ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

সিদ্ধিরগঞ্জে দুর্গামন্দির নিয়ে বিরোধ, ১৫ দিনে নিষ্পত্তির উদ্যোগ

নয়ন মোল্লা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
পাঠক: ৪৯ জন
প্রিন্ট

সিদ্ধিরগঞ্জে দুর্গামন্দির নিয়ে বিরোধ, ১৫ দিনে নিষ্পত্তির উদ্যোগ
নিট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা। ও মন্দির : সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলসের শতবর্ষী দুর্গামন্দিরের জমি ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মন্দির কমিটি ও মিল কর্তৃপক্ষের মধ্যে চারটি শর্তে সমঝোতা হয়েছে। তবে জমির মালিকানা নিয়ে বিরোধের চূড়ান্ত সমাধান না হওয়ায় বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে।

মন্দিরে প্রবেশে বাধা, পূজার পরিবেশ নষ্ট করা এবং প্যান্ডেল ও ভেতরের সাজসজ্জা ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা ও প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিমকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে দুই পক্ষের মধ্যে লিখিত সমঝোতা ও মুচলেকা সম্পন্ন হলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাঁদের সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়। রাতেই মন্দির কমিটি এবং লক্ষ্মীনারায়ণ কটন মিলস কর্তৃপক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। আলোচনার পর চারটি শর্তে আপসনামা সম্পাদিত হয়। এতে দুই পক্ষের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান জানান, মন্দির কমিটি ও মিল কর্তৃপক্ষ নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছেছে। সিদ্ধান্ত অনুযায়ী, কোনো পক্ষ অন্য পক্ষের স্বাভাবিক কাজে বাধা দেবে না। মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা অব্যাহত থাকবে। উভয় পক্ষ মুচলেকা দেওয়ার পর থানায় নেওয়া ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।

সমঝোতার শর্ত অনুযায়ী, মন্দিরের ধর্মীয় ও আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করবেন মন্দির কমিটির সভাপতি ও সদস্যরা। এসব কাজে মিল কর্তৃপক্ষ কিংবা তাদের নিয়োজিত ব্যক্তিরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। মন্দিরের সামনে অস্থায়ী প্যান্ডেল নির্মাণের দায়িত্বও নিয়েছে মিল কর্তৃপক্ষ। দুই দিনের মধ্যে নিজেদের খরচে প্যান্ডেলটি নির্মাণ করে দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া মন্দিরের বিদ্যুৎ সংযোগ এবং নিরাপত্তার জন্য স্থাপিত সিসিটিভি ক্যামেরা সচল রাখার বিষয়ে সম্মত হয়েছে দুই পক্ষ। মন্দিরে প্রবেশের প্রধান ফটকের চাবি উভয় পক্ষের কাছে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবেশপথ নিয়ে নতুন করে যাতে বিরোধ তৈরি না হয়, সে ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে মন্দিরের জমির মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের বিরোধের বিষয়ে। আপসনামায় বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হবে। তবে এই সময়ের মধ্যে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হবে, নাকি সমাধানের প্রক্রিয়া শুরু হবে, তা আপসনামায় বিস্তারিতভাবে স্পষ্ট করা হয়নি।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মন্দিরের প্রধান প্রবেশগেটে নতুন তালা লাগানো এবং পূজারিদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মন্দির কমিটির অভিযোগ, আগের তালা সরিয়ে নতুন তালা লাগানোর পাশাপাশি ভেতরের সাজসজ্জা ও পূজার জন্য তৈরি প্যান্ডেল ভাঙচুর করা হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মিল কর্তৃপক্ষের লোকজন এ কাজ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লাসহ কয়েকজন মন্দিরের ভেতরে প্রবেশ করে সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। স্থানীয় লোকজন প্রতিবাদ জানিয়ে পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। এসব অভিযোগের বিষয়ে মিল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বুধবার সন্ধ্যায় জানিয়েছিলেন, মন্দির কমিটি ও নীট কনসার্ন গ্রুপের মধ্যে জমিসংক্রান্ত জটিলতা রয়েছে। মন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগের বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে।

আপসনামায় বলা হয়েছে, লক্ষ্মীনারায়ণ কটন মিলসের এই পুরোনো মন্দিরে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার নিয়মিত পূজা-অর্চনা করে আসছে। মন্দিরের জমির মালিকানা এবং পরিচালনার অধিকার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

চার শর্তে আপাতত ধর্মীয় কার্যক্রম চালু রাখা এবং দুই পক্ষের মধ্যে সংঘাত এড়ানোর ব্যবস্থা করা হলেও জমির বিরোধের স্থায়ী সমাধান এখনো হয়নি। আগামী ১৫ দিনের মধ্যে প্রশাসনের সহযোগিতায় এ বিষয়ে কী সিদ্ধান্ত আসে, তার ওপর নির্ভর করছে মন্দিরটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও দুই পক্ষের বিরোধের পরবর্তী পরিস্থিতি।

