ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

তিন প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ-জাপান সম্পর্ক, নতুন সম্ভাবনা দেখছেন আতিকুর রহমান রুমন

জ্যেষ্ঠ প্রতিবেদক
১ ফলোয়ার
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ এএম
পাঠক: ৫৭ জন
প্রিন্ট

তিন প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ-জাপান সম্পর্ক, নতুন সম্ভাবনা দেখছেন আতিকুর রহমান রুমন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তাঁর মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে সম্পর্কের ভিত্তি সুদৃঢ় হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে তা আরও বিস্তৃত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরের মধ্য দিয়ে সেই সম্পর্ক অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের নতুন পর্যায়ে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে আতিকুর রহমান রুমন বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরদিন দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, মানবসম্পদ উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এপ্রিল ও ১৯৮০ সালের ৮ জুলাই জাপান সফর করেন। তাঁর সময়েই দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও যোগাযোগব্যবস্থা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৪ ও ২০০৫ সালে জাপান সফর করেন। বিশেষ করে ২০০৫ সালের সফরে ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল ও ভূগর্ভস্থ গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে জাপানের সহযোগিতা চাওয়া হয়। একই সফরে পদ্মা সেতু ও বিদ্যুৎ খাতের উন্নয়নেও জাপানের সহায়তা চাওয়া হয়েছিল। টোকিওতে বাংলাদেশের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনও ওই সফরের উল্লেখযোগ্য ঘটনা।

আতিকুর রহমান রুমনের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জটিল পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। তাঁর ভাষ্য, আগের শাসনামলে ব্যাংকিং খাতের অনিয়ম, অর্থ পাচার, দুর্নীতি, বিনিয়োগে অনিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে। ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধার, বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

তিনি বলেন, অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে ধারাবাহিক সুশাসন, কার্যকর অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ প্রয়োজন। একই সঙ্গে সরকারের সংস্কার কার্যক্রমে জনগণের সহযোগিতা এবং অগ্রগতি সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশও জরুরি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার প্রসঙ্গ তুলে ধরে আতিকুর রহমান রুমন জানান, মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র সফরের ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করেন প্রধানমন্ত্রী। এসব সফরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বার্থ তুলে ধরার বিষয় গুরুত্ব পেয়েছে।

জাপান সফরে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি। তাঁর মতে, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে জাপানের সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আতিকুর রহমান রুমন বলেন, মাতারবাড়ী-মহেশখালী অঞ্চলকে কেন্দ্র করে শিল্প ও জ্বালানি অবকাঠামো উন্নয়ন, মেট্রোরেল সম্প্রসারণ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং গভীর সমুদ্রবন্দর-সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমে জাপানের সহযোগিতা আরও কার্যকর করার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা বিগ-বি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সফরে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। তাঁর বক্তব্যে, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে ১৭টি সমঝোতা স্মারকসহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ সম্ভাবনার কথা উঠে এসেছে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে আগামী পাঁচ বছরে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

তবে বিনিয়োগের এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রকল্প বাস্তবায়ন, নীতিগত ধারাবাহিকতা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং দক্ষ মানবসম্পদ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

জাপানের প্রযুক্তি ও শিল্প ব্যবস্থাপনার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বলেও মনে করেন আতিকুর রহমান রুমন। তিনি বলেন, জ্বালানি খাতে জাপানি প্রতিষ্ঠান জেরা, লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্থাপনায় নিটসু এবং গাড়ি উৎপাদন খাতে টয়োটার অভিজ্ঞতা বাংলাদেশের শিল্প ও পরিবহন খাতের উন্নয়নে কাজে লাগানো যেতে পারে। এ জন্য যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, কারিগরি প্রশিক্ষণ ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির সুযোগ সম্প্রসারণ প্রয়োজন।

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাঁর মতে, এ ধরনের চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করার সুযোগ তৈরি হতে পারে। জাপানের বাজারে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, কৃষিপণ্যসহ বাংলাদেশের রপ্তানিপণ্যের নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মানবসম্পদ উন্নয়নের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে জাপানের সঙ্গে কারিগরি শিক্ষা, ভাষা প্রশিক্ষণ ও প্রযুক্তি শিক্ষায় সহযোগিতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ সম্প্রসারণ এবং দেশে জাপানি বিনিয়োগনির্ভর শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থান তৈরির সম্ভাবনাও রয়েছে।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও বাংলাদেশ ও জাপানের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

আতিকুর রহমান রুমনের মতে, বাংলাদেশ-জাপান সম্পর্কের দীর্ঘ ইতিহাসে তিন প্রজন্মের নেতৃত্বের অবদান রয়েছে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সময়ের উদ্যোগের ধারাবাহিকতায় তারেক রহমানের জাপান সফর দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করেছে।

তিনি আশা প্রকাশ করেন, সঠিক নীতিনির্ধারণ, স্বচ্ছতা, জবাবদিহি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে জাপানের সঙ্গে তৈরি হওয়া সম্ভাবনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। এতে বাংলাদেশের শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

