ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

দুই দশকের দাম্পত্যের সমাপ্তি, সামাজিক মাধ্যমে জানালেন ডা. সুষমা রেজা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ২৬ জন
প্রিন্ট

দুই দশকের দাম্পত্যের সমাপ্তি, সামাজিক মাধ্যমে জানালেন ডা. সুষমা রেজা

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ও জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. সায়েদুল আশরাফ কুশল প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ডা. সুষমা রেজা এ তথ্য জানান।

তিনি লিখেছেন, দীর্ঘ আত্মসমালোচনা ও অনেক ভাবনার পর তারা পারস্পরিক সম্মতিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন যারা তাদের ভালোবেসেছেন ও পথচলার সঙ্গী হয়েছেন, তাদের প্রতি সম্মান রেখেই এই সিদ্ধান্ত নিজেরাই জানাতে চেয়েছেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, খুব অল্প বয়সে তাদের একসঙ্গে পথচলা শুরু হয়েছিল। প্রায় দুই দশকের সংসারে তারা একটি পরিবার গড়ে তুলেছেন, সন্তানদের বড় হতে দেখেছেন এবং সুখ-দুঃখ, সংগ্রাম ও অসংখ্য স্মৃতি ভাগ করে নিয়েছেন। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কের পরিবর্তন ঘটে এবং তারা উপলব্ধি করেন, শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াই উভয়ের জন্য সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।

ডা. সুষমা রেজা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ তাদের জীবনের যে মুহূর্তগুলো দেখেছে, সেগুলো ছিল বাস্তব জীবনের কিছু আনন্দময় স্মৃতি; নিখুঁত সম্পর্কের ছবি তুলে ধরার চেষ্টা নয়।

তিনি পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যক্তিগত এই বিষয়টি নিয়ে গুজব, অনুমান বা অপ্রয়োজনীয় আলোচনা থেকে বিরত থাকার আহ্বান জানান। বিশেষ করে তাদের সন্তান ও পরিবারের সদস্যদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে সংবেদনশীল আচরণ করার অনুরোধ করেন।

বার্তার শেষ অংশে তিনি বলেন, প্রায় ২০ বছরের এই অধ্যায়ের সমাপ্তি হলেও তারা পরস্পরের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও শান্ত গ্রহণযোগ্যতা বজায় রাখতে চান। একই সঙ্গে তিনি সবাইকে পরিবারের জন্য সময় দেওয়া এবং প্রিয়জনদের মূল্য দেওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

দুই দশকের দাম্পত্যের সমাপ্তি, সামাজিক মাধ্যমে জানালেন ডা. সুষমা রেজা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ও জনপ্রিয় চিকিৎসক দম্পতি ডা. সুষমা রেজা ও ডা. সায়েদুল আশরাফ কুশল প্রায় দুই দশকের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন। পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে ডা. সুষমা রেজা এ তথ্য জানান।

তিনি লিখেছেন, দীর্ঘ আত্মসমালোচনা ও অনেক ভাবনার পর তারা পারস্পরিক সম্মতিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন যারা তাদের ভালোবেসেছেন ও পথচলার সঙ্গী হয়েছেন, তাদের প্রতি সম্মান রেখেই এই সিদ্ধান্ত নিজেরাই জানাতে চেয়েছেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, খুব অল্প বয়সে তাদের একসঙ্গে পথচলা শুরু হয়েছিল। প্রায় দুই দশকের সংসারে তারা একটি পরিবার গড়ে তুলেছেন, সন্তানদের বড় হতে দেখেছেন এবং সুখ-দুঃখ, সংগ্রাম ও অসংখ্য স্মৃতি ভাগ করে নিয়েছেন। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কের পরিবর্তন ঘটে এবং তারা উপলব্ধি করেন, শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াই উভয়ের জন্য সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত।

ডা. সুষমা রেজা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ তাদের জীবনের যে মুহূর্তগুলো দেখেছে, সেগুলো ছিল বাস্তব জীবনের কিছু আনন্দময় স্মৃতি; নিখুঁত সম্পর্কের ছবি তুলে ধরার চেষ্টা নয়।

তিনি পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যক্তিগত এই বিষয়টি নিয়ে গুজব, অনুমান বা অপ্রয়োজনীয় আলোচনা থেকে বিরত থাকার আহ্বান জানান। বিশেষ করে তাদের সন্তান ও পরিবারের সদস্যদের মানসিক অবস্থার কথা বিবেচনা করে সংবেদনশীল আচরণ করার অনুরোধ করেন।

বার্তার শেষ অংশে তিনি বলেন, প্রায় ২০ বছরের এই অধ্যায়ের সমাপ্তি হলেও তারা পরস্পরের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও শান্ত গ্রহণযোগ্যতা বজায় রাখতে চান। একই সঙ্গে তিনি সবাইকে পরিবারের জন্য সময় দেওয়া এবং প্রিয়জনদের মূল্য দেওয়ার আহ্বান জানান।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x