বিষয় : কর্পোরেট

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে দুর্গামন্দির নিয়ে বিরোধ, ১৫ দিনে নিষ্পত্তির উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মীনারায়ণ কটন মিলসের শতবর্ষী দুর্গামন্দিরের জমি ও পরিচালনা নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে ১৫ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মন্দির কমিটি ও মিল কর্তৃপক্ষের মধ্যে চারটি শর্তে সমঝোতা হয়েছে। তবে জমির মালিকানা নিয়ে বিরোধের চূড়ান্ত সমাধান না হওয়ায় বিষয়টি এখনো অমীমাংসিত রয়ে গেছে।

মন্দিরে প্রবেশে বাধা, পূজার পরিবেশ নষ্ট করা এবং প্যান্ডেল ও ভেতরের সাজসজ্জা ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লা ও প্রতিষ্ঠানটির নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিমকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে দুই পক্ষের মধ্যে লিখিত সমঝোতা ও মুচলেকা সম্পন্ন হলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।

গত বুধবার (১১ নভেম্বর) দুপুরে তাঁদের সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়। রাতেই মন্দির কমিটি এবং লক্ষ্মীনারায়ণ কটন মিলস কর্তৃপক্ষের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হয়। আলোচনার পর চারটি শর্তে আপসনামা সম্পাদিত হয়। এতে দুই পক্ষের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান জানান, মন্দির কমিটি ও মিল কর্তৃপক্ষ নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছেছে। সিদ্ধান্ত অনুযায়ী, কোনো পক্ষ অন্য পক্ষের স্বাভাবিক কাজে বাধা দেবে না। মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা অব্যাহত থাকবে। উভয় পক্ষ মুচলেকা দেওয়ার পর থানায় নেওয়া ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।

সমঝোতার শর্ত অনুযায়ী, মন্দিরের ধর্মীয় ও আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা করবেন মন্দির কমিটির সভাপতি ও সদস্যরা। এসব কাজে মিল কর্তৃপক্ষ কিংবা তাদের নিয়োজিত ব্যক্তিরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেন না। মন্দিরের সামনে অস্থায়ী প্যান্ডেল নির্মাণের দায়িত্বও নিয়েছে মিল কর্তৃপক্ষ। দুই দিনের মধ্যে নিজেদের খরচে প্যান্ডেলটি নির্মাণ করে দেওয়ার কথা রয়েছে।

এ ছাড়া মন্দিরের বিদ্যুৎ সংযোগ এবং নিরাপত্তার জন্য স্থাপিত সিসিটিভি ক্যামেরা সচল রাখার বিষয়ে সম্মত হয়েছে দুই পক্ষ। মন্দিরে প্রবেশের প্রধান ফটকের চাবি উভয় পক্ষের কাছে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রবেশপথ নিয়ে নতুন করে যাতে বিরোধ তৈরি না হয়, সে ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে মন্দিরের জমির মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের বিরোধের বিষয়ে। আপসনামায় বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহযোগিতায় বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হবে। তবে এই সময়ের মধ্যে বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি হবে, নাকি সমাধানের প্রক্রিয়া শুরু হবে, তা আপসনামায় বিস্তারিতভাবে স্পষ্ট করা হয়নি।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় মন্দিরের প্রধান প্রবেশগেটে নতুন তালা লাগানো এবং পূজারিদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। মন্দির কমিটির অভিযোগ, আগের তালা সরিয়ে নতুন তালা লাগানোর পাশাপাশি ভেতরের সাজসজ্জা ও পূজার জন্য তৈরি প্যান্ডেল ভাঙচুর করা হয়।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তরুণ লাল বেগী অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে মিল কর্তৃপক্ষের লোকজন এ কাজ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, নীট কনসার্ন গ্রুপের পরিচালক মনির হোসেন মোল্লাসহ কয়েকজন মন্দিরের ভেতরে প্রবেশ করে সজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেন। স্থানীয় লোকজন প্রতিবাদ জানিয়ে পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থল ছেড়ে চলে যান। এসব অভিযোগের বিষয়ে মিল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বুধবার সন্ধ্যায় জানিয়েছিলেন, মন্দির কমিটি ও নীট কনসার্ন গ্রুপের মধ্যে জমিসংক্রান্ত জটিলতা রয়েছে। মন্দিরে প্রবেশে বাধা ও ভাঙচুরের অভিযোগের বিষয়টিও পুলিশ খতিয়ে দেখছে।

আপসনামায় বলা হয়েছে, লক্ষ্মীনারায়ণ কটন মিলসের এই পুরোনো মন্দিরে প্রায় ৫০ থেকে ৬০টি পরিবার নিয়মিত পূজা-অর্চনা করে আসছে। মন্দিরের জমির মালিকানা এবং পরিচালনার অধিকার নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

চার শর্তে আপাতত ধর্মীয় কার্যক্রম চালু রাখা এবং দুই পক্ষের মধ্যে সংঘাত এড়ানোর ব্যবস্থা করা হলেও জমির বিরোধের স্থায়ী সমাধান এখনো হয়নি। আগামী ১৫ দিনের মধ্যে প্রশাসনের সহযোগিতায় এ বিষয়ে কী সিদ্ধান্ত আসে, তার ওপর নির্ভর করছে মন্দিরটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা ও দুই পক্ষের বিরোধের পরবর্তী পরিস্থিতি।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x