তিন প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ-জাপান সম্পর্ক, নতুন সম্ভাবনা দেখছেন আতিকুর রহমান রুমন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তাঁর মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় যে সম্পর্কের ভিত্তি সুদৃঢ় হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে তা আরও বিস্তৃত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরের মধ্য দিয়ে সেই সম্পর্ক অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বের নতুন পর্যায়ে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে আতিকুর রহমান রুমন বলেন, স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। পরদিন দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, মানবসম্পদ উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে জাপানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এপ্রিল ও ১৯৮০ সালের ৮ জুলাই জাপান সফর করেন। তাঁর সময়েই দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও যোগাযোগব্যবস্থা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৪ ও ২০০৫ সালে জাপান সফর করেন। বিশেষ করে ২০০৫ সালের সফরে ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল ও ভূগর্ভস্থ গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে জাপানের সহযোগিতা চাওয়া হয়। একই সফরে পদ্মা সেতু ও বিদ্যুৎ খাতের উন্নয়নেও জাপানের সহায়তা চাওয়া হয়েছিল। টোকিওতে বাংলাদেশের শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপনও ওই সফরের উল্লেখযোগ্য ঘটনা।

আতিকুর রহমান রুমনের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জটিল পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। তাঁর ভাষ্য, আগের শাসনামলে ব্যাংকিং খাতের অনিয়ম, অর্থ পাচার, দুর্নীতি, বিনিয়োগে অনিশ্চয়তা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে। ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধার, বিনিয়োগের পরিবেশ উন্নত করা এবং কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

তিনি বলেন, অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনতে ধারাবাহিক সুশাসন, কার্যকর অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ প্রয়োজন। একই সঙ্গে সরকারের সংস্কার কার্যক্রমে জনগণের সহযোগিতা এবং অগ্রগতি সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশও জরুরি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার প্রসঙ্গ তুলে ধরে আতিকুর রহমান রুমন জানান, মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র সফরের ধারাবাহিকতায় ২০২৬ সালের ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করেন প্রধানমন্ত্রী। এসব সফরে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বার্থ তুলে ধরার বিষয় গুরুত্ব পেয়েছে।

জাপান সফরে দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয় বলে জানান তিনি। তাঁর মতে, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে জাপানের সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আতিকুর রহমান রুমন বলেন, মাতারবাড়ী-মহেশখালী অঞ্চলকে কেন্দ্র করে শিল্প ও জ্বালানি অবকাঠামো উন্নয়ন, মেট্রোরেল সম্প্রসারণ, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবং গভীর সমুদ্রবন্দর-সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমে জাপানের সহযোগিতা আরও কার্যকর করার সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ বা বিগ-বি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সফরে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। তাঁর বক্তব্যে, দুই দেশের বেসরকারি খাতের মধ্যে ১৭টি সমঝোতা স্মারকসহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগের মাধ্যমে প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলারের বিনিয়োগ সম্ভাবনার কথা উঠে এসেছে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে আগামী পাঁচ বছরে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

তবে বিনিয়োগের এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রকল্প বাস্তবায়ন, নীতিগত ধারাবাহিকতা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং দক্ষ মানবসম্পদ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

জাপানের প্রযুক্তি ও শিল্প ব্যবস্থাপনার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বলেও মনে করেন আতিকুর রহমান রুমন। তিনি বলেন, জ্বালানি খাতে জাপানি প্রতিষ্ঠান জেরা, লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্থাপনায় নিটসু এবং গাড়ি উৎপাদন খাতে টয়োটার অভিজ্ঞতা বাংলাদেশের শিল্প ও পরিবহন খাতের উন্নয়নে কাজে লাগানো যেতে পারে। এ জন্য যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, কারিগরি প্রশিক্ষণ ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির সুযোগ সম্প্রসারণ প্রয়োজন।

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাঁর মতে, এ ধরনের চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি এবং বিনিয়োগের পরিবেশ উন্নত করার সুযোগ তৈরি হতে পারে। জাপানের বাজারে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, কৃষিপণ্যসহ বাংলাদেশের রপ্তানিপণ্যের নতুন সুযোগ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

মানবসম্পদ উন্নয়নের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে জাপানের সঙ্গে কারিগরি শিক্ষা, ভাষা প্রশিক্ষণ ও প্রযুক্তি শিক্ষায় সহযোগিতা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি জাপানের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ সম্প্রসারণ এবং দেশে জাপানি বিনিয়োগনির্ভর শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থান তৈরির সম্ভাবনাও রয়েছে।

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ক্ষেত্রেও বাংলাদেশ ও জাপানের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

আতিকুর রহমান রুমনের মতে, বাংলাদেশ-জাপান সম্পর্কের দীর্ঘ ইতিহাসে তিন প্রজন্মের নেতৃত্বের অবদান রয়েছে। জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সময়ের উদ্যোগের ধারাবাহিকতায় তারেক রহমানের জাপান সফর দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি করেছে।

তিনি আশা প্রকাশ করেন, সঠিক নীতিনির্ধারণ, স্বচ্ছতা, জবাবদিহি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে জাপানের সঙ্গে তৈরি হওয়া সম্ভাবনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। এতে বাংলাদেশের শিল্পায়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x