ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬
Dainik Tarmigan | Latest Bangla News
Loading stocks...

মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত, বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৮ পিএম
পাঠক: ৩৬ জন
প্রিন্ট

মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত, বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা

দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর দুই দেশের আলোচনার মাধ্যমে এ অগ্রগতি এসেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৭ জুলাই) সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে সরকার আশা করছে।

মন্ত্রী জানান, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার মালয়েশিয়ার ওপর নির্ভর না করে বাংলাদেশ নিজেই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। শ্রমিক নিয়োগে সিন্ডিকেট, অনিয়ম ও দুর্নীতি রোধে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।

তিনি বলেন, শ্রমবাজারকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দীর্ঘদিনের অচলাবস্থার অবসান

মালয়েশিয়ার শ্রমবাজার গত এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সময়ে বন্ধ ও চালুর মধ্যে ছিল। ২০০৮ সালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাজারটি বন্ধ হয়ে যায়। পরে ২০১৬ সালে পুনরায় চালু হলেও ২০১৮ সালে আবারও বাংলাদেশি কর্মী নেওয়া স্থগিত করে মালয়েশিয়া।

২০২২ সালের আগস্টে নতুন করে কর্মী পাঠানো শুরু হলেও ২০২৪ সালের ১ জুন থেকে আবারও বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়।

সরকারের দাবি, সাম্প্রতিক উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা দূর হওয়ায় এবার আবারও শ্রমবাজার সচল হয়েছে।

আটকে পড়া কর্মীদের পাঠানোর উদ্যোগ

মন্ত্রী জানান, ২০২৪ সালে মালয়েশিয়ায় যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহূর্তে আটকে পড়া ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পাঠানোর দায়িত্ব সরকারি সংস্থা বোয়েসেল-কে দেওয়া হয়েছে।

এর মধ্যে প্রায় ৩ হাজার কর্মী ইতোমধ্যে মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি কর্মীদের পাঠানোর বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

নতুন শ্রমবাজারেরও ইঙ্গিত

সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, শুধু মালয়েশিয়া নয়, অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর আসতে পারে।

তিনি বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকার নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং বিদ্যমান বাজারগুলো সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ায় বিদেশে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশি কর্মীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

জহিরুল হত্যা: মোবারককে দায়ী করে বক্তব্য, এজাহারে নাম নেই কেন?

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের প্রধান সহকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ

লালমনিরহাটে বাকপ্রতিবন্ধীর জমি দখলের অভিযোগ

কারেন্ট জালের চাঁদা বাণিজ্যের মাস্টারমাইন্ড কে?

খাসি নয়, ১০ গুণ বেশি কাবিন চাওয়ায় বিয়ে ভেঙেছে: জাপানপ্রবাসী বর

মুন্সীগঞ্জে মনসা মেলা ঘিরে ৭০ লাখ টাকার সমঝোতার অভিযোগ, অনুমোদন ছাড়াই নতুন মেলার কার্যক্রম

রাঙ্গুনিয়ায় তুচ্ছ বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’— গকসু এজিএসের ফেসবুক পোস্টে বিতর্ক

শাহ সিমেন্টের ৪ কোটি ৯৩ লাখ টাকা কর বকেয়া

পাবনায় মিছিলের প্রস্তুতিকালে আ.লীগ নেতা আব্দুল ওহাবসহ ১৫ জন আটক

এমবাপ্পের ব্যর্থতা ঢেকে বার্নাব্যুতে রিয়ালের নাটকীয় জয়

জাতীয় সংলাপে বসছে বিএনপি-জামায়াত-এনসিপি

সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না মুশফিক

চাঁদের মাটিতে ফলল আলু, গবেষণায় মিলল খাওয়ার উপযোগী ফসল

ঐক্য ও সংহতি বজায় থাকলে বাংলাদেশকে পরাধীন করার সুযোগ পাবে না কেউ: প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, ভারতে ভরিতে কমল ৬৭ হাজার রুপি

ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণ: দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

মুকসুদপুর থানায় আগুনের মধ্যেই ৪০০ অস্ত্র উদ্ধার, প্রশংসায় সালথা পুলিশের দল

আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান

বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

Dainik Tarmigan

রোববার, ২২ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশিদের জন্য উন্মুক্ত, বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর দুই দেশের আলোচনার মাধ্যমে এ অগ্রগতি এসেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (৭ জুলাই) সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে সরকার আশা করছে।

মন্ত্রী জানান, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার মালয়েশিয়ার ওপর নির্ভর না করে বাংলাদেশ নিজেই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। শ্রমিক নিয়োগে সিন্ডিকেট, অনিয়ম ও দুর্নীতি রোধে সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে।

তিনি বলেন, শ্রমবাজারকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দীর্ঘদিনের অচলাবস্থার অবসান

মালয়েশিয়ার শ্রমবাজার গত এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন সময়ে বন্ধ ও চালুর মধ্যে ছিল। ২০০৮ সালে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাজারটি বন্ধ হয়ে যায়। পরে ২০১৬ সালে পুনরায় চালু হলেও ২০১৮ সালে আবারও বাংলাদেশি কর্মী নেওয়া স্থগিত করে মালয়েশিয়া।

২০২২ সালের আগস্টে নতুন করে কর্মী পাঠানো শুরু হলেও ২০২৪ সালের ১ জুন থেকে আবারও বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজারটি বন্ধ হয়ে যায়।

সরকারের দাবি, সাম্প্রতিক উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে আইনি জটিলতা দূর হওয়ায় এবার আবারও শ্রমবাজার সচল হয়েছে।

আটকে পড়া কর্মীদের পাঠানোর উদ্যোগ

মন্ত্রী জানান, ২০২৪ সালে মালয়েশিয়ায় যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেও শেষ মুহূর্তে আটকে পড়া ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পাঠানোর দায়িত্ব সরকারি সংস্থা বোয়েসেল-কে দেওয়া হয়েছে।

এর মধ্যে প্রায় ৩ হাজার কর্মী ইতোমধ্যে মালয়েশিয়ায় পৌঁছেছেন। বাকি কর্মীদের পাঠানোর বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

নতুন শ্রমবাজারেরও ইঙ্গিত

সংবাদ সম্মেলনে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, শুধু মালয়েশিয়া নয়, অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর আসতে পারে।

তিনি বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকার নতুন নতুন শ্রমবাজার অনুসন্ধান এবং বিদ্যমান বাজারগুলো সম্প্রসারণে কাজ করে যাচ্ছে।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ায় বিদেশে কর্মসংস্থানের অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশি কর্মীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

Dainik Tarmigan

দৈনিক টারমিগান — পরিবর্তনে প্রতিদিন
© 2026 দৈনিক টারমিগান | সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 / 0:00
1x