেন তিনি।

খুলনায় গুলি, হত্যা ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ

খুলনা মহানগরী ও আশপাশের জেলাগুলোয় সাম্প্রতিক সময়ে খুন, গুলিবর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক ঘটনা ঘটেছে। গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় দুজন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি বেগম নামে এক তরুণীকে তাঁর মায়ের সামনে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। একই দিনে তুষার নামে আরেক তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা যান। শনিবার তেরখাদা উপজেলায় এক স্থানীয় যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও সামনে আসে।

শনিবার খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেন, অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, অপরাধীদের কেউ খুনের শিকার হচ্ছে, আবার কেউ খুন করছে। এসব ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আইন প্রয়োগ করতে গেলে পুলিশকে নানা ধরনের সমালোচনা ও তকমার মুখে পড়তে হচ্ছে। তবে অপরাধ দমনে আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে।

পুলিশ বলছে, অভিযান আরও জোরদার হবে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ যুগান্তরকে বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে সুপরিকল্পিতভাবে গুজব ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চলছে। অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, অপরাধ দমনে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে গেলে একশ্রেণির পক্ষ থেকে পুলিশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করা হয়। আবার কোথাও সামান্য শিথিলতা দেখা গেলে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এ ধরনের পরিস্থিতির মধ্যেও ডিএমপি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং উসকানি ও বিশৃঙ্খলা দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর তদন্ত ও অপরাধীদের শনাক্তে কার্যক্রম চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমন অভিযান আরও জোরদার করার প্রস্তুতি রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

ডিসেম্বর ঘিরে নাশকতা ও আতঙ্ক ছড়ানোর অভিযোগ, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

গুলি, ককটেল বিস্ফোরণ, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির একাধিক ঘটনায় উদ্বেগ; অপরাধ দমনে অভিযান জোরদারের কথা জানিয়েছে পুলিশ

ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে একের পর এক গুলি, ককটেল বিস্ফোরণ, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও ঝটিকা মিছিলের ঘটনা সামনে আসছে। রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। কোথাও ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে, কোথাও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠছে। আবার মামলা তুলে নিতে বাদীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, একটি চক্র পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক ফায়দা হাসিল, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং পুলিশ-প্রশাসনের মনোবল দুর্বল করতেই এসব তৎপরতা চালানো হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত, তাদের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না এবং রাজনৈতিক উদ্দেশ্য কতটা কার্যকর—তা তদন্তে উঠে আসবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ যুগান্তরকে বলেন, একটি কুচক্রী মহল ডিসেম্বরকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়াতে চাচ্ছে। তারা পুলিশ ও প্রশাসনের মনোবল ভেঙে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তবে এই অপচেষ্টা সফল হবে না। পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে চাঁদাবাজ, সন্ত্রাসী ও উসকানিদাতাদের আইনের আওতায় আনছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সামনের দিনগুলোয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরালো হবে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে আলোচনা

গত ২২ অক্টোবর নওগাঁর মান্দা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে প্রচার চালানোর একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্টদের মতে, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগকে নিয়ে আলোচনা তৈরি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এ ধরনের তৎপরতা চালানো হচ্ছে।

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের পুরোনো বন্ধুর সঙ্গে বসে ষড়যন্ত্র করছে। তবে সাধারণ মানুষ সতর্ক রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, আওয়ামী লীগের অপকর্মের বিচার আইন অনুযায়ী হবে।

অন্যদিকে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমানে যেসব ঘটনা ঘটছে, তা ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঘটাচ্ছে, নাকি সরকারের ভেতর থেকে ঘটানো হচ্ছে—সেটি তদন্তের বিষয়। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কেউ কিংবা অন্য কোনো পক্ষ এসব ঘটনায় জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে শনিবার ভোরে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে গাড়ির কাচ ভেঙে যায়। ঘটনার সময় গাড়িতে আসিফ আকবর বা তাঁর চালক কেউই ছিলেন না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের স্টুডিওতে যান আসিফ। রাত ৩টার দিকে তাঁর বন্ধুরা চলে গেলেও তিনি ভবনটিতে ছিলেন। ভোরে গুলির শব্দ শুনে নিচে নেমে আসেন তিনি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গাড়িটি পুলিশের নজরদারিতে রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ না পেলেও পুলিশ তদন্ত চালাচ্ছে। হামলার পেছনে ব্যক্তিগত বিরোধ কিংবা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান যুগান্তরকে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মগবাজার মোড় থেকে মালিবাগের দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা বিশাল সেন্টারের সামনে থামে। সেখান থেকে একজন নেমে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে আবার অটোরিকশায় উঠে চলে যান। হামলাকারীকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

কুরিয়ার সার্ভিসে হামলা, মামলা তুলে নিতে হত্যার হুমকি

পুরান ঢাকার হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসের কার্যালয় ও গুদামে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় মামলা করার পর বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক ও মামলার বাদী আফসার উদ্দিনকে ফোন করে বলা হয়, এক দিনের মধ্যে মামলা তুলে না নিলে তাঁর লাশ পড়ে থাকবে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার একদল দুর্বৃত্ত নিজেদের শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোক পরিচয় দিয়ে কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে যায়। তারা প্রতিষ্ঠানটির জমির মাসিক চার লাখ টাকা ভাড়া ইমনের লোকদের দিতে নির্দেশ দেয়। এরপর কার্যালয় ও গুদামে ভাঙচুর এবং মালামাল লুটপাট করা হয়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, হামলায় প্রায় ৩১ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা সাইফুল ও জুয়েল এখনো গ্রেপ্তার হননি বলে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা দাবি করেছেন।

হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন যুগান্তরকে বলেন, মামলার বাদীর সঙ্গে কথা হয়েছে। হুমকিদাতার সঙ্গে কথোপকথনের অডিও তাঁকে দেওয়া হয়েছে। অডিও যাচাই করে হুমকির ঘটনাটিও তদন্তের আওতায় নেওয়া হচ্ছে।

এনক্রিপ্টেড অ্যাপে হুমকি, ব্যবহার হচ্ছে ভার্চুয়াল নম্বর

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলোর দাবি, সম্প্রতি রাজনৈতিক নেতা, সাংবাদিক, বুদ্ধিজীবী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন এবং বিভিন্ন মেসেজিং অ্যাপে হুমকি দেওয়ার ঘটনা বেড়েছে। পরিচয় গোপন রাখতে কিছু ব্যক্তি বিদেশি ভার্চুয়াল নম্বর ও ভিপিএন ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।

সূত্রগুলোর ভাষ্য, হুমকি দেওয়ার পর সংশ্লিষ্ট নম্বর বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে জড়িত ব্যক্তিদের পরিচয় ও অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। হুমকির বার্তা, ফোন নম্বর, অডিও এবং অন্যান্য ডিজিটাল আলামত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সম্প্রতি চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলমকে ফোনে হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওতে এক ব্যক্তি নিজেকে একটি সংগঠনের নেতা পরিচয় দিয়ে ডিসেম্বরের প্রসঙ্গ তোলেন এবং রাজপথে নামার হুঁশিয়ারি দেন। তবে অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি কামারুম মুনিরা বলেন, এ ধরনের হুমকির অভিযোগ পুলিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। সংশ্লিষ্ট অ্যাকাউন্ট, ফোন নম্বর, বার্তা, অডিও এবং অন্যান্য ডিজিটাল আলামত যাচাই করে জড়িতদের শনাক্তের উদ্যোগ নেওয়া হয়। কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে তাঁকে থানায় অভিযোগ জানানো এবং হুমকির মূল বার্তা বা অডিও সংরক্ষণের পরামর্শ দেন তিনি।

খুলনায় গুলি, হত্যা ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ

খুলনা মহানগরী ও আশপাশের জেলাগুলোয় সাম্প্রতিক সময়ে খুন, গুলিবর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক ঘটনা ঘটেছে। গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি ঘটনায় দুজন নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে লবণচরা থানার জিন্নাহপাড়া এলাকায় খুশি বেগম নামে এক তরুণীকে তাঁর মায়ের সামনে গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। একই দিনে তুষার নামে আরেক তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা যান। শনিবার তেরখাদা উপজেলায় এক স্থানীয় যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাও সামনে আসে।

শনিবার খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং সুধী সমাবেশে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেন, অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। পুলিশি কার্যক্রম আরও গতিশীল করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, অপরাধীদের কেউ খুনের শিকার হচ্ছে, আবার কেউ খুন করছে। এসব ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আইন প্রয়োগ করতে গেলে পুলিশকে নানা ধরনের সমালোচনা ও তকমার মুখে পড়তে হচ্ছে। তবে অপরাধ দমনে আইনানুগ পদক্ষেপ অব্যাহত থাকবে।

পুলিশ বলছে, অভিযান আরও জোরদার হবে

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ যুগান্তরকে বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে সুপরিকল্পিতভাবে গুজব ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চলছে। অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ দেওয়া হবে না।

তিনি বলেন, অপরাধ দমনে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে গেলে একশ্রেণির পক্ষ থেকে পুলিশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করা হয়। আবার কোথাও সামান্য শিথিলতা দেখা গেলে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। এ ধরনের পরিস্থিতির মধ্যেও ডিএমপি পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং উসকানি ও বিশৃঙ্খলা দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর তদন্ত ও অপরাধীদের শনাক্তে কার্যক্রম চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমন অভিযান আরও জোরদার করার প্রস্তুতি রয